নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রতিবেশী পড়শী

প্রতিবেশী পড়শী › বিস্তারিত পোস্টঃ

আমি চাই না

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাস্তায় পড়ে কাতরাতে কাতরাতে আমার মৃত্যু হোক, এ আমি চাই না।
আমি চাই না অজ্ঞাতনামা আততায়ীর বুলেটে বিদ্ধ হয়ে আমার রক্তে ভিজে যাক পিচঢালা পথ।
মোটর সাইকেল এক্সিডেন্টে কিংবা ট্রাকের নিচে পিষ্ট হয়ে, কোন এক অপরাহ্নে হসপিটালে নীত হলে, কর্তব্যরত ডাক্তার আমায় মৃত ঘোষণা করুক, এ- ও আমার কাম্য নয়।
অজ্ঞাত রোগ, ক্যান্সার, থ্যালাসেমিয়া কিংবা অন্য কোন মরণঘাতী রোগ আমায় নিঃশেষ করুক, এটাও আমি চাই না।
বন্যার পানিতে ডুবে, কিংবা আগুনে পুড়ে আমি মরতে চাই না। বৈদ্যুতিক তারে ঝুলে থাকা কালো কাকের মতো, ইলেকট্রিক শকে আমার মরণ চাই না।
আমি চাই না রাতের আঁধারে কালো পোশাকধারীরা তুলে নিয়ে ক্রসফায়ারে মেরে বালুচড়ে ফেলে রাখুক।
সাপ বিচ্ছুর দংশনে নীল হয়ে আমার মরণ কামনা করি না। হার্ট এটাক কিংবা বার্ধক্যজনিত কারণে বহুদিন রোগে ভোগে শয্যায় পড়ে আমার মৃত্যু হোক, আমি চাই না।
প্রেমে ব্যার্থ হয়ে ইঁদুরের ওষুধ সেবন করে কিংবা ফ্যানে ঝুলে আত্মহত্যার ঘৃণ্য মৃত্যু আমি চাই না।
আমি চাই না প্রতিবেশীর দায়ের কোপে কিংবা খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে আমার মৃত্যু হোক।
শীতের রাতে পোশাকের অভাবে কাঁপতে কাঁপতে কিংবা ক্ষুধার জ্বালায় কাতরাতে কাতরাতে ড্রেইনের পাশে মরে পড়ে থেকে আমার ফ্যাকাশে লাশের দুর্গন্ধে কোন এক শহরের বাতাস ভারী হয়ে উঠুক, নিশ্চয়ই এটাও আমার কাম্য নয়।
..…। আমি তো সেই মৃত্যু চাই, যে মৃত্যু হলে স্বয়ং পরওয়ারদিগার বলবেন, " তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারাই জীবিত।"
আমি হামজার মৃত্যু চাই, চাই খুবাইব-খাব্বাবের মৃত্যু, চাই সাইয়েদ কুতুব, হাসানুল বান্না কিংবা শহীদ আব্দুল মালেকের মৃত্যু।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪০

হাইপারসনিক বলেছেন: কে চাই তার অপমৃত্যু হওক? পরিস্থিতি তাকে বাধ্য করে অথবা কোন এক নেশা....!
আল্লাহ আপনার আশা পূরণ করুক এই প্রার্থনা করি ।
ধন্যহোক আপনার জীবন ।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৬

চাঁদগাজী বলেছেন:




আপনি যা যা চাচ্ছেন, সবই ঘটুক, জয়ী হোন, খুশী হোন।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১১

বিপরীত বাক বলেছেন: ওরকম মৃত্যু কামনা করার আগে সেরকম জীবনের ব্যবস্থা করেন। তারপর এসব আবেগ টাবেগ দেখাতে আসবেন।

আর ও জীবনের কোন নাম নিশানাই অদ্য বিদ্যমান নেই। সম্ভবও নয়।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

মিজানুর রহমান মিরান বলেছেন: আমি তো সেই মৃত্যু চাই, যে মৃত্যু
হলে স্বয়ং পরওয়ারদিগার বলবেন, "
তাদেরকে তোমরা মৃত বলো না,
বরং তারাই জীবিত।"
আমি হামজার মৃত্যু চাই, চাই খুবাইব-
খাব্বাবের মৃত্যু, চাই সাইয়েদ কুতুব,
হাসানুল বান্না কিংবা শহীদ
আব্দুল মালেকের মৃত্যু।

আমিও চাই...। বেশ বলেছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.