নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঁদতে আসি নি, ফাঁসির দাবি নিয়ে এসেছি!

ফারাভী

ফারাভী › বিস্তারিত পোস্টঃ

অদ্ভুত স্বপ্ন

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩২

হল রুম টাতে অনেক মানুষ। কোন দিকে যাব বুজতে পারলাম না। আমি সামনের দিকে হাটছিলাম। কিন্তু এ কি! সামনে যে আইনেস্টাইন! উনি আমার সামনে এসে দাঁড়ালেন। আইনেস্টাইনঃ e=..কি জানি?ফারাভীঃ mcস্কয়ার। গুড,মনে পড়েছে। ফারাভীঃ আপনি এখান এ কি করেন! জানেন না আপনার মগজ এ প্যাঁচ বেশি আছে! আপনি তো অসুস্থ! যান যান, বাসায় যান! এর পর উনি বিড় বিড় করে কি যেন বলে আমাকে একটা এক টাকার কয়েন ধরিয়ে চলে গেল! শালা কি আমাকে ফকির মনে করল নাকি!

যাই হোক,আমি আবার হাটতে লাগলাম। একটু সামনে যেতেই দেখি ইঊরেখা ইঊরেখা বলে একটা লেংটা পাগল আমার দিকে ধেয়ে আসছে! আমার কাছে এসে বলে ইঊরেখা!পাইয়া গেছি! আমি বললাম, তুমি যাই পাও জামা কাপড় যে পাও নাই তা ১০০% শিউর। লোকটা নিজের দিকে মনে হয় এই প্রথম খেয়াল করল! আর সাথে সাথে যেমনে আসছিল তেমনি পালালো।

আমি আবার হাঁটা শূরু করলাম। আরও কিছু দূর যাওয়ার পরে দেখলাম একটা লোক আমার দিকে লাল লাল চোখ দিয়ে তাকিয়ে আছে। এটা আবার কোন আপদ! লো্কটা এবার চিৎকার শূ্রু করল, তুই নিশ্চই মার্কনি!আমি তোকে ছারবোনা!তুই আমার রেডিও চুরি করছস! এইবার লোক টাকে চিনতে পারলাম, উনি হচ্ছেন,আমাদের জগদিশ চন্দ্র বসু! আমি বললাম, আমি মার্কনি না।আর আপনি এত ছেচাঁছেন কেন!আপনার আর একটা আবিস্কার যে চুরি হয় নাই অই তাই আপনার ভাগ্য!রেডিও তা পকেট এ নিয়ে ঘুরলে অসুবিদা কি ছিল!ওই টা চুরি করতে পারতো না! উনি এবার আরও রেগে গেলেন। বললেন,চুপ কর শয়্তান!আমি তোকে আজ সাকিব খান এর বাংলা মাইর দিব!ঈঈঈঈঈঈঈঈঈঈ!!! দেখলাম চন্দ্র বসুর সাথে হল এর সব লোক আমাকে মারতে আসছে! দিলাম দৌড়!

এত জোরে দৌড়াচ্ছি তবু সামনে যেতে পারছি না! হটাৎ দেখলাম, উপর থেকে একটা লোক কি যেন মাথার উপর ধরে কি সব সুত্র বলছে। ভাল করে দেখে বুজলাম উনি হচ্ছেন নিউটন, আর উনার মাথার উপর এক্তা বিশাল আপেল! কিন্তু উনি উপর এ কি করছেন! ওমা! এ কি! আপেল টা উনি আমার মাথা বরবর মারলেন! শালা আপেল তোর মাথার উপর পড়ছে দেখি আমার মাথার উপর ও ফালাবি! বিরাট আপেল টা যখন আমার উপর পড়ল তখন এ আমার ঘুম তা ভাংলো। উফফ! অনেক ভয় পাইছি! কিন্তু এত কিছু থাকতে আমি এই সব পাগলা বিজ্ঞানী গুলরে কেন্ দেখলাম! কি আজব!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.