নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কেয়ার জন্য উৎসর্গীকৃত ব্লগ।

দানবিক রাক্ষস

অন্ধদের রাজ্যতে এক চোখা মানুষটি রাজা এবং আমি সেই রাজা। না ঈশ্বর, না পিশাচ—আমি তৃতীয় বিশ্বাস।

দানবিক রাক্ষস › বিস্তারিত পোস্টঃ

যেখানে অভিযোগ নেই, শুধু স্মৃতি

০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:০১

শুনেছি, তুমি এখন কারও ঘরে আলো জ্বালো,
নতুন নাম ধরে ডাকো, নতুন স্বপ্ন বোনো।
আমি দূরে দাঁড়িয়ে থাকি—
হাত বাড়াই না, অধিকার চাই না,
শুধু মনে মনে বলি—
ভালো থেকো।

আমি হঠাৎ আসি না আর,
বৃষ্টির সাঝে অতিথির মতো করে স্মৃতিতে।
তবু যদি কখনো
আমার নামটা বাতাসে ভেসে ওঠে,
জেনে নিও—
ওটা অভিযোগ না, ভালোবাসা
ওটা শুধু এক সময়ের সত্য।

আমরা একদিন ছিলাম
গ্রীষ্মের রোদে গড়া মানুষ,
হাসি ছিল বেপরোয়া,
ভবিষ্যৎ ছিল অযথা সাহসী।
সময় খুব চুপচাপ
সবকিছু নিজের মতো করে নিল।

আমি তোমাকে দোষ দিই না।
ভালোবাসা সবসময় জিতে না,
কিন্তু তাই বলে
মিথ্যে হয়ে যায় না।

তুমি যা পাওনি আমার কাছে,
হয়তো সে-ই তোমার প্রাপ্য ছিল।
আমি যা হারালাম,
তা হয়তো আমার নিয়তি।

যদি কখনো মনে পড়ে—এই আগুন্তুককে,
শুধু মনে রেখো, তোমার সুখ চেয়েছিল সে,
নিজের দুঃখ নিয়ে ।

কারণ
কিছু ভালোবাসা অপূর্ণ থাকে,
আর পূর্ণতার অপেক্ষাই ভালোবাসাকে অমর করে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.