| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুলাইমান হোসেন
যে ব্যাক্তি আমার লেখা পাঠ করবে সে আমার ভালোবাসার জ্বালে আটকে যাবে,আমার অন্তরের সাথে তার অন্তরের নেসবত হয়ে যাবে ইনশাআল্লাহ।কিন্তু যদি কেউ তরিকত অস্বীকার কারি হয় তবে সে আমার লেখা থেকে উপকৃত হতে পারবেনা
এক দেশে এক রাজা ছিলো। অনেক জুলুম অত্যাচার করেছিলো।এখন আর মরতে চাননা।সে তার মন্ত্রীকে ডেকে বলল,আমি মরতে চাইনা।কিছু একটা করো।মন্ত্রী অবাক হলো,মৃত্যু থেকে তো কোনো মানুষই পলায়ন করতে পারবেনা।আপনার জন্য কি করতে পারি। বাদশা বললেন,আমি জানিনা,কিন্তু কিছু একটা করতেই হবে।
মন্ত্রী মহা বিপদে পরলো।রাজদরবারের সব পন্ডিতদের সাথে আলোচনা করলো,কি করা যায়।এক জ্ঞানী পণ্ডিত বলল ভারতবর্ষে শুনেছি একটি গুপ্ত বৃক্ষ পাওয়া যায়,সেই বৃক্ষ থেকে কিছুটা ভক্ষন করলে মৃত্যু তাকে স্পর্শ করতে আসেনা,যে ব্যাক্তি উক্ত বৃক্ষ থেকে ভক্ষন করবে সে চিরকাল বেঁচে থাকবে।
বাদশাকে কথাটা শুনানো হলো।বাদশা ভারতবর্ষে লোক পাঠালো।
কিন্তু সারা ভারতবর্ষ হন্য হয়ে খুঁজেও এমন বৃক্ষ কোথাও পাওয়া গেলোনা।শেষে উক্ত পথিক এক জঙ্গলের মধ্যে হয়রান পেরেশান হয়ে বসে পরলো।ইতিমধ্যে এক দরবেশ লোকটার কাছে আগমন করলো।
দরবেশ:ভাই।তোমাকে চিন্তাগ্রস্ত মনে হচ্ছে।
পথিক:আমাকে ইরানের বাদশা পাঠিয়েছে ভারতবর্ষ থেকে জীবন বৃক্ষ নিয়ে যাওয়ার জন্য।কিন্তু সারা ভারতবর্ষ খুঁজেও এমন বৃক্ষ কোথাও পেলামনা।
দরবেশ :তুমি এমন বৃক্ষ কোথাও পাবেনা।
আসলে উক্ত পন্ডিত ইলম নামক বৃক্ষের দিকে ইঙ্গিত করেছিলো,এবং ভারতবর্ষে একজন কুতুব আছে,যার নিকট উক্ত গুপ্ত ইলম রয়েছে,যা শিক্ষা করলে কেউ কোনোদিনও মরনা,বেঁচে থাকে চিরকাল।আমি তোমাকে উক্ত কুতুবের নিকট নিয়ে যাবো। তুমি তা শিখবে,এবং তোমার বাদশাকে গিয়ে শিখিয়ে দিবে,তাহলে তোমার এবং তোমার বাদশার কোনোদিনও মৃত্যু হবেনা।শারীরিক মৃত্যু হলেও আত্মিকভাবে বেঁচে থাকবে চিরকাল।
২৫ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭
সুলাইমান হোসেন বলেছেন: ওয়ালাইকুসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু,
সুন্দর মনত্যব্যের জন্য ধন্যবাদ,
মূলত,সৎ আমলকারীর আত্মা জীবিত,
আর খারাপ আমল কারীর আত্মা মমরে যায়,
উপরের লেখাটিতে,আল্লহর জন্য,আল্লাহকে পাওয়ার জন্য সৎআমরের দিকে ইঙ্গিত করা হয়েছে।
আমি অধিকাংশ সময় এমন অবস্তায় থাকি,লেখালেখি,মন্তব্য,প্রতিমন্তব্য করতে পারিনা।এজন্য প্রতিমন্তব্য করতে দেরি হতে পারে
©somewhere in net ltd.
১|
২৪ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৭:২৮
নজসু বলেছেন:
আস সালামু আলাইকুম প্রিয় ভাই। শুভ সকাল।
আশা করি আল্লাহতায়ালার রহমতে ভালো আছেন।
খুব সুন্দর এবং শিক্ষণীয় একটি গল্প শেয়ার করেছেন।
অনেক ধন্যবাদ আপনাকে।
মহান আল্লাহতায়ালা যেন আমাদেরকে দেহে নয়, আমাদের স্ব স্ব নামে অমর করে রাখেন।
আমরা যেন সেই লক্ষ্য নিয়ে শরীরের মৃত্যু হওয়ার আগে ভালো কাজ করে যেতে পারি। আমিন।