| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা বইয়ের বহিরাবরণ কি পাঠককে টানে? রূপ দেখে হয়ত কেউ আগ্রহী হতে পারে, কিন্তু আসল বিচার তো বইয়ের অন্দরেই লুকিয়ে আছে!
'সুচেতনা... কত দূরে তুমি?'র প্রি অর্ডার চলছে। ৪৫০ টাকার বইটি প্রি অর্ডারে পাবেন মাত্র ৩১৫টাকায়। অবশ্য একটি ডেলিভারি চার্জ সহ। বইটি আজকেই প্রকাশিত হয়েছে।
বইটি কেন কিনবেন?
যারা কিনবেন, তারা বেশীরভাগই হয়ত কিনবেন আমার লেখা ছোটগল্পকে ভালোবাসেন বলে।
যারা সেভাবে আমার লেখার সঙ্গে পরিচিত নন, তারা বিভিন্ন সময়ে পোস্ট করা আমার ছোটগল্পগুলো আমার নাম লিখে সার্চ দিয়ে পড়ে দেখতে পারেন। একটু ধারণা পাবেন।
আসুন 'সুচেতনা... কত দূরে তুমি?'র গল্পগুলোর সাথে পরিচিত হই...
*****
** প্রথম গল্প 'নিখুঁত অভিনয়'।
অভিনয় জগতের একদা সেনসেশন প্রয়োজকের অতি কাছের নায়িকা, বেশ লম্বা সময় রূপালী জগতের বাইরে থেকে একদিন হুট করে আবার আবিভূর্ত হন। দেখা করতে আসেন প্রযোজকের সাথে। একদিন দুদিন না... দিনের পর দিন। অনেক কাঠখড় পোড়ানোর পরে একদিন প্রযোজক তার সাথে দেখা করতে সম্মত হন। কেমন ছিল সেই সাক্ষাত?
** দ্বিতীয় গল্প 'কাকতালীয়'।
অসুখী দাম্পত্যে একদিন মেয়েটি খুঁজে পায় তার বহু আগের হারিয়ে যায় প্রিয় বান্ধবীকে। বান্ধবীও জীবনযুদ্ধে ক্লান্ত, খানিকটা পরাজিত। প্রিয় বান্ধবী লাক্সারি ভালোবাসে। কিন্তু নিজের স্বল্প সামর্থের জীবনে বিলাসিতার স্থান নেই। বড়লোক বান্ধবীর বিলাসী জীবন দেখে সে আকৃষ্ট হয়। এর মাঝেই কাকতালীয় ভাবে একটা ঘটনা ঘটে যায়।
** তৃতীয় গল্প 'খেসারত'।
রুটিরুচির সন্ধানে গফুর তার সারাজীবন পার করে দেয় কোম্পানির মালিকের ফরমায়েশি কাজে। তার শরীরে অজানা অসুখ দেখা দেয়। মালিকের নির্দেশে তারা অজানা সব জিনিস মেশায় শিশুখাদ্যে। খেসারত দিতে হয় গফুরকে। কী ছিল সেই খেসারত?
** চতুর্থ গল্প 'নিপাতনে সিদ্ধ'।
মধ্যবয়সী হাইস্কুল শিক্ষক চাকরিজীবনের কাঙ্ক্ষিত সর্বোচ্চ ধাপে ওঠার জন্য প্রধানশিক্ষকের দেওয়া প্রতিটা নির্দেশ বিনা বাক্যব্যয়ে চোখ বন্ধ করে পালন করেন। এই নির্দেশ পালন করতে গিয়ে তাকে শেষমেশ শিখতে হয় নিপাতনে সিদ্ধ আইন। কীভাবে?
** পঞ্চম গল্প 'প্রথম পাতার খবর'।
মফঃস্বল সংবাদ প্রতিনিধি মিজানের উচ্চাশা থাকে প্রথম পাতার খবরের সংবাদদাতা হওয়ার। একদিন তার খবর সত্যি সত্যিই প্রথম পাতায় চলে আসে, যেটা খুব সহজ ছিল না তার জন্য। কীভাবে ঘটল এই অসম্ভব ঘটনা?
** ষষ্ঠ গল্প 'বিকেলের শিউলি'।
জীবন যুদ্ধে হার মানতে না চাওয়া শিউলি সব পরিস্থিতিতেই ঘুরে দাঁড়ায়। বারবার ঘুরে দাঁড়ানোই হয়ে ওঠে তার নিয়তি। সকালে তার ঝরে পড়ার কথা, কিন্তু শিউলি বিকেলেও ফুটে থাকে অদম্য আত্মবিশ্বাসে। তাকে যারাই ঝরে পড়তে বাধ্য করতে চায়, শিউলি তাদের আঙ্গিনাতেই জ্বলজ্বলে ক্ষতের মতো ফুটে থাকে।
** সপ্তম গল্প 'শ্বাপদসংকুল'।
বাকপ্রতিবন্ধী মেয়েটি একদিন সমাজের জঘন্যতম নির্মমতার শিকার হয় এক ভয়ানক শ্বাপদের কাছে। সেই শ্বাপদকেই একদিন সে দেখে, তার আপনজনদের সঙ্গে।
কেমন ছিল তার প্রতিক্রিয়া?
** অষ্টম গল্প 'গহিনে গরল'।
দুই ভাইয়ের গল্প। বড়ভাইয়ের ভালোবাসার ছোটভাই শহরে এলে বড়ভাই তার আগমনে পুরো গ্রামকে দাওয়াত দেয়।
কিন্তু সেই দাওয়াত খাওয়ার আগেই গ্রামবাসীকে অন্য দৃশ্য দেখতে হয়।
** নবম গল্প 'যেদিন আমি সন্ধ্যা হব'।
সন্ধ্যামালতি সন্ধ্যায় বিকশিত হওয়া ফুল। সে সন্ধ্যায় মিলিয়ে যাওয়ার জন্য ফোটে না।
কিন্তু জীবনের ঘাত প্রতিঘাতে মাথার ওপরে ছাদ না থাকলে একটি মেয়ের জীবন কেমন হতে পারে, সন্ধ্যামালতি সেই গল্পই সবাইকে বলে যায়।
---
এই হচ্ছে আমার বইটির গল্পগুলো। আগ্রহ জন্মালে প্রি অর্ডার করতে পারেন, আপনার বিশ্বস্ত যেকোনো অনলাইন বুকশপ থেকে।
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৫
সৈয়দ কুতুব বলেছেন: আশা করি বই কেনা হবে ।