| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অকারণে জল গড়ার সংগ্রামে যারা ছিল সিদ্ধহস্থ,
আজ তাদের হস্ত ধংসে অগ্রগামী।
যে জেলে স্বপ্নের জালটা বুনত পরম যত্নে আজ সেই স্বপ্ন ভঙ্গের যন্ত্রনায়,
প্রতিটি সংযোগস্থলে অন্ত ছুড়ি চালাচ্ছে।
যাদের ঘামে গড়ে উঠেছিল এই সুবিশাল বিলাসী অট্টালিকা,
আজ তাদেরই হাতুড়িঘাতে ঝড়া পাতার মত ঝড়ে পড়ছে তার চুন,
সুড়কী আর ইটগুলো।
দেশ গড়ায় যারা ছিল অকুতোভয় বীর,
তারা ক্ষুদিতের মত চেটে-পুটে সবার করছে দেশের গ্রাস!
তাদের উদছিষ্টে ঢাকা পড়ছে দেশ প্রেম নামক নিরীহ শব্দটি।
রোজ হাজারো স্বপ্নে বিভোর ছিল যে ছেলিটি মা'র শাড়ি,
বোনের বিয়ের গয়না জোগার করবে বলে আজ সে ভোরের নতুন আলোর স্লানে অনিচ্ছুক।
নব সাজ সেজে প্রিয়তম'র প্রতীক্ষায় যে নবযৌবনা আজ সে বিরহে,
কষ্টে গুনে ধরা শুকনো কদম কাঠ।
যে বৃদ্ধ পাড়ায় মহল্লায় রসিক দাদু নামে কিশোরদের প্রিয়ভাজন আজ সে বৃদ্ধ রঙহীন দেয়ালের মত নির্জীব।
যে শিশুকে নিয়ে রোজ হাজারো স্বপ্নের মালা গাঁথত মা !
বৃদ্ধা আশ্রমের বকুলতলায় বসে আজ সেই মা'র চোখে কারণে অকারণে জল। 
২৪ শে অক্টোবর, ২০১৬ সকাল ৮:৪৫
আরিফ খন্দকার ॥ বলেছেন: ধন্যবাদ ॥ #শাহরিয়ার_কবির । উৎসাহিত হলাম।
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৬ রাত ১:৫৫
কবীর বলেছেন: লিখতে থাকুন !
শুভ ব্লগিং