নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গ্রামের ছেলে

আমি গ্রাম কে ভালোবাসি।

গ্রামের ছেলে

আমি গ্রামের ছেলে।

গ্রামের ছেলে › বিস্তারিত পোস্টঃ

এক হৃদয় বিদারক ইতিহাস.

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''পয়লা এপ্রিল''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''



"""""""""""""''''""""""এক হৃদয় বিদারক ইতিহাস""""""""""""""""""""



এপ্রিল মাস মুসলিম জাতির ইতিহাসে এক হৃদয় বিদারক মাস। ১লা এপ্রিল যা বর্তমানে এপ্রিল ফুল নামে পরিচিত (April Fool) । ইংরেজীতে Fool অর্থ বোকা, এপ্রিল অর্থ এপ্রিলের বোকা। এ দিবসে পাশ্চাত্যের দেশগুলোতে (Practical) বাস্তব তামাশার নামে বহু উৎসব পালন করতে দেখা যায়। অথচ এর পিছনের ইতিহাসে একজন মুসলমানকে উৎসবের পরিবর্তে হৃদয়ে বেদনার ঝড় বইয়ে দেওয়ার কথা ছিল। কিন্তু আজ সঠিক ইতিহাস না জানার কারণে অন্যের প্রাতারণার মাঝে নিজের ইতিহাস ঐতিহ্য-চেতনা হারাতে বসেছে। এপ্রিল ফুলের সেই ঐতিহাসিক ঘটনা হচ্ছে-১৪৯২ সালে গ্রানাডা শহরের লোমহর্ষক সেই ট্রাজেডী, যাতে মুসলমানদেরকে অগ্নিদগ্ধ করে হত্যা করা হয়েছিল । ৭১২ সালে মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদ কর্তৃক স্পেন বিজিত হওয়ার পর সেখানে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়। সুদীর্ঘ ৮০০ বছর এই শাসন সগৌরবে অব্যাহত থাকে। সেই সময় মুসলমানদের নিরলস প্রচেষ্টায় জ্ঞান-বিজ্ঞান শিক্ষা, সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে বিস্ময়কর উন্নতি ঘটে। এর প্রমাণ স্বরুপ দাড়িয়ে আছে গ্রানাডা আল হামরা টলেডো প্রভৃতি। মুসলমানদের নানা দুর্বলতার সুযোগে খ্রিষ্টানশক্তি মাথাচাড়া দিয়ে ওঠে এবং ষড়যন্ত্রের জাল বোনে স্পেনের মাটি থেকে মুসলমানদের চিরতরে উচ্ছেদ করতে। সেই লক্ষে পর্তুগীজ রানী ইসাবেলা চরম মুসলিম বিদ্বেষী পাশের দেশের খ্রিষ্টান সম্রাট রাজা ফার্দিন্যান্দের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। দু’জন মিলে মুসলিম নিধনে গভীর ষড়যন্ত্রে নেমে পড়ে। সম্মুখ যুদ্ধে কখনো মুসলমানের বিরুদ্ধে জয়লাভ করতে পারে নি বলে চতুর ফার্দিন্যান্দ ভিন্ন পন্থা অবলম্ভন করে । সব শস্য খামার জ্বালিয়ে দেয়, ধ্বংস করে দেয় শহরের খাদ্য সরবরাহের প্রধান কেন্দ্র। দুর্ভিক্ষ নেমে আসে গ্রানাডা শহরে। দুর্ভিক্ষ যখন চরমে তখন প্রতারক ফার্দিন্যান্দ ঘোষণা করে, যে মুসলমানরা অস্ত্রসমপর্ণপূর্বক মসজিদে আশ্রয় নেবে তাদের পূর্ণ নিরাপত্তা দেয়া হবে এবং যারা জাহাজগুলোতে আশ্রয় নিবে তাদেরকে অন্যান্য মুসলিম রাষ্ট্রে পৌছে দেয়া হবে। একথা শোনে উৎসুক মুসলমানগণ ক্ষুৎপিপাসায় কাতর নারী ও শিশুদের মুখের দিকে তাকিয়ে আশ্রয় নেয় মসজিদে ও জাহাজে। তারপরই ঘটে মর্মান্তিক সেই লোমহর্ষক ঘটনা। ইতিহাসে যা নজিরবিহীন। নরপিশাচ ফার্দিন্যান্দের নির্দেশে মসজিদগুলোতে তালাবদ্ধ করে আগুন লাগিয়ে দেওয়া হয় আর জাহাজগুলোকে গহিন সমুদ্রের তীরে নিয়ে ডুবিয়ে দেয়া হয়। সেদিন যখন অসহায় নারী-পুরুষ আর শিশুদের আর্তচিৎকারে গ্রানাডার আকাশ বাতাস যখন ভারী হয়ে ওঠে, তখন উল্লাসে ফেটে পড়ে স্ত্রী ইসাবেলাকে জড়িয়ে ধরে রাজা ফার্দিন্যান্দ বলতে থাকে-মুসলমান এপ্রিল ফুল! তোমরা এত বোকা, শত্রুর আশ্বাসে ও তোমরা বিশ্বাস কর। সেদিন আশ্ররত মুসলমানদের কেউ ফিরে আসতে পারেনি। ধোঁকা দিয়ে এভাবে বোকা বানানোর ঘটনাকে অবিস্মরণীয় করে রাখতে প্রতি বছর ১লা এপ্রিল অত্যন্ত আড়ম্ভরের সাথে পালন করা শুরু হয় এপ্রিল ফুল । কিন্তু সবচেয়ে মর্মান্তিক হচ্ছে বিজাতির অন্ধ-অনুকরণে এবং ইতিহাস সম্পর্কে অজ্ঞতার কারণে মুসলমানদের অনেকেই এপ্রিল ফুল পালন করছে। আজ এপ্রিল ফুল মুসলমানদের মাঝে তাদের আত্মপর্যালোচনাকে জাগ্রত করবে। ইতিহাসের চেতনায় এ দিবস একজন মুসলিমকে প্রতিবাদী করে তুলবে। আত্মচেতনায় বলীয়ান হয়ে তারেক বিন যিয়াদের সে বিজয়ের স্বপ্ন আঁকবে। প্রস্তুতি নিবে এক নতুন ভবিষ্যতের । আমিন ..........।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.