| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাবলু মামা
ভালবাসার কাঙ্গাল আমি, তৃষ্ণা মনে বেজায়, খাঁচা খুইলা পাখি দেখি কে থাকে আর কে যায়!.. আমি হাবলু মিয়া ৷ আদর কৈরা আমারে অনেকে "হাবলু মামা" ডাকে ৷ ব্লগ লিখতে আসার উদ্দেশ্য একটাই, আর তা হৈলো মাটির মানুষ শাহ আব্দুল করিম সহ নানান বাউল শিল্পীর গান সবার লগে শেয়ার করা ৷ আমি কোন ব্লগাররে চিনি না, কারো লেখা পড়ি না, পেপার-পত্রিকা পড়ি না, টিভি দেহি না, রেডিও শুনি না, দুনিয়ার তাবৎ জিনিষপত্র থেকা আমি বিচ্ছিন্ন ৷ এই ব্লগে রাজনীতি, ধর্ম নিয়া রেষারেষি, দলাদলি, মারামারি, কথা কাটাকাটি করা সম্পূর্ণ নিষিদ্ধ ৷ আমার দুইখান পেইজ আছে, ঐ দুইটা পেইজে প্রচুর গান আছে ৷ আমি তা সবার লগে শেয়ার করতে চাই ৷ https://www.facebook.com/HabluMama123 https://www.facebook.com/Shah.Abdul.Korim যেহেতু মামার মুখোশ পড়া, ভাইগ্না-ভাগ্নীগো তুমি কৈরা কয়া ডাকা জায়েজ আছে ৷ মাটির গান শুনো, শেয়ার করো ৷
আহার না লয় গো মনে,
নিদ্রা নাই দুই নয়নে,
শয়নে-স্বপনে যায়না ভোলা..
বুঝাইলে না বুঝে মনে,
জ্বলে মরি প্রেমাগুনে,
অদর্শনে মন-প্রাণ উতলা..
মরণ ভালা,
প্রাণে আর সহেনা দারুন জ্বালা!..
আহা! এমন গান শাহ আব্দুল করিম ছাড়া আর কার হৈতে পারে?
অতি চমৎকার একটা গান! প্রথম যেদিন শুনছি, চোখ বেয়ে পানি পরছে..
এখনো শুনলে অন্যরকম অনুভূতি হয়!.. ![]()
মূল লিংক ও ডাউনলোড লিংকঃ
Click This Link
_______________________
প্রেম-ফুলের গন্ধে,
ঠেকিয়াছি ফান্দে,
গলেতে পরেছি প্রেম-মালা..
মরণ ভালা,
প্রাণে আর সহেনা দারুন জ্বালা!..
আহার না লয় গো মনে,
নিদ্রা নাই দুই নয়নে,
শয়নে-স্বপনে যায়না ভোলা..
বুঝাইলে না বুঝে মনে,
জ্বলে মরি প্রেমাগুনে,
অদর্শনে মন-প্রাণ উতলা..
মরণ ভালা,
প্রাণে আর সহেনা দারুন জ্বালা!..
কোকিল মত্ত মধুর গানে,
ভ্রমর মত্ত মধুপানে,
আমি কাঁদি বসিয়া নিরালা..
দিয়া আমায় প্রেমালিঙ্গন,
শান্ত করো পোঁড়া এ মন,
সরল তুমি নাম তোমার সরলা..
মরণ ভালা,
প্রাণে আর সহেনা দারুন জ্বালা!..
বাউল আব্দুল করিম বলে,
গণার দিন ফুরাইয়া গেলে,
যাবো চলে আমি যে একেলা..
ভাই-বন্ধু, পিতা-মাতায়,
কি করিবে ভবের মায়ায়?
দমের কোঠায় লাগবে যেদিন তালা..
মরণ ভালা,
প্রাণে আর সহেনা দারুন জ্বালা!..
*********************
মূল লিংক ও ডাউনলোড লিংকঃ
Click This Link
আরো গান শুনতে চাইলেঃ
শাহ আব্দুল করিমের গান
হাবলু মামা'র পেইজ
ট্যাগঃ Shah Abdul Korim, Karim, Hablumama123, বাউল গান, হাবলু মামা, Folk Song, Bangla Song, শাহ আব্দুল করিম, রুহী ঠাকুর, Ruhi Thakur
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬
হাবলু মামা বলেছেন: এই জন্যেই কেউ ফিরাও তাকায় না ৷ -_-
২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শাহ আবদুল করিম একজন কিংবদন্তি।
আসলে আমরা বাঙালি জাতি গুনের সমাদর করতে জানি না।
এইসব লোকেরা আমাদের সংস্কৃতির প্রাণ ।
ধন্যবাদ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫১
হাবলু মামা বলেছেন: Thanks! Share with your friends. ![]()
৩|
১০ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:১৭
উদাস কিশোর বলেছেন: বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: শাহ আবদুল করিম একজন কিংবদন্তি।
আসলে আমরা বাঙালি জাতি গুনের সমাদর করতে জানি না।
এইসব লোকেরা আমাদের সংস্কৃতির প্রাণ ।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩২
মামুন রশিদ বলেছেন: শাহ আব্দুল করিমের গান অনবদ্য ।