নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিবেশী পড়শী

প্রতিবেশী পড়শী › বিস্তারিত পোস্টঃ

প্রেম

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:৫৩

একটা সময় ছিল, যখন "প্রেম" শব্দটা শুনলেই খুব লজ্জা লাগতো। ছি ছি, কী অশ্লীল! তারপর অনার্স লেভেলে আসার পর চারপাশের পরিবেশ দেখে শব্দটা অনেকটাই সহনীয় হয়ে উঠলো। অনার্সে পড়েন, অথচ প্রেম করেন না এধরনের ছেলে মেয়ে বেশ কম!
..
..কেউ কেউ প্রেম করে গর্বিত এবং এটাকে বিশেষ ক্রেডিট হিশেবে প্রচার করে বেড়ান, কেউ কেউ প্রেম করেন, কিন্তু ক্লোজ ফ্রেন্ডরা ছাড়া কেউ জানে না এবং তাদের চক্ষুলজ্জা আছে, আবার কেউ কেউ অত্যন্ত গোপনীয়তা রক্ষা করেন।
.
..ধর্ম সম্পর্কে সচেতন এক দল আছেন, যারা প্রেম করে তাদেরকে একদম কাফির মনে করেন। সত্যি বলতে কী, ব্যাপারটা সম্পূর্ন অবৈধ হলেও এটাকে এভাবে দেখার সুযোগ নেই! এটা ১৯০০ সাল নয়, ২০১৬ সাল। বিশ্ববিদ্যালয়ের ক্লাসে, আপনার মাত্র আড়াই হাত দূরে বসে এক পরী মায়াবী সুরে হাসছে। তার সাথে কথা বলতে কি আপনার মন চাইবে না? এই পরী না হোক, অন্য একটা পরী নিশ্চয়ই খুঁজবেন।
..
একশো বছর আগে ছেলে মেয়ে দেখা হওয়াই অনেকটা অসম্ভব ছিল। আর এখন বছরের পর বছর দেখা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা একসাথে ল্যাবে কাজ করতে হচ্ছে। তাই মুল জায়গায় হাত না দিয়ে যতই চেষ্টা করেন, এর সমাধান হবে না। এ পরিস্থিতি বন্ধ করতে হলে ছেলেমেয়ের অবাধ দেখা হওয়া বন্ধ করুন নাহয় বিয়ে দিন।
..
প্রেম করাটাকে যারা অবৈধ মনে করেন না, এসব মূর্খদের ব্যাপারে কোন কথা নেই, কিন্তু যাদের মধ্যে একটু অপরাধবোধও আছে, তারা বিয়ে করুন। কাউকে পছন্দ করা কিন্তু অন্যায় না! শোয়াইব(আ) এর মেয়ে মুসা(আ) কে পছন্দ করেছিলেন এবং পিতার কাছে বলেছিলেন। আপনার যদি ফ্যামিলি রাজি হওয়ার সম্ভাবনা না থাকে চরিত্র বাঁচাতে নিজে নিজেই বিয়ে করতে পারেন। ভয় পাবেন না, বিয়ে ছাড়া যদি একজনের জন্য রাতের পর রাত জাগার মতো কষ্ট করতে পারেন, থ্রিপিস মেকাপ গিফট করতে পারেন, একজনকে খুশি করার জন্য নিজেকে সেক্রিফাইস করতে পারেন, বিয়ের পরও পারবেন, আরও সহজে!
..
..তবে খেয়াল রাখতে হবে আপনি কতটা ম্যাচিউর! আপনি মেন্টাল্লি কতটা স্থির! আপনি যাকে বাছাই করছেন, সে পরী না ডাইনী, রাজপুত্র না দৈত্য সেটাও বিবেচনা করবেন!..আর অনার্স সেকেন্ড ইয়ারের আগে বিয়ের চিন্তা না করাই ভালো!...... ফেসবুকে যারা বিয়ে বিয়ে বলে চিৎকার করেন, তাদের অধিকাংশই ম্যাচিউর নন। তাদের টাইমলাইন ঘাটলে দেখা যাবে, এক লাইক=দুই সওয়াব টাইপের পোস্ট! এরা বিয়ের উপযোগী হন নি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:০৩

রাইসুল ইসলাম রাণা বলেছেন: উপদেশ দেয়া এক্কেরে সোজা কাম। যাঁর যাঁর ভালো প্রত্যেকেই বুঝি অতএব আমরা কারোকে উপদেশ না দেই। শুভরাত্রি প্রতিবেশী

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:১২

রুদ্র জাহেদ বলেছেন: :)

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৫

মাসুদ মাহামুদ বলেছেন: :O:*:P

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০০

মিজানুর রহমান মিরান বলেছেন: ভালোই তো বললেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.