নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরাহত

নির্ঘুম আর ঘুম ! অনিয়মে নিয়মিত এলোমেলো , স্বপ্ন যেন যন্ত্রনা ! স্থিরতা আর অস্থিরতা কুড়ে কুড়ে খাচ্ছে স্বকীয়তা !

গিটারম্যান

আমার কোন অতিত ছিল না ,তাই ভবিষ্যত বলেও কিছু নেই ,আছে শুধু বর্তমান যার প্রকাশ সীমাবদ্ধতায় ............

গিটারম্যান › বিস্তারিত পোস্টঃ

মর্গেজ ঋণ পাওয়ার একদম সহজ উপায় কি ? খুব সহজেই কিভাবে মর্গেজ ঋণ পেতে পারি ?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১০

অভিজ্ঞ ও ব্যাংকারদের দৃষ্টি আকর্ষণ করছি ।

আমার মর্গেজ ঋণ দরকার । বিভিন্ন ব্যাংকের ওয়েবসাইটে দেখলাম

সর্বচ্চ ১০ লক্ষ্য টাকা পর্যন্ত যে কোন দরকারে /ব্যাক্তিগত দরকারে ঋণ সুবিধা আছে । আমি জানতে চাচ্ছি এটার কি আসলেই বাস্তবায়ন আছে ? নাকি শুধুই লিখে রেখেছে ? এছাড়াও নিচের উত্তরগুলো জানতে আপনাদের

সহযোগীতা চাই ।





১ । সবচেয়ে সহজ উপায়ে কিভাবে ৪০ লক্ষ্য টাকা মর্গেজ ঋণ নিতে পারবো ? অথবা মর্গেজ ঋণ দ্রুত ও সহজে পাওয়ার উপায় কি ?



২। কোন কোন ব্যাংকে খোঁজ নিবো ?



৩। মর্গেজ ঋণ নিতে গিয়ে কি কি বিড়ম্বনায় পড়তে পারি ?



৪।মর্গেজ ঋণ নিতে গিয়ে আপনাদের ভাল ও খারাপ অভিজ্ঞতাগুলি কি ছিল ?





মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৯

বশর সিদ্দিকী বলেছেন: মর্গেজ ঋণ এর জন্য প্রাথমিক ভাবে যে বিষয়গুলো অবশ্যই গুরুত্বপুর্ন তা হচ্ছে

১) অবশ্যই আপনার সম্পদের পরিমান মর্গেজ ঋণ এর চেয়ে দুই গুনেরও বেশি হতে হবে। বিশেষ করে সেটা ব্যাবসায়িক সম্পদও হতে পারে আবার জমিও হতে পারে। তবে এখন মর্গেজ ঋণ এর জন্য জমির দিকেই বেশি গুরুত্ব দেয়া হয়।

২) আপনার মর্গেজ ঋণ নেয়ার উদ্যেশ্য ক্লিয়ার করতে হবে। বিশেষ করে যদি ব্যাবসায়িক কাজে মর্গেজ ঋণ নিতে চান তবে সেই ব্যাবসার মুলধন, ট্যাক্স, লেনদেন সম্পর্কিত সকল ডকুমেন্ট দেখাতে হবে

৩) ব্যাক্তিগত কাজে মর্গেজ ঋণ নেয়াটা একটু প্রবলেম হবে। তবে প্রোডাক্টিভ কিছু দেখাতে পারলে কেল্লা ফতে।

আর যদি স্পেশালি বাড়ি তৈরির জন্য মর্গেজ ঋণ এর প্রয়োজন হয় তবে আমি সরাসরি হেল্প করতে পারবো।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩১

গিটারম্যান বলেছেন: ১ ।ব্যাবসায়িক সম্পদ নয়, জমিসহ বাড়ী যার মিনিমাম বাজারমূল্য ১ কোটি ২০ লক্ষ্য টাকা ।
২। মর্গেজ ঋণ নেবার উদ্দেশ্য আত্তকর্মসংস্থান বা ইনকাম সোর্স ক্রিয়েট করা । কিন্তু এইটা ব্যাংককে বোঝানোর ঝামেলাটা এড়িয়ে যেতে চাচ্ছি বলেই বন্দকী ঋণ নিতে চাচ্ছি । সোজা কথায় নতুন ব্যাবসা শুরু করার জন্য । সেক্ষেত্রে
ব্যাবসার মুলধন, ট্যাক্স, লেনদেন সম্পর্কিত সকল ডকুমেন্ট দেখাবো কি করে ?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৩৮

গিটারম্যান বলেছেন: ৩) "ব্যাক্তিগত কাজে মর্গেজ ঋণ নেয়াটা একটু প্রবলেম হবে। তবে প্রোডাক্টিভ কিছু দেখাতে পারলে কেল্লা ফতে"


"তবে প্রোডাক্টিভ কিছু দেখাতে পারলে কেল্লা ফতে"

প্রোডাক্টিভ বলতে কি বুঝাতে চাচ্ছেন ? আমি ঠিক বুঝিনী যদি একটু বুঝায় বলতেন উপকৃত হতাম ।


আর বাড়ী তৈরির জন্য যুক্তিযুক্ত কারণ দেখিয়ে সম্পদের ফিউচার ভ্যালু অনুযায়ী কি মর্গেজ ঋণ পাবার সম্ভাবনা আছে ?


আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত দেবার জন্য । ভাল থাকুন ।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:২০

রামন বলেছেন:
যদিও আপনার বাড়ির বাজার মূল্য আবেদনকৃত ঋণের ৩গুন বেশী তারপরও ব্যাংক আপনার ইনকাম সোর্স দেখতে চাইবে। যদি আপনি চাকুরিজীবী হন তাহলে গত ৩ মাসের পে স্লীপ এবং ব্যবসায়ী হলে গতবছেরর আয়কর বিবরণী জমা করতে হবে৷ বাড়ীর মূল্যের তুলনায় ঋণের পরিমান ৩ গুন কম হওয়ায় ঋণ মঞ্জুরের ক্ষেত্রে আপনার অগ্রধিকার থাকবে। তারপরও ব্যাংক আপনার কাগজপত্র পরীক্ষা করে দেখবে আপনি কিস্তির অর্থ পরিশোধ করতে পারবেন কিনা। ব্যাংক কখনই গ্রাহকের সম্পত্তি গ্রাস করার অভিপ্রায় করে না, এক প্রকার বাধ্য হয়েই নিলামের মত অমানবিক ভাবে তাদের পাওনা অর্থ উদ্ধার করে৷আমার ধারণা মাসিক কিস্তির পরিমান আপনার আয়ের ৬০ শতাংশ হলেই আপনি প্রয়োজনীয় অর্থ ঋণ বাবদ পেয়ে যাবেন। আগের মন্তব্যে বলেছিলাম পরিশোধের মেয়াদ যত দীর্ঘ হবে ততই আপনার জন্য সুবিধা, সেই মোতাবেক ধরি আপনার ঋণের মেয়াদ হবে ২০ বছর অর্থাৎ ২৪০ মাস। যদি সুদের হার ১২% ধরা হয় তাহলে আপনার ১ম বছরে মাসিক কিস্তি হবে ৫৬০০০ এবং আপনার মাসিক আয় হবে ৯৫ হাজার। ধন্যবাদ।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১১

গিটারম্যান বলেছেন: ভাই ইনকাম সোর্সতো এখন বন্ধ ! ইনকাম সোর্স না থাকলে কি ৫ বছরের জন্য লোন পাবো না ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.