| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই মায়াবী এই!
যদি আমি হারিয়ে যাই কোন অজানায়,
নয়তো পৌষের ঘন ঘোর কুয়াশায়।
যদি ভেসে যাই কদম হয়ে,
গোধূলীর কোন বরষায়।
নয়তো ডুবে যাই,
ঝড়ে ঘেরা কোন কাল সন্ধ্যায়।
যদি উড়ে যাই মেঘ হয়ে
শরতেরকোন গগনে।
নয়তো মিশে যাই
ফুলে ভরা ফাগুনে।
তবুও তুমি খুঁজবেকি আমায়
উদাসীন হয়ে।
যদি আমি মেঘ হয়ে বৃষ্টির সাঝে
নামি তোমার উঠানে।
তুমি হাত বাড়িয়ে দিবে আমায়, না
বাতায়ন খুলে কান্নার ঝোড়ে ভেসে দিবে তোমায় ।
এই মায়াবী এই!
চুপ করে কেন কাঁদছো?
তোমার কাজল গুলু
কপল বেয়ে ঝরে নিঃশব্দে ।
তোমার মুক খানা মিশে গেছে
আবছা আলোয় ,ধরনীর কালো রং-এ ।
তবুও তোমায় বাসি ভালো
হৃদয়ের সব অনুভূতী দিয়ে ।
জানিনা তাহা কত কাল
কত শতাব্দী জুড়ে ।
©somewhere in net ltd.