| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রমজান মাস আর সমাপনী পরীক্ষা এক সাথে চলছে।সারাদিন রোযা রেখে না পারছি পড়তে,না পরছি রেষ্ট নিতে।পড়তে পড়তে আজ একটু বেশী রাত জেগে ফেলেছি ভাবছি এ রাতে আর ঘুমাবো না। সেহেরী খেয়ে ঘুমাবো কিন্তু এখন ও তো ২ ঘন্টা পড়তেও ইচ্ছে করছে না মাথার মধ্যে একটা টেনশন কাজ করছে।গত মাসের প্রথম দিকে আপুর সাথে ফোনে কথা বলছিলাম-
-আপু: সোনা ভাই কি কর?
-আমি: কিছু না আপু একটু বই পড়ছি
-আপু: ও তাই তোর তো আবার ১জুলাই থেকে পরীক্ষা আসলে তোকে একটা কথা বলবো বলে ফোন করেছি
-আমি: কি কথা?
-আপু: এ মাসে মিথ্যে কথা বলে একটু বেশী টাকা নিস
-আমি: কেনো তোর টাকা কি লাগবে
-আপু: আমার জন্য না সামনে ঈদ আসছে নিজের জন্য কিছু মার্কেট করিস আমি তো তোকে কিছু দিতে পারবো না আর এবার আব্বু তোকে কিছু দিবে বলে মনে হচ্ছে না..!
আসলে আমিও জানি আপু আমাকে কিছু দিতে পারবে না কারণ ও এক বছর আগে বিয়ে করেছে লাভ মেরিজ দুজন ই স্টুডেন্ট টিউশনি করে সংসার চালাই।আমরা তিন ভাই বোন আপুই সবার বড় আর আমার ছোট একটা ভাই আছে। ভাবলাম আপু যেহুতু আমাকে ফোন দিল আমার ও তো ওকে ফোন দেওয়া উচিৎ-
-আমি: কি রে ঈদে তোর কিছু লাগবে?
-ছোট ভাই: হ লাইগবো.!
-আমি:কি লাগবে বল
-ছোট ভাই: সুস্হ মা লাইগবো(কান্না জরিত কন্ঠ) তুই বাড়িত থাকোস না সব কাজ আমার করা লাগে আমি পারমু না(কিছু টা অভিমান নিয়ে)
আসলে মা অসুস্হ হওয়ার পর সব কাজ ওকেই করতে হয় আমি তো মেসে থাকি মাসে একবার বাড়ীতে যায়।মার অসুখ টা ৬ বছরে আগের আমি তখন ক্লাস এইট এ পড়ি মাঝখানে অসুখ কিছু টা কমে ছিল এখন একটু বেশী।গত মাসের শেষের দিকে ডাক্তার ও দেখিয়েছি আগে থেকেই ভাবে রেখেছিলাম অপারেশন টা করিয়ে ফেলবো কিন্তু রক্ত স্বল্পতা আর রোযা থাকায় আর করা হলো না।ডাক্তার দেখানোর আগে মা আমাকে হসপিটালের এক সাইটে নিয়ে বললো-
-মা: আচ্ছা বাবা আমাকে এবার অপারেশন না করলে হয় না (কান্না জরিত কন্ঠে)
-আমি: কি বলছো মা অপারেশন করলে তুমি ভাল হয়ে যাবে
-মা: আমার ভাল হওয়া লাইগবো না তোদের ঈদ টা মাটি হবে
-আমি: মা তুমি অসুস্হ থাকলে আমাদের ঈদ টা আরো বেশী মাটি হবে..!
আসলে সেদিনি এই কথা বলে মাকে কত টা শান্তনা দিতে পেরেছিলাম জানি না তবে ঈদ টা আমাদের ঠিক ই মাটি হয়েছে ঈদের আগে মাকে আর অপারেশন করা হয়নি।আর হা গত মাসে আমি আব্বুর কাছ থেকে মিথ্যে কথা বলে বেশী করে টাকা নিয়েছিলাম।আসলে নিজের কথা কে না ভাবে বলেন কিন্তু আমি সেই টাকা টা নিজের জন্য খরচ করতে পারিনি গতমাসের শেষের দিকে মার জান্য ৪ ব্যাগ রক্ত লাগায় টাকা টা খরচ হয়েছিল।তারপরেও আমি খুশি কারণ সব কিছুর উর্ধ্বে ভালবাসা।কাউকে কিছু দিতে না পারলে তার দিকে যদি একবার ভালবাসার দৃষ্টিতে তাকানো যায় তাহলে না কি সে সব কষ্ট ভুলে যায় আর আমার দিকে ভালবাসার দৃষ্টিতে তাকানোর জন্য আমার মা ই যথেষ্ট।
সবার প্রতি আমার একটাই অনুরোধ ঈদে প্রিয়জন কিছু দিতে না পারলেও তার প্রতি একবার ভালবাসার দৃষ্টিতে তাকান দেখবেন সে তার সব কষ্ট ভুলে গেছে আর আমার মার জন্য সবাই দোয়া করবেন।
পাঠক গন এটা আমার জীবনের প্রথম কোন ব্লোগে লেখা তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আর আশা করি আমাকে একটু হেল্প করবেন।
২|
১৮ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৫
ইকরামুল হাসান টিটু বলেছেন: ধন্যবাদ আহসান ভাই
©somewhere in net ltd.
১|
১৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৯
আহসানের ব্লগ বলেছেন: এই লেখা লেখির একটি অনবদ্য জগতে আপনাকে স্বাগতম,

ভালো থাকবেন,
লিখবেন,
পড়বেন
এবং মন্তব্য করে অন্য লেখক দের উৎসাহিত করবেন।