| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজধানীর ১৬৫টি ভবনের অবস্থা এতই নাজুক যে সেগুলো দ্রুত ভেঙে ফেলা প্রয়োজন। যে কোনো সময় এসব জরাজীর্ণ ভবনগুলো ধসে গিয়ে, হেলে পড়ে বা দেবে গিয়ে ঘটতে পারে ভয়াবহ মানবিক বিপর্যয়। এসব ভবনের অবস্থান পুরান ঢাকায় সবচেয়ে বেশি এবং নতুন ঢাকায়ও কিছু রয়েছে। এগুলোর অধিকাংশই আবাসিক ভবন
ইউএনডিপির সহায়তায় কমপ্রিহেনসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রজেক্টের আওতায় একটি জরিপ চালানো হয়েছে। এতে দেখা গেছে, ঢাকা শহরের ৭২ হাজার ভবন নীতিমালা অনুসরণ করে তৈরি হয়নি। এ প্রকল্পের আওতায় কিছু ভবনের অবস্থা ডিসিসি পরীক্ষা করছে। একেকটি ভবনের রিপোর্ট পেতে সময় লাগে তিন-চার দিন। খরচ হয় ৫০ থেকে ৬০ হাজার টাকা। তবে কিছু ভবনের আয়ুষ্কাল নির্ধারণ করতে এত পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন নেই। কিছু প্রশ্নের উত্তর পেলেই বোঝা যায়। সেই ভবনগুলোই জরুরি ভিত্তিতে ভাঙা প্রয়োজন। ডিসিসি সেই তালিকাটাই প্রণয়ণ করেছে।
সরেজমিন দেখা গেছে, এসব ভবনের মধ্যে প্রাচীন বহুতল ভবনও রয়েছে। কোনোটির পলেস্তারা খুলে পড়েছে। কোনোটিতে গাছ গজিয়েছে। আবার কোনোটির ইটও খুলে পড়েছে।
সরকার যদি এখনি এই সমস্যার সমাধান না করে তবে আমরা তরুন সমাজ কি আশা করতে পারি?
©somewhere in net ltd.