নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফারিহা রহমানের ব্লগ

অফ লাইন থাকবো সবসময়

ফারিহা রহমান

nothing to say!

ফারিহা রহমান › বিস্তারিত পোস্টঃ

শেষ কবে আপনার পিতা মাতাকে সালাম দিয়েছেন?

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭

মনে করতে পারেন, শেষ কোনদিন আপনি আপনার বাবাকে বলেছেন

“আসসালামুআলাইকুম বাবা, কেমন আছেন?” শেষ কোনদিন আপনি আপনার বাবার হাত স্পর্শ করেছেন? একজন বাবার হাত। বয়সের কারণে যে হাতের চামড়া একটু কুঁচকে গেছে। বাবাকে জড়িয়ে ধরেছেন কোনদিন? বাবার বুকে মাথা রেখেছেন? যে মানুষটি তার সারা জীবন কষ্ট করে উপার্জন করেছে শুধুমাত্র তার সন্তানদের খেয়ে পড়ে বেঁচে থাকবার জন্য। এই বাবা নামক মানুষটি অনেক কষ্ট করলেও তার স্ত্রী, সন্তানদেরকে তা কোনদিন ফাঁস করেন না। আসুন, আমরা আমাদের বাবাকে ভালোবাসি।



আপনি আপনার মাকে কোনদিন সালাম দিয়েছেন? শেষ কবে নিজ মায়ের আঁচলে মুখ মুছেছেন? মাকে শেষ কোনদিন জড়িয়ে ধরে বলেছেন “মা, এই পৃথিবীর সব কিছুর বিনিময়ে আমি তোমাকে ভালোবাসি”? সংসার সামলাতে মায়ের পরিশ্রম কতটুকু অনুধাবন করতে পারেন? মায়ের হাত স্পর্শ করে দেখুন, কেমন ভালো লাগা আপনাকে ছুঁয়ে যাবে।



আসুন, আমরা আমাদের বাবা মাকে ভালোবাসি, তাদের শ্রদ্ধা করি। আজকাল তো আমরা বাবা মাকে আর তেমন পাত্তাই দিতে চাই না, তাই না? যারা তাদের নিজ বাবা মাকে ‘সেকেলে’, ‘বোকা’ বলে মনে করে তারা কতই না জালিম! আজকাল তো কেউ কেউ নিজ বাবা মাকে ধমক পর্যন্ত দেয়! কি নিষ্ঠুরতা! আসুন, আমরা সঠিক পথে আসি, বাবা মাকে ভালোবাসি।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

ডাব্বা বলেছেন: I wish I could.

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

ফারিহা রহমান বলেছেন: ধন্যবাদ

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৬

আপনারডিল বলেছেন: খুব ভালো লাগলো লেখাটা পড়ে। চোখে পানি এসে গেলো।


-

জিশান আহমেদ

আপনারডিল.কম - ডিস্কাউনট এবং শ্রেণীবদ্ধ বিজ্ঞাপন এর সব খবর একসাথে

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

ফারিহা রহমান বলেছেন: ধন্যবাদ

৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: বাবাকে সালাম দিয়েছি আজকে সকালে।
মাকে সালাম দিলাম এখন ফোনে.....

আর ছেলের সালাম ও পেলাম এইমাত্র.....ফোনে..... :#)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

ফারিহা রহমান বলেছেন: আপনি সুখী

৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

অবাধ্য ভ্রূকুঞ্চন বলেছেন: শেষ কবে সালাম দিয়েছিলাম তা সঠিক মনে নেই তবে এইটুকু মনে আছে সর্বশেষ দিন বাবার হাত ধরে অনেকক্ষণ কেঁদেছিলাম এবং বাবা আমার মাথায় হাত রেখে অনেক দোআ করেছিলেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

ফারিহা রহমান বলেছেন: বাহ! কি ভালবাসা! এমন ভালবাসা যেন প্রতিটি পরিবারে থাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.