| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন কত ছোট।
যিনি একশত বছর হায়াত বা জীবন পান, চলুন আমরা তার হিসাবটাই করি।
ধরুন একজন মানুষ একশত বছর বাঁচে(বাস্তবতা হলো খুব কম মানুষই একশত বছর পর্যন্ত যায়,শতকরা আশি ভাগেরও বেশি মানুষ তার আগেই মারা যায়)
ক্যালকুলেটরে হিসাব করে দেখলাম একশত বছরে বারশত(১২০০)মাস হয়।
বারশত(১২০০)মাসকে আমরা দিনের হিসাবে কনভার্ট করি,(১২০০×৩০) দিন=৩৬,০০০ দিন হয়।(বাস্তবতা হলো ৩৬,০০০ দিন পর্যন্ত খুব কম মানুষই পৌঁছাতে পারে)
আসুন আমরা আরেকটু এগিয়ে যাই।৩৬,০০০ দিনে কত ঘন্টা হয়।
এক দিন=২৪ ঘন্টা,তাহলে,
৩৬,০০০ দিন=(৩৬,০০০×২৪)ঘন্টা= ৮,৬৪,০০০(আট লক্ষ চৌষট্টি হাজার ঘন্টা।
(কিন্তু বাস্তবতা হলো ৮,৬৪০০০ ঘন্টা পর্যন্ত খুব কম মানুষই পৌঁছাতে পারে।আমি একশত বছর ধরেছি,কারন অধিকাংশ মানুষেরই নিশ্চিত বিশ্বাস আছে,একশত বছরের মাইলফলক স্পর্শ করতে না পারার।
আসুন আমরা আরেকটু এগিয়ে যাই,একশত বছরে কত সেকেন্ড হয়।
(৮৬৪০০০×৬০) মিনিট
=৫১,৮৪০,০০০(পাঁচ কোটি আঠারো লক্ষ চল্লিশ হাজার মিনিট
১ বছর = ৩৬৫ × ২৪ × ৬০ × ৬০ = ৩১,৫৩৬,০০০ সেকেন্ড
১০০ বছর = ৩,১৫৩,৬০০,০০০ সেকেন্ড
অর্থাৎ, একশত বছরে ৩,১৫৩,৬০০,০০০ (প্রায় ৩.১৫ বিলিয়ন) সেকেন্ড।
দুনিয়াবি জীবন শেষ হয়ে যাবে,তবে একশত বছর অতিক্রম করা খুবই বিরল ঘটনা।আসুন আমরা প্রতিটা সেকেন্ডকে হিসাব করে খরচ করি।পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহন করি।
১৫ ই জুলাই, ২০২৬ রাত ১০:২৫
সুলাইমান হোসেন বলেছেন: ধন্যবাদ মূল্যবান একটি মন্তব্য উপহার দেওয়ার জন্য।আসলেই তো,আমাদেরকে মূলত প্রতিটা ন্যানো সেকেন্ডের হিসাব করা দরকার।কিন্তু সেটা প্রাথমিক মানুষের জন্য অসাধ্য কাজ।আর আল্লাহ তায়ালা বলেন,"আল্লাহ কোনো নফসের উপর অসাধ্য কাজ চাপিয়ে দেননা।"সুতরাং আমাদেরকে সাধ্য অনুযায়ী সময় গুলোকে কাজে লাগাতে হবে।যদি কোনো গুনাহ অথবা অঘটন ঘটে যায় মানবিক দুর্বলতার কারনে তাহলে জলদি তওবা করতে হবে।আবারও ধন্যবাদ মূল্যবান মন্তব্য করার জন্য
২|
১৮ ই জুলাই, ২০২৬ রাত ১০:৫৫
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার ভাবনা
২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:২০
সুলাইমান হোসেন বলেছেন: সাইফ ভাই,আপনার মন্তব্য পেয়ে আনন্দিত হলাম।আপনার আমার বাসা কাছাকাছি, আমি চাই দুজনের সাক্ষাত ঘটুক।একজন ব্লগারের সাথে সাক্ষাত করতে খুবই উদগ্রীব
২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১৬
সুলাইমান হোসেন বলেছেন: নম্বর সংগ্রহ করেছি,ইনশাআল্লাহ সাক্ষাত হবে,এই জুমায় না হলেও পরের জুমায়
৩|
২১ শে জুলাই, ২০২৬ রাত ৯:৪৩
মেহবুবা বলেছেন: হিসাব যদি নাও করা হয়, বুঝে শুনে খরচ করা দরকার। বড়ই মূল্যবান।
৪|
২১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫২
সুলাইমান হোসেন বলেছেন: চমৎকার এবং সঠিক মন্তব্যের জন্য ধন্যবাদ।বুঝে শুনে খরচ করাটা হিসাব করার থেকে সহজ এবং সঠিিক।কিন্তু আমরা তা করিনি, এজন্য অনেক পিছনে পরে রয়েছি
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৪১
ডঃ এম এ আলী বলেছেন:
প্রতিটি সেকে্ড হিসাব করে চললেও আমরা ভনেক পিছনে পড়ে যাব ।
আপনি কী জানেন সর্যের পৃষ্ঠ দেশের খুব কাছাকাছি ( সুর্যের পৃষ্ঠ দেশ হতে মাত্র ৬ মিলিয়ন কিলোমিটার )
গমনকারী Parker Solar Probe-এর সর্বোচ্চ গতিবেগ প্রতি সেকেস্ডে ছিল প্রায় ১৯২ কিলোমিটার।
তার মানে এক সেকেন্ডের ২০০ভাগের ১ ভাগ সময়ে এটা অতিক্রম করেছে প্রায় ১ কিলোমিটার । তাই
প্রতি সেকে্ড নয় প্রতি দমের হিসাব দেয়ার জন্য আমল করে যেতে হবে তথা জিকির করে কলব কে
জাগ্রত করতে হবে যাতে দমে দমে আল্লাহর জিকির দেহাভ্যন্তরে হতে থাকে ।
ধন্য মুল্যবান ভাবনা শেয়ার করার জন্য ।
শুভেচ্ছা রইল