নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফারাঈদ মুবীন এর ব্লগ

আমি খুব সাধারণ একজন মানুষ।

ফারাঈদ মুবীন

আমি ফারাঈদ মুবীন। ডাক নাম দীপন। কিছু কিছু জিনিস যেমন, আমি কি করি, যোগ্যতা কি এসব গতানুগতিক ব্যাপারে কিছু বলতে চাই না। কারণ, স্থান ও কালভেদে এগুলো পরিবর্তনশীল। কিন্তু সহজাত অভ্যাস বা প্রবৃত্তির কোন পরিবর্তন ঘটে না। সেইভাবে হিসেব করে আমি কিছু কথা বলতে চাই, আমার ব্যাপারে।\nআমি খুব সাধারণ একজন মানুষ। আঁকাআঁকি করি, লেখালেখি করি, গিটার বাজাই, বই পড়ি ইত্যাদি। তাও আবার টুকটাক। অলস মানুষ তো তাই। সকালে ঘুম থেকে উঠে এগুলো করি, এসব শেষে রাতে আবার ঘুমিয়ে পড়ি। এভাবেই কাটে আমার দিনগুলো। হয়ত এভাবেই কাটবে মাস কিংবা বছর। হয়তো বা সারাজীবন।

ফারাঈদ মুবীন › বিস্তারিত পোস্টঃ

অন্ধকারের রাজা

১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:৪৭

আমি, অন্ধকারের রাজা;
আমি, অনন্তের ঘুণে ধরা পোকা;
আছে শুধু রক্তের বন্যা এই অস্তিত্বে, আর পচন ধরা মাংসের কারুকাজ...

ও হে !!!

আমি, পথহারা পথিকের ছায়া,
দেখি শুধু চোখের মাঝে চক্রের গোলকধাধা;
আছে শুধু হতাশার মায়াজাল এই মনের মাঝে, আর ঘুরে দাঁড়ানোর মিথ্যার ঝাঁঝ...

হা য় !!!

আমার নেই কোন বিচার বুদ্ধি,
মনুষ্যত্ব-আবেগ-অনুভূতি;
চারিদিক শূন্য আর, কালো রঙের মায়াকানন।

আজ আমি হারিয়েছি,
চিরকালের পাষাণ পৃথিবীতে;
যেখানে সূর্য নেই,
আছে শুধু অনন্ত অমাবস্যা...

ও হে !!!

আমি, অন্ধকারের রাজা;
দানোরা ডাকছে আমায়, সাজাবে আমায়;
হবো আমি অদেখা জগতের
মুকুটহীন সম্রাট ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.