| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হৃদয়ের সূরে গেয়েছি আমি,
হেটেছি সপ্ত শৈলী ধরে।
শুনিনী তবুও একটি কথা,
বন্ধু এসো ফিরে।
সিন্ধুর জলে ছাড়িয়াছি তরী,
খুজিয়াছি পদ -রেখা।
হাটিতে হাটিতে চটি করিয়াছি ক্ষয়,
মিললোনা তাহার দেখা।
শৈশবে অন্তরালে,
কৈশরে দূরে।
যৌবনে এসেছো কাছে,
শিশিরে গিয়েছ ঝরে।
আমি তাই খুঁজি তারে,
হিমাদ্রী থেকে শৈলী চূড়ে।
অথৈ সমুদ্র সাগর তিরে,
নির্জনে একা পাগল বেশে।
গভীর নিশীতে স্বপনো ভেঙ্গেঁ,
চিৎকার করে উঠি জেগে।
দু’হাত মেলে খুঁজি তারে,
বন্ধু তোরে মনে করে।
©somewhere in net ltd.