নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাবলু মামা

ভালবাসার কাঙ্গাল আমি, তৃষ্ণা মনে বেজায়, খাঁচা খুইলা পাখি দেখি কে থাকে আর কে যায়!.. https://www.facebook.com/HabluMama123 https://www.facebook.com/shah.abdul.korim

হাবলু মামা

ভালবাসার কাঙ্গাল আমি, তৃষ্ণা মনে বেজায়, খাঁচা খুইলা পাখি দেখি কে থাকে আর কে যায়!.. আমি হাবলু মিয়া ৷ আদর কৈরা আমারে অনেকে "হাবলু মামা" ডাকে ৷ ব্লগ লিখতে আসার উদ্দেশ্য একটাই, আর তা হৈলো মাটির মানুষ শাহ আব্দুল করিম সহ নানান বাউল শিল্পীর গান সবার লগে শেয়ার করা ৷ আমি কোন ব্লগাররে চিনি না, কারো লেখা পড়ি না, পেপার-পত্রিকা পড়ি না, টিভি দেহি না, রেডিও শুনি না, দুনিয়ার তাবৎ জিনিষপত্র থেকা আমি বিচ্ছিন্ন ৷ এই ব্লগে রাজনীতি, ধর্ম নিয়া রেষারেষি, দলাদলি, মারামারি, কথা কাটাকাটি করা সম্পূর্ণ নিষিদ্ধ ৷ আমার দুইখান পেইজ আছে, ঐ দুইটা পেইজে প্রচুর গান আছে ৷ আমি তা সবার লগে শেয়ার করতে চাই ৷ https://www.facebook.com/HabluMama123 https://www.facebook.com/Shah.Abdul.Korim যেহেতু মামার মুখোশ পড়া, ভাইগ্না-ভাগ্নীগো তুমি কৈরা কয়া ডাকা জায়েজ আছে ৷ মাটির গান শুনো, শেয়ার করো ৷

হাবলু মামা › বিস্তারিত পোস্টঃ

ইন্দুরে লাগাইছে শয়তানি! (শাহ আব্দুল করিমের গান)

৩০ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫২

একটা প্রতিবাদের/সমালোচনার ভাষা ক্যামন হৈতে পারে? আমি জানি আমার এই পোষ্টের পর অনেকেই এই গান অনেক জায়গায় শেয়ার দিবো একপক্ষেরে আরেক পক্ষ দোষ দিয়া (হয় আলু পার্টির পোলাপাইন ভেপু পার্টিরে পচানের লাইগা, অথবা ভেপু পার্টি আলু পার্টিরে ), আমার কিছু যায় আসে না ৷ দুই পক্ষই আমার কাছে ইন্দুর ৷ কাইট্টা কাইট্টা শ্যাষ কৈরা লাইলো সাধারন মানুষজনের জীবন (লগে যৌবন ও)..



জয় মনুষ্যত্ব ৷ ইন্দুর মরুক ৷

_____________________











তোমরা খবর রাখোনি?

ইন্দুরে লাগাইছে শয়তানি!..

চাটি কাটে, পাটি কাটে,

কাপড়-চোপড় আর,

দিন-রাত্রে ঘরের মাঝে

ইন্দুরের দরবার!..



বাড়িৎ কাটে বাড়ির বস্তু

ক্ষেতে কাটে ধান,

ঘরের ধন বাইরে নেয়

ঘটাইছে নিদান!..



ধান খায়, চাউল খায়,

কাটে ঘরের বেঁড়া,

কাটতে কাটতে গৃহস্তরে

করে বাড়ি ছাড়া!..



বাউল আব্দুল করিম বলে

ইন্দুর আছে ঘরে,

বিলাইয়ে ধরে না ইন্দুর

দুঃখ বলবো কারে!..



তোমরা খবর রাখোনি?

ইন্দুরে লাগাইছে শয়তানি!..







মূল লিংক ও ডাউনলোড লিংকঃ

Click This Link



আরো গান শুনতে চাইলেঃ

শাহ আব্দুল করিমের গান

হাবলু মামা'র পেইজ



ট্যাগঃ Shah Abdul Korim, Karim, Hablumama123, বাউল গান, হাবলু মামা, Folk Song, Bangla Song, শাহ আব্দুল করিম, রুহী ঠাকুর, Ruhi Thakur



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.