| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গিটারম্যান
আমার কোন অতিত ছিল না ,তাই ভবিষ্যত বলেও কিছু নেই ,আছে শুধু বর্তমান যার প্রকাশ সীমাবদ্ধতায় ............
অভিজ্ঞ ও ব্যাংকারদের দৃষ্টি আকর্ষণ করছি ।
আমার মর্গেজ ঋণ দরকার । বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইটে দেখলাম
সর্বচ্চ ১০ লক্ষ্য টাকা পর্যন্ত যে কোন দরকারে /ব্যাক্তিগত দরকারে ঋণ সুবিধা আছে । আমি জানতে চাচ্ছি এটার কি আসলেই বাস্তবায়ন আছে ? নাকি শুধুই লিখে রেখেছে ? এছাড়াও নিচের উত্তরগুলো জানতে আপনাদের
সহযোগীতা চাই ।
১ । সবচেয়ে সহজ উপায়ে কিভাবে ৪০ লক্ষ্য টাকা মর্গেজ ঋণ নিতে পারবো ? অথবা মর্গেজ ঋণ দ্রুত ও সহজে পাওয়ার উপায় কি ?
২। কোন কোন ব্যাংকে খোঁজ নিবো ?
৩। মর্গেজ ঋণ নিতে গিয়ে কি কি বিড়ম্বনায় পড়তে পারি ?
৪।মর্গেজ ঋণ নিতে গিয়ে আপনাদের ভাল ও খারাপ অভিজ্ঞতাগুলি কি ছিল ?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৯
গিটারম্যান বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ তথ্যটি জানানোর জন্য । আমার প্রপার্টির বাজার মূল্য ১ কোটি ২০ লক্ষ্য ।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৩
রামন বলেছেন:
মর্গেজ শব্দটি আমার কাছে একটি তিক্ত অর্থবহ শব্দ আছে, সেটা হল ' ঋণ আমার, বাড়ী তোমার( ব্যাংক )
বন্ধকী ঋণ গ্রহনের ক্ষেত্রে একটি ব্যাংকের সাথে অপরটির শর্ত আলাদা হলেও গ্রাহকের এসেসমেন্ট অনুমোদন হলে মোটামুটিভাবে সব ব্যাংক প্রপার্টির সর্বমোট মূল্যের ৮০% ঋণ মঞ্জুর করে থাকে। এখন আপনার ক্ষেত্রে যদি প্রপার্টির মূল্য ৫০ লক্ষ হয় তবে আপনি ব্যাংকের শর্ত পূরণ করতে পারলে ৪০ লক্ষ পাবেন (মর্গেজ বাবদ ব্যাংকের কমিশন বাদে )। মর্গেজে সই করার আগে অবশ্যই শর্তগুলো ভালমত পড়ে বুঝে নিবেন। কিস্তি শোধ করার জন্য যত লম্বা সময় নিতে পারবেন ততই আপনার জন্য ভাল৷ অংশিক বা সম্পূর্ণ ঋণ পরিশোধ করার ক্ষেত্রে যে সকল শর্ত দেয়া থাকে সেগুলো নেগোশিয়েট করে নিবেন।
মর্গেজ নেয়ার আগে ভালভাবে চিন্তা করবেন আপনি কিস্তিগুলো সময় মত পরিশোধ করতে পারবেন কিনা, নিদ্দিষ্ট সময়ে পর কিস্তির টাকা বাকি থাকলে ব্যাংক দ্বিগুণহারে সুদ আদায় করবে। এ ভাবে ৫/৬টি কিস্তি বাকি পড়লে মর্গেজটি মামলায় রূপ নিয়ে আদালত পাড়ায় চলে যায়৷ এই সময় অনেক গ্রাহক মামলার খরচ এবং বকেয়া পাওনা বাবদ বিশাল অংকের টাকা পরিশোধ করতে সমর্থ হন না৷ ফলে প্রপার্টি নিলামের পথে অগ্রসর হয়৷