নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফেরি ওয়ালা

ফেরি ওয়ালা › বিস্তারিত পোস্টঃ

মার্বেল চোখ

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯

মার্বেলের মতো এক জোড়া করে অনেকগুলো চোখ

স্বচ্ছ কঠিন কাঁচের ভিতর আটকে যাওয়া

বাতাসের বুদবুদগুলোয় ভিন্নতা ছিলো

তারপরও মার্বেলগুলো একই ছিলো ।

কেবল আকাশে মেঘের আনাগোনা বেড়ে গেলে

সূর্ষের সাথে লুকোচুরি খেলার সময়

মার্বেলের রংগুলো ভিন্নতা পেতো ।

মুখের চোয়াল কপালের ভাজ বদলে গেলেও

চোখ জোড়া অকপট থাকে

কেবল হয়ে ওঠা হয়না চোখের দর্শক

নাহলে ঘৃনা আর ভালোবাসার বুদবুদগুলো ধরে ফেলা যেতো ।

রংয়ের উপর রং সাজিয়ে নকল রংধনু

সাদা কাগজে পেরেক ঠুকেছে বহু কাঠঠোকরা ।

পিছন ফিরে তাকানোর একটু সময় সুযোগ হলে

উড়ে চলা তৃষাতুর চাতক পাখি ঠিক জেনে যেতো

আজ বিকেলে কোন বৃষ্টি হয়নি ।

পঞ্জিভুত কালো মেঘে হঠাত্‍ বজ্রপাতে

ডানার একগুচ্ছ সাদা পালক ঝলসে গেলেও

সে হয়তো জেনে যেতো ওখানে ছিলো এক ঢোক ভালোবাসা

নয়তোবা ঘৃণার এক থাবড়া ঘূর্ণিঝড় ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.