| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কে গো তুমি !
ভর দুপুরে খালি পায়ে,
রোধের মাঝে হাটো ?
রবির মায়া মন উতালে,
আর বুঝি থাকতে দিলনা ঘরে?
স্বপন, ক্রোন্দন.
সব বুঝি আজ মিশে গেছে
মিহির প্রখরে..
জোড়া হাতে কাকন পরে,
কারে খোঁজ ভর দুপুরে ?
কে তোর চুলে বিনি কেটে ,
সেথায় গুচেছে কোমল জোড়া .
কার পরশে কপাল মাঝে ,
টিপ পরেছ আকাশ রঙ্গা ?
তলো-তলো , চলো-চলো
কেহ নাই , আস -পাশে
কারে দেখ , কারে খুঁজে
চৈত্রের ভরা রোধে ।
পাল তুলে রাখাল , দখিনা হাওয় ,
মেতেছে বাঁশির সূরে ।
বিহগের ঝাক, ডানা মেলে উড়ে ,
শৈলি চূড়া ধরে ।
রাখালের সূর , সূর তুলে চলে।
যমুনার তিরে তিলো ধ্বনি বাজে ।
নব বধূ কাঁদে, পালকির ধারে,
মৌ বনে শালিক , লুকুচুরি খেলে ।
তরুনির আচল , বুক খসে পড়ে,
যুবকের দল , বাঁকা চোখে দেখে ।
তলো-তলো , চলো-চলো
কেহ নাই , আস -পাশে
কারে দেখ , কারে খুঁজে
চৈত্রের ভরা রোধে ।
ও গো তুমি, যেও না ,
কে শুনে কার না।
তনয়া ছুটে বাঁশির সূরে,
পিছু ফিরে ক্ষন বাদে ।
বাঁশির ধ্বনি থেমে গেলে
থমকে দাড়ায় পথের পানে ।
মহন বাঁশির সূর , পাগল করে তারে,
চৈত্রের ভর দুপুরে ।
চোখ তুলে চায় পাশে ,
আসে পাশে কারে দেখে।
কে ডাকে তারে,
বাঁশির সূরে ।
সন্ধ্যা নেমেছে , তপন ঢেকেছে
পাখিরা ফিরেছে নিড়ে ।
থামেনি বাঁশির সূর, রাখাল ফিরেনি ঘরে,
গো'পাল ধরেছে প্রভুর পথে ।
রাত্রীরা এসে থেমে গেছে,
মাঠের পাড়ে।
কে ডাকে কারে, পশ্চিম ধারে...
ও রাখাল ভাই ,
আর ডেক না আমায়,
থাকতে পারিনা ,
ছুটেছি তাই ।
তলো-তলো , চলো-চলো
কেহ নাই , আস -পাশে
কারে দেখ , কারে খুঁজে
চৈত্রের ভরা রাতে ।
ধূপের গন্ধ সন্ধ্যা বাতাসে,
উলুর ধ্বনি থেমে থেমে আসে ।
রাখাল রাখিয়া বাঁশি,
পিছু ফিরে চায়।
কার ছায়া তার আগে,
কে কারে পায়।
কুমারীর রুপ ঢেকেছে ধূসরে,
কুন্তল গুলু নেমেছে কোমরে।
শূন্য পদে , আচল টেনে ,
ঢেকেছে চেহারা , লজ্জার ঘোরে ।
ধিরে ধিরে শশি গগনে চাপে,
তুলুসি তলে দেবী এসে বসে।
তরুনীর মাথা রাখালের বুকে,
বেঝেছে বাঁশি আপন সূরে ।
সূর খোঁজে , সূরে সূরে
সূর এসে ভর করে।
কবে কোথায় , সূর হারায়
সেই সূর ফিরে পায় ।
ধিরে ধিরে বয়ে যায় , রাত্রীর বাকি বেলা...
তলো-তলো , চলো-চলো
কেহ নাই , আস -পাশে
কারে দেখ , কারে খুঁজে
শশি ভরা চৈত্র রাতে ।
©somewhere in net ltd.