| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলায় সিনেমা দেখার প্রতি প্রচন্ড ঝোঁক ছিলো। আব্বা শিখিয়েছিলেন সিনেমা দেখা খুব খারাপ কাজ। আমিও কথাটা অন্তরে গেঁথে নিয়েছিলাম। কিন্তু শুক্রবার এলে মনটাকে মানাতে পারতাম না। যে করেই হোক ছবি দেখতেই হবে! ছবি দেখার পরই খুব খারাপ লাগতো। অন্যায় করেছি। প্রতিজ্ঞা করতাম আগামী সপ্তাহ থেকে আর দেখবো না। নাহ, প্রতিজ্ঞা রাখতে পারি নি। প্রচণ্ড নেশা ছিল কিংবা শুক্রবার বিকেলে চারপাশ নীরব হয়ে যেতো, খেলার সাথী পেতাম না। ছবি দেখতাম। একারণে আব্বার হাতে অনেকবার মার খেয়েছি।
…
একদিন হুজুরের কাছে জানলাম, অযুর পানির সাথে অংগপ্রত্যঙ্গের সব গুনাহ ধুয়ে যায়! খুব খুশি হলাম। সিনেমা দেখার পর মাগরিবের নামাজের জন্য অযু করার সময় খুব ভালোভাবে চোখে পানি দিতাম! চোখের গুনাহ ধুতে হবে তো! ঃপি
… কয়েক বছর কেটে গেলো। একটা সময় অনুভব করলাম, সিনেমার প্রতি আর ইন্টারেস্ট ফিল করছি না। হয়ত বড় হয়ে গেছিলাম, হয়ত আমার চারপাশের জগতটা বড় হয়েছিলো, হয়ত ব্যাপারটা যে ভালো নয়, তা হৃদয় দিয়ে অনুভব করেছিলাম।
…
এক দশক কেটে গেছে, বাংলাদেশের সিনেমা দেখি না। কিন্তু মাঝে মাঝে কোন কারনে সিনেমা দেখার সেই লুকোচুরিপূর্ণ দিনগুলোর কথা মনে পড়লে হাসি পায়, অ্যাডভেন্চার ফিল করি। গতকাল ইউটিউবে "লাভ ম্যারেজ" নামে এক সিনেমার ট্রেইলার দেখলাম। নায়ক শাকিব খান হেলিকপ্টার(নাকি বিমান?) থেকে নামলেন। নেমেই মারামারি শুরু করলেন। হেলিকপ্টার থেকে নামার সময় পরনে ছিলো শাদা পাজামা, মারামারি শুরু করতেই দেখা গেলো পরনে লুঙ্গি!
...মারামারি শুরুর পর পরই পাজামা কিভাবে লুঙ্গিতে রুপ নিলো, সেটা কোটি টাকার প্রশ্ণ! বেকুব ডারউইন সাহেব বানরকে মানুষ বানাতে হাজার বছর টাইম নিয়েছিলেন। আর লাভ ম্যারেজের পরিচালক তো ডারউইনের চেয়েও ফাস্ট! পাজামাকে লুঙ্গি বানাতে মাত্র দুসেকেন্ড টাইম নিয়েছেন, বাহ!
…যাই হোক, মিশা সওদাগর অপু বিশ্বাসকে বললেন, তোর কাপড় খুলে নিবো। অপু বিশ্বাসও পাল্টা চ্যালেন্জ দিলেন, " তোকে আমার কাপড় খুলতে হবে না, তুই যদি আমার নয়নের সাথে পারিস, আমি নিজেই আমার কাপড় খুলে ফেলবো" বাহ! কি অসাধারণ চ্যালেন্জ!
…
মধ্যযুগীয় রাজা বাদশাহরা তাদের মেয়েদের বিয়ে দেবার জন্য এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করতেন। লড়াইয়ে যে জিতবে তার কাছেই বিয়ে দেওয়া হবে রাজকন্যাকে। আর আজ! রাজকন্যা নিজেই চ্যালেন্জ করছেন, বিয়ের নয়, কাপড় খোলার। মারামারিতে যে জিতবে তার সামনেই কাপড় খুলবেন রাজকন্যা!
আসলেই দেশ ডিজিটাল হয়েছে, অনেক আগেই আমরা পেরিয়ে এসেছি মধ্যযুগ!
২|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:০১
ফেরদৌসা রুহী বলেছেন: হুম আসলেই ডিজিটাল কিন্তু কথায় আর বাস্তবে হচ্ছি বর্বর।
৩|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯
মিজানুর রহমান মিরান বলেছেন: আসলেই দেশ ডিজ্জি তাল হয়ে গেছে!! ![]()
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩
রাশেদ রাহাত বলেছেন: ডি জি টা ল