নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রঙের মানুষ

সপ্তম৮৪

রঙের মানুষ

সপ্তম৮৪ › বিস্তারিত পোস্টঃ

আফগান জলেবি

২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫০

চুপপু স্যার, সংবিধান, বিপ্লবী সরকার এবং ইত্যাদি।

যখনই চুপ্পু স্যারের পদত্যাগের কথা ওঠে তখনই সামনে আসে পবিত্র সংবিধানের কথা। বিপ্লবী স্যারেরা অবশ্য বলেন সংবিধান মেনে বিপ্লব হয় না। শক্তিশালী হাসিনাকে সংবিধান মেনে তাড়ানো হয়নি। কিন্তু দেখা গেলো সংবিধান মেনে বিপ্লব না হলেও বিপ্লবী সরকার ঠিকই সংবিধান মেনে গঠন করা হয়ে গেলো। আলহামদুলিল্লাহ।
আবার বিপ্লবী স্যারদের প্রয়োজনে যখনই চুপ্পু স্যারকে অপসারণের দরকার পড়তো তখনই কাগজের সংবিধান সামনে বাধা হয়ে দাঁড়াতো।
শক্তিশালী হাসিনাকে হঠানো বিপ্লবী স্যারেরা কাগজের সংবিধানের কাছে বার বার হার মেনেছেন। এখন পুনরায় চুপ্পু স্যারের পদত্যাগের পর আবার বিপ্লবী স্যারদের গর্জন— চুপ্পু ফ্যাসিবাদের দোসর তাকে আটক করতে হবে।

যাই হোক, বিপ্লবী স্যারদের নতুন বাংলাদেশে অনেক অবদান। তাদের দাবি মানেই জনতার দাবি।





মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১১:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

সংবিধান মেনে চলা অবশ্যই উচিত।

০১ লা আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

সপ্তম৮৪ বলেছেন: জী। অবশ্যই সংবিধান মেনে চলা উচিত

২| ২৭ শে জুলাই, ২০২৬ রাত ৩:১২

সৈয়দ কুতুব বলেছেন: চুপপু সাহেব পালাবেন কয়েকদিন পর ।

০১ লা আগস্ট, ২০২৬ বিকাল ৩:২০

সপ্তম৮৪ বলেছেন: চুপপু স্যার পালায় না। তিন সরকারের শপথ পড়ানো একমাত্র পেসিডেন তিনি।

৩| ২৭ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৯

রাজীব নুর বলেছেন: চুপ্পু সাহেবের কিছুই হবে না।

০১ লা আগস্ট, ২০২৬ বিকাল ৩:২১

সপ্তম৮৪ বলেছেন: কথা সত্য। লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর সবাই তাকে ব্যবহার করেছে।

৪| ২৭ শে জুলাই, ২০২৬ রাত ৮:২৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইতিহাসের দ্বায় তাকে মিটাতে হয়েছে,
এরপরও যদি নিয়তি তাকে নিয়ে খেলতে চায়
সে সুযোগ রয়ে গেছে !

০১ লা আগস্ট, ২০২৬ বিকাল ৩:২২

সপ্তম৮৪ বলেছেন: লীগ সরকার ক্ষমতা ছাড়ার পর সবাই তাকে ব্যবহার করেছে। তিনি এখন বর্তমান সরকারের হাতের খেলার পুতুল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.