| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুলাইমান হোসেন
,,অনির্দিষ্টকালের জন্য সামু থেকে ছুটি নিচ্ছি।ভালো থাকবেন আমার প্রানপ্রিয় সব ব্লগাররা,যেখানেই থাকি আপনাদেরেক মনে রাখবো,দোয়া করবো,আমার জন্যও দোয়া করবেন।যার প্রতিই আমার ভালোবাসা অনুভব করেছি,তাকেই ভুলে যাওয়ার চেষ্টা করেছি,কিন্তু সামুকে মনে হয়না ভুলতে পারবো।,আমার লেখা নিয়ে কারো আপত্তি থাকলে ইমেইলে যোগাযোগ করতে পারেন,[email protected]
একজন বলল,আমি তোমার পরিচয় জান্তে চাই,
আমি বললাম,সেই যোগ্যতা তোমাতে পাই নাই।
আগন্তুক বলল,আমি তোমাকে দেখতে চাই,
বললাম,সবর,সেই সময় এখোনো আসে নাই।
আগন্তুক বলল,আমাকে তোমার ভালোবাসা দাও,
বললাম তোমার ভান্ডটা আরো বড় তরে নাও।
সে বলল,তুমি কোথায়?দেখা দাও,
বললাম নিকটেই,আরো কাছে তাকাও।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:৫৪
সুলাইমান হোসেন বলেছেন: প্রিয় এম আলী ভাই,দোয়া করবেন।যেন সুন্দর সনুদর শের উপহার দিতে পারি।সুন্দর মন্তব্য পেয়ে যারপররাই আনন্দিত হয়ছি
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৭:৪৯
ডঃ এম এ আলী বলেছেন:
বা! সুন্দর হয়েছে শের । প্রথম শেরটির কথাই একটু বলছি ।
একজন বলল, আমি তোমার পরিচয় জানতে চাই
আমি বললাম, সে যোগ্যতা তোমাতে পাই নাই ।
দুই লাইনে একটি সম্পূর্ণ ভাব
প্রশ্ন ও উত্তর দুটি লাইনেই অর্থ পূর্ণ
রদিফ: নাই। কাফিয়া: চাই ।
চাই আর নাই সুন্দর ধ্বনিগত মিল।
ভাবগত দিক থেকেও আত্মসম্মান, পরিচয় চাওয়া যেন যোগ্যতার দাবি।
অনেকটাই যেন হাফেজি ধাঁচের আত্মসচেতন উত্তর ।
সুন্দর শের সমুহ পরিবেশার জন্য ধন্যবাদ ।