নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই নেই।

হেমন্ত দা

আমি হেমন্ত.।

হেমন্ত দা › বিস্তারিত পোস্টঃ

কিছু কথা

০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ২:২৩

“মাওলানা সাহেব! সে তো শুধু একজন মাওলানা সাহেব নয়। তার বাইরেও তার একটা ভিন্ন পারিচয় আছে। সে ও একজন মানুষ। সন্ধ্যা নেমে এলে সকলের মতো তাঁরও দু’চোখের পাতায় ঘুম এসে ভর করে। ক্ষুধার তীব্র যন্ত্রনা তাঁকেও তাড়া করে বেড়ায় পথের পাশের সেই উলঙ্গ ছেলেটার মতো। অন্য মনের বাসনা তাঁরও জেগে ওঠে পৃথিবী ঘুমিয়ে গেলে। প্রেম নামক কামরূপটি তাঁর ভিতরেও বসত করে, খুব নিরবে গোপনে। মানব দেহের সকল চাওয়া গুলো তাঁর মাঝেও যে বিরাজ করতে পারে, তা হয়তো আমরা ভুলতে বসেছি। আমাদের চোখের উপরের রঙিন চশমাটা দিয়ে আমরা সকলকে নিজের মত করে ভাবি। নিজের মত করে দেখি। নিজের মত করে চিন্তা করি। সেখানেই যদি নিজের মতের বিরুদ্ধে একটা কিছু হয়ে যায়, তখনি সে সমাজে পাপ বহনকারী মানব নামক ইঞ্জিন! সে ধীরে ধীরে হয়ে ওঠে নষ্ট প্রজাতির কেউ। ঘুম ভেঙে যাকে দেখলে দিনটা খারাপ যাবে অথবা যার মুখ দেখে কোন কাজ করলে তা অশুভের রূপ নিবে।

কি অদ্ভুত! তাইনা? আসলেই তাই। ভয়ংকর এই সমাজে তার একটাই অপরাধ, সে কোন ধর্মীয় জ্ঞানে মহাপান্ডিন্ত্য অর্জন করেছে। হয়তো সবার চাওয়া, তার চিন্তাগুলো শুধুই ধর্মের ভিতর সীমাবদ্ধ থাকবে। তার কল্পনা শক্তি একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে যাবে। সে মূলত মানুষ না, সে সকলের মাওলানা সাহেব। তাঁর ভিতর প্রেম নামক স্বর্গীয় রূপটি থাকবেনা, সেখানে থাকবে শুধুই এবাদত!”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.