নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেয়ার জন্য উৎসর্গীকৃত ব্লগ।

দানবিক রাক্ষস

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। না ঈশ্বর, না পিশাচ—আমি তৃতীয় বিশ্বাস।

দানবিক রাক্ষস › বিস্তারিত পোস্টঃ

তুমি এখনও আমার ভেতর !

০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৩৪

আমি ক্লান্ত—
এই দেয়ালঘেরা নীরবতায়,
শিশুসুলভ ভয়গুলো
আজও বুকের ভেতর কাঁপে
ভাঙা কাচের মতো।

যদি যেতে হয়,
তবে পুরোটা যাও—
তোমার উপস্থিতির ছায়া
আজও ঘরের কোণে পড়ে থাকে,
আমার আংগুল চেপে।

কিছু ক্ষত আছে
যেগুলো সময় চেনে না,
ক্যালেন্ডারের পাতা উল্টালেও
ব্যথা ঠিক আগের মতোই জ্বলে।

তুমি কাঁদলে
আমি সব ভুলে
তোমার চোখের জল মুছেছি,
তুমি ভয়ে চিৎকার করলে
আমি বুক চিরে দাঁড়িয়েছি
প্রাচীর হয়ে।

এই দীর্ঘ বছরগুলো
তোমার হাত ধরে হেঁটেছি—
কিন্তু আজ বুঝি,
তুমি চলে গেলেও
আমার সবটা তোমার কাছেই রয়ে গেছে।

একসময় তোমার প্রতিধ্বনিত আলো
আমাকে মুগ্ধ করে রাখত।
আজ সেই আলোই
আমাকে বেঁধে রাখে
শূন্যতার মহাসমুদ্রের একাকীত্ব দ্বীপে ।

রাতে তোমার মুখ
স্বপ্নে আসে না আর
স্বপ্ন ভেঙে যায়,
তোমার কণ্ঠে,
আমার ভেতরের স্থিরতা
ধীরে ধীরে গ্রাস করে।

অনেক বুঝিয়েছি নিজেকে—
তুমি নেই আর আমার পাশে।
কিন্তু সত্যিটা অন্যরকম,
তুমি আছো— আমার অনুভূতিতে , আমার চারপাশে,
আর সেই উপস্থিতির হাত বেড়ে উঠে আমার একাকীত্বের নিঃসঙ্গতা।

হ্যাঁ,
এত কিছুর পরেও
তুমি এখনও আমার ভেতর,
আমার নিঃশ্বাসে,
আমার নীরবতায়,
আমার সবটুকুতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.