| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুলাইমান হোসেন
,,অনির্দিষ্টকালের জন্য সামু থেকে ছুটি নিচ্ছি।ভালো থাকবেন আমার প্রানপ্রিয় সব ব্লগাররা,যেখানেই থাকি আপনাদেরেক মনে রাখবো,দোয়া করবো,আমার জন্যও দোয়া করবেন।যার প্রতিই আমার ভালোবাসা অনুভব করেছি,তাকেই ভুলে যাওয়ার চেষ্টা করেছি,কিন্তু সামুকে মনে হয়না ভুলতে পারবো।,আমার লেখা নিয়ে কারো আপত্তি থাকলে ইমেইলে যোগাযোগ করতে পারেন,[email protected]
[img|https://s3.amazonaws.com/somewherein/pictures/Hridoyeralo/Hridoyeralo-1772699817-539bfe2_xlarge.j
ইমানের সূর্য যখন উদিত হইলো,
যাবতীয় অন্ধকার পালিয়ে গেল।
ইমান যখন সিংহাসনে সমাসীন হলো,
ইবলিশ দলবল নিয়ে দৌড়ে পালালো,
চিন্তা-ফিকির দরজায় আঘাত করিলো,
ভিতর থেকে কে যেন দরজা খুলে দিলো।
হাজার হাজার দরজা সামনে আসিলো,
একটা ভাঙতেই আরেকটা হাজির হলো।
অন্তরের উপর কঠিন দায়িত্ব আরোপিত হলো,
অন্তর এই দায়িত্বের বোঝা নফসের ঘারে দিলো,
নফসকে বলদ পেয়ে খাটিয়ে মারলো,
নফসের উপর রুহ সওয়ার হলো।
২
(রুপক শুরু,নফস=গাধা
রুহ=গাধার মালিক
দস্যু=শয়তান)
যাত্রাপথে যখন মাঝপথে পৌছলো,
দস্যু সদলবলে হামলা করিলো,
বেচারার গাধাটি ছিনিয়ে নিলো।
গাধা হারিয়ে তবুও হাল না ছাড়িলো
গাধা ফিরে পেতে সুযোগ সন্ধানী হলো,
দস্যু দল এক বৃক্ষতলে আরামের নিমিত্ত বসিল,
একটু পরে দস্যুরা সবাই ঘুমিয়ে পড়লো,
সুযোগ বুঝে গাধার মালিক গাধাকে নিয়ে পালালো,
গাধা ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হলো।
এদিকে দস্যুরা ঘুম থেকে জেগে উঠলো,
গাধা না পেয়ে চক্ষু কপালে উঠলো,
পাহারাদারকে চুল ধরে টেনে নিয়ে এলো,
বলল,তুই থাকতে, গাধা কোথায় গেলো?
পাহারাদার বলল,আমিও ঘুমিয়ে পড়েছিলাম,
যেকারনে গাধাটা হারিয়ে ফেললাম,
তবে,আমাকে দুইদিন সুযোগ দিতে পারেন,
যদি গাধা না আনতে পারি,তখন মারেন।
৩)
গাধার মালিক যদিও গাধাকে ফিরে পাইলো,
কিন্তু গাধার মনে দস্যুর প্রেম রয়েই গেলো,
মালিক বলল,দস্যুর প্রেম মনে কেন লেগে আছে,
গাধা বলল,কারন অবশ্যই কিছু না কিছু আছে,
দস্যু আমাকে কোনো বোঝা দিত না,
আমাকে মজার মজার খানা খাওয়াত।
কিছুদূ্র গিয়ে গাধা এক বাগানে পৌছালো,
বাগানের সৌন্দর্যে গাধা নাচতে আরম্ভ করিলো
(সংক্ষেপিত)
২|
০৪ ঠা মার্চ, ২০২৬ বিকাল ৫:৩৩
সুলাইমান হোসেন বলেছেন: ছবি রিসাইজ
৩|
০৪ ঠা মার্চ, ২০২৬ বিকাল ৫:৩৬
সুলাইমান হোসেন বলেছেন: 
৪|
০৪ ঠা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:০৩
নজসু বলেছেন:
আস সালামু আলাইকুম ভাই।
