নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই নেই।

হেমন্ত দা

আমি হেমন্ত.।

হেমন্ত দা › বিস্তারিত পোস্টঃ

নিষ্ঠুর

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৩



আমি দিন ভর পাখি দেখেছি,

ডানা মেলে উড়তে।

আমি জোয়ারে তরী দেখেছি,

পাল তুলে চলতে।

আমি বৈশাখে ঝড় দেখেছি,

রুদ্ধ কোলাহ শুনতে।

আমি বর্ষায় কদম দেখেছি,

অপূর্ব সাজে সাজতে।



দেখেনী অন্ত রক্ষীর কোমল হৃদয়ী , দু'হাত পেতে,

কাউকে কাছে ডেকে একটু খানি হাসতে।



আমি রাত্রীর শেষে মাধূরী দেখেছি,

কুয়াশার সাথে ফুটতে।

আমি অপূর্ব জোৎস্নার আলোয় দেখেছি,

নিশী গন্ধা সুবাস ছড়াতে।

আমি ঊষার বালায় ঈষান গগনে দেখেছি,

মেঘের ভেলা ভাসতে।

আমি গোধূলীর আলোয় নদী দেখেছি,

উদার মনে বইতে।



দেখেনী তবু তারে, নুপূর পায়ে সে,কাকন হাতে,

কাজল মাখা চোখে, শিমুল তলে দাড়াতে।



আমি শ্রাবনে সূর্য্ দেখেছি,

মেঘের আড়ালে হাঁসতে।

আমি মৌন মাতাল হয়ে বিষাদ দেখেছি,

দিগন্তে ভেসে যেতে।

আমি স্বর্নালী দুপুরে পলাশ দেখেছি,

রক্ত হয়ে ঝরতে।

আমি বসন্তের প্রভাতে গোলাপ দেখেছি,

পাপড়ি মেলে হাঁসতে।



দেখেনী তাহার মায়াবী আখী জোড়া ,

কারো বিরহে কোমল হয়ে, দু'ফোটা জল ফেলতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.