নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের ধার ধারি না। মুক্তি চাই মুক্তি।

ফজলে রাব্‌বী হৃদয়

সত্য নিয়ে মাথা ঘামাই না। মুক্তি চাই মুক্তি।

ফজলে রাব্‌বী হৃদয় › বিস্তারিত পোস্টঃ

গোঁড়ায় ভরা সমাজে, ভালোবাসার কালান্তর

১৭ ই জুন, ২০১৬ দুপুর ২:১০

ধরা যাক সালটা ১৯৮০।
একটি মেয়ে আরেকটি ছেলের সাথে প্রেমের সম্পর্কে জরিয়ে গেছে।
ঘটনাটি জেনে একজন মুরুব্বির মন্তব্য,
ছি ছি ছি! বিয়ের আগে প্রেম! নাউজুবিল্লা।
ধরি সালটা এখন ১৯৯৫।
একটি ছেলে তার প্রেমিকাকে নিয়ে রিক্সার হুড নামিয়ে ঘুরে বেড়াচ্ছে। ৮০ সনে প্রেম করা সেই ছেলেটি এখন মুরুব্বি। এ দৃশ্য দেখে তার মন্তব্য,
প্রেম কর ঠিক আছে। তাই বলে এভাবে রিক্সায়
ঘুরাঘুরি। কি হাল যে হবে এই সমাজের!
ধরা যাক সালটা এবার ২০০৫।
একটা ছেলে তার প্রেমিকা কে নিয়ে পার্কে বসে অন্তরঙ্গ সময় কাটাচ্ছে। ৯৫ এ রিক্সায় ঘুরে বেড়ানো প্রেমিক ই আজ মুরুব্বি। এ দৃশ্য দেখে তার মন্তব্য,
হায় রে! তোরা প্রেম কর। রিক্সায় ঘুরে বেড়া। সমস্যা নাই। পার্কে খোলা জায়গায় এভাবে! ছি ছি!
এখন সালটা ২০২০।
এক মেয়ে হাসপাতালে এসেছে তার বয়ফ্রেন্ডের অতি আবেগের ফসল এবোরশন করাতে।
যথারীতি পার্কে অন্তরঙ্গ সময় কাটানো সেই রোমিওই আজ মুরুব্বি।মেয়েটির এই অবস্থা দেখে তার মন্তব্য,
শেষ। দেশ টা বুঝি গেল। আমরাও তো প্রেম করেছি। পার্কে ঘুরেছি। কিন্তু এখনকার ছেলে-মেয়ে এসব কি করে! ছি!
সালটা হবে ২০৪৫।
এবরশোন কারী সেই মেয়ে আজ মা। তার মেয়েকে দেখতে এসে পাত্র পক্ষের প্রশ্ন, মেয়ের কি লিভ টুগেদারের এক্সপেরিয়েন্স আছে? মায়ের নীচু স্বরে উত্তর, হ্যা। জবাবে পাত্র পক্ষ, আরে ওসব এখন হয়। এটা কোনো সমস্যা না। আমাদের আপত্তি নেই।
ফ্লো টা ধরতে পেরেছেন? জেনারেশন এভাবেই চলে।এভাবেই চলবে।আপনি চাইলেও এই ফ্লো থামিয়ে রাখতে পারবেন না।
প্রত্যেক সমাজেই তিনটা ইসেনশিয়াল ইলিমেন্টস থাকে; ধর্মীয় মূল্যবোধ, সাংস্কৃতিক মনোভাব এবং জাতিগত চেতনা। যে কোনো সমেজেই এই তিনটা গুরুত্বপূর্ণ ইলিমেন্টস এর কালক্রমে পরিবর্তন আসবেই।পজিটিভ পরিবর্তনে সমাজ পজিটিভ ফ্লো তে আগাবে। আর নেগেটিভ পরিবর্তন হলে ফ্লো টা হবে নেগেটিভ।
আজ ক্লাস সিক্সে পড়ুয়া মেয়ের প্রকাশ্যে চুমু খাওয়া দেখে আপনি তাদের জেনারেশনটাকে গাদা গাদা গালাগাল করে খুব জাহির করছেন। একিই গালাগাল আপনি ও খেয়েছেন ওই বয়সে। স্কুলে কোনো সমবয়সী মেয়েকে চিঠি দেয়ার অপরাধে হয়ত আপনারি ই কোনো এক বন্ধু রাজটিকিট পেয়েছিল।
তখন ওটাই ছিল ওই জেনারেশনের জন্য ট্রেন্ড।
এই বাচ্চাদের কোনো বাজে কথা বলার অধিকার আপনার নেই। বরংচ, ওদের থেকেই গালাগাল প্রাপ্য আপনার। কারণ আপনার গত হয়ে যাওয়া জেনারেশনের এক্সপেরিয়েন্স নিয়ে আগত জেনারেশন কে সুন্দর করে সাজাবার দায়িত্ব আপনার ই। কিন্তু আপনি তা পারেন নি।
তবে এসব বোঝবার পরেও গালাগাল দিবেনই। কারণ এই গালিগালাজ ব্যপারটা বাঙালির সব জেনারেশন এর জন্যই ট্রেন্ড।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.