আত্মার পথচলায় নফস ও শয়তানের প্রলোভনের বিরুদ্ধে অবিরাম লড়াই চালিয়ে যেতে হবে, তবেই না মানুষ সফলকাম হবে।
০৭ ই মার্চ, ২০২৬ সকাল ৭:১৪
সুলাইমান হোসেন বলেছেন: ওয়ালাইকুমুসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
৫|
০৫ ই মার্চ, ২০২৬ ভোর ৫:৫৯
ডঃ এম এ আলী বলেছেন:
আত্ম শুদ্ধির যাত্রা পথের সুন্দর কাব্যগাথা
পাঠে জেগে উঠা আত্মশুদ্ধি তথা তাজকিয়া
নীয়ে কিছু কথামালা সাজিয়ে তুলে দিলাম।
তাযকিয়ার সেই পথ ধরে অন্তর হবে পবিত্র
যিকরে ভরে উঠুক প্রাণ আল্লাহ স্মরণে চিত্ত
যিকরেই মুছে যায় মনের অগণিত কালিমা
শান্তি নামে হৃদয়-মাঝে, মেলে রহমতের সীমা।
ইস্তিগফারের অশ্রু ঝরে গুনাহের অনুতাপে
কোমল হয় কঠিন হৃদয় আল্লাহরই ভয়ে কাঁপে
মরিচা ধরা অন্তর তখন ফিরে পায় উজ্জ্বলতা
ক্ষমার আশায় জেগে ওঠে নতুন জীবনের বারতা।
নেককারদের সোহবতে মন পায় নূরের আলো
ইবাদতে জাগে আগ্রহ, গুনাহ লাগে কালো
সত্যবাদীদের সান্নিধ্যে ঈমান হয় দৃঢ়
আল্লাহর পথে চলার সাহস হয় তখন সুদৃঢ়।
আর আছে পথপ্রদর্শক এক কামিল পীর-মুরশিদ
যিনি দেখান সত্যের রাস্তা, করেন অন্তর শুদ্ধ
শরিয়তের আলো হাতে চলেন সোজা পথে
নিজে আমল আগে, শিখান মুমিনদের সাথে।
কারামতের চেয়ে বড় তাঁর সত্য চরিত্র
দুনিয়ার লোভ ত্যাগ করে রাখেন অন্তর পবিত্র
তাঁর সোহবতে দুনিয়ার প্রেম ধীরে ধীরে হয় ক্ষয়
আল্লাহর প্রেমে হৃদয় তখন জেগে ওঠে নবময়।
এই পথে চললে মানুষ পায় অন্তরের নূর
পরিশুদ্ধ হয় ভিতর-বাহির, দূরে যায় সব সুর
আল্লাহর সন্তুষ্টি মেলে, খুলে রহমতের দ্বার
শেষে জান্নাতের ঠিকানা দিদারে ইলাহীর পার।
আমাদের সকলকে দাও হে প্রভু সেই পথের তাওফীক
পরিশুদ্ধ কর হৃদয়, কর জীবন নেকের সাথী অনুপম শোভিক।
শুভেচ্ছা রইল
০৫ ই মার্চ, ২০২৬ দুপুর ২:৩৪
সুলাইমান হোসেন বলেছেন: আমার অতি প্রিয় ব্লগার ড.এম এ আলী।আপনার কবিতা খুবই প্রজ্ঞা পূর্ণ।আপনার প্রতিটা কথাই শিক্ষনীয়।আমার ব্লগে আপনার আগমন আমার জন্য খুবই আনন্দের।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০২৬ ভোর ৬:৪৯
সুলাইমান হোসেন বলেছেন: উঁচু স্তরে যাত্রা,
গাধার মালিক গাধাকে নিয়ে ধেয়ে চলিল,
শয়তান এসে গাধার লেজ টেনে ধরিলো।
লেজ টেনে ধরেও কোনো লাভ নাহি হইলো,
গাধা তার গতিকে আরোও বাড়িয়ে দিলো।
পরিশেষে গাধা মালিকের অনুগত হইলো,
মালিক যেদিকে নেয় সে সেদিকেই চলিলো,
পরিশেষে তারা এক বাগানে পৌঁছালো,
বাগানের সৌন্দর্যে গাধা নাচতে লাগিলো।
পরিশেষে তারা এক বাগানে পৌঁছালো,
রহমতের সুবাসে চারদিক ভরে উঠলো।
বাগানের সৌন্দর্যে গাধা নাচিতে লাগিল,
মালিকের প্রেমে সে আপন সত্তা ভুলিল।