| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Heal the World, Make it a better place.... For you and for me and the entire human race....
স্বরাষ্ট্র মন্ত্রনালয় সিদ্ধান্ত নিয়েছে শ্যালো্ ইন্জিন চালিত নসিমন - করিমন এবং ব্যাটারী চালিত যান তুলে দেওয়া হবে।
আমি বুঝিনা মানুষ কেন এগুলোকে বন্ধ করতে বলে। সারা বছর দেশে যত মানুষ দুর্ঘটনায় মারা যায় বা পঙ্গু হয় তার ১০ ভাগের এক ভাগও নসিমন দারা হয়না।
আমার বাড়ি পাবনা। আমাদের ওখানে স্থানীয় পরিবহন এত ভাল যে বলে বোঝানো যাবেনা। নিজের বাড়ির সামনে দাড়িয়ে থেকে অল্প কিছুক্ষনের মধ্যে অনেকদুর যাওয়া যায়। ভাড়াও লাগে অনেক কম। পন্য পরিবহনে বিরাট সুবিধা পাওয়া যায়। এসবই সম্ভব হচ্ছে নসিমন চালু থাকাতে।
সি এন জি চালিত অটোরিকশা আসার আগে এগুলোই ছিল প্রধান যান। চিন্তা করুন ৩০ বছর পর। তখন সি এন জি থাকবে না। সেসময় কি আমরা আবার রিকশা ভ্যান যুগে ফিরে যাব? আমি বলছি ফিরে যাব কারণ পাবনাতে এখনই রিকশা বা ভ্যান খুবই কম।
নসিমন বন্ধ হলে যে অসুবিধা হবে তার কথা তো কেউ বললেন না। আমাদের এখানে নসিমনগুলো অনেক উন্নত মানের। এগুলোর ব্রেক সিস্টেম অনেক ভালো। এগুলোতে এমনকি ব্যাকগিয়ারও আছে। সে তুলনায় করিমন অনেক রিস্কি। ব্যাটারী চালিত অটো রিকশাগুলোর কোন ভারসাম্য নেই। একটু দ্রুত চললেই এগুলো উল্টে পড়তে পারে।
স্থানীয় প্রযুক্তিতে তৈরি নসিমন বন্ধ না করে এর কিভাবে উন্নয়ন করা যায়, ঝুকি কমানো যায় সে পদক্ষেপ নেওয়া উচিত। দুর্ঘটনার জন্য ঢালাওভাবে নসিমনকে দায়ী করে তা বন্ধ করা মোটেও কোন বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করিনা।
২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:২৩
েরজাউল ফারুক বলেছেন: পাবনা কাশীনাথপুর।
ধন্যবাদ।
২|
২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১:১৪
হাসান মাহবুব বলেছেন: নস্টালজিক বলেছেন: ও ভাই, পাবনার কোনখানে বাড়ি আপনার?
৩|
২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১:৪২
অরুনোদয় বলেছেন: সহমত।
৪|
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:২৫
চতুষ্কোণ বলেছেন: নসিম করিমনের নামই শুনছি কোনদিন চড়ি নাই।
আপনার কথাগুলা হয়তো যৌক্তিক। লেখায় ++
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১০ রাত ১:০৯
নস্টালজিক বলেছেন: ও ভাই, পাবনার কোনখানে বাড়ি আপনার?