নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লক্ষ্মীপু‌রের লক্ষ্মী পাঠক

হোসনুল আজীম শিপন

আ‌মি হোসনুল আজীম শিপন/থা‌কি লক্ষ্মীপুর

হোসনুল আজীম শিপন › বিস্তারিত পোস্টঃ

ঐশীর ফাঁসীর রায় হয়েছে-পিতা-মাতা খুনের অপরাধে কিন্তু নীচের প্রশ্নগুলোর জবাব দিবে কে?

১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫০

১) যে নাইট ক্লাব ঐশীর মতো এক কিশোরীর জন্য সারারাতভর দরজা খুলে রেখেছিলো- তাদের কি হবে?

২) যে লোকগুলো নিষিদ্ধ ইয়াবা, মাদক দ্রব্য ঐশীর হাতে তোলে দিয়ে ওকে বিপথগামী হতে প্রলুব্ধ করেছিলো-ওদের কি হবে?

৩) যারা ঐশীর হাতে অত্যন্ত শক্তিশালী ঘুমের ঔষধ শত শত বিক্রি করেছিলো কোনো প্রেসক্রিপশান ছাড়াই - তাদের কি হবে?

৪) দেশের বিভিন্ন গডফাদার, ইয়াবা সম্রাট হিসাবে কথিত রাঘব বোয়ালরা যারা এরকম শত শত ঐশীর হাতে ঠিক এই মুহুর্তে ইয়াবা তোলে দিচ্ছে- তাদের কি হবে?

৫) আধুনিকতা আর প্রগতির নামে যারা অশ্লীলতাকে একেবার শিল্পের পর্যায়ে নিয়ে গিয়ে- কোমলমতি কিশোর কিশোরীদের জীবনকে যারা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে -তাদের বিচার কে করবে?

৬) আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কখন ঘরে ফিরছে? ওর বন্ধু কারা - ওরা করে কি? এসব খেয়াল রাখছেন কি?

৭) অসৎ উপায়ে অর্জিত অর্থের লাগামহীন ব্যবহার হচ্ছে নাতো?

৮) একটি কিশোর ছেলে/মেয়ে মাসে ৫০ থেকে ১ লক্ষ টাকা দিয়ে করে কি?

৯) আপনি আপনার ছেলেমেয়েদের নৈতিক শিক্ষা দিচ্ছেন নাকি বিষাক্ত এক পতঙ্গের পরিচর্যা করছেন?

ঐশী'র ফাঁসি হলেই কি আর কোনো ঐশী তৈরী হবেনা↓!!!
ঠিক এ মুহুর্তে হয়তোবা ঐশীর মতো অন্য কোনো কিশোর-কিশোরী ইয়াবার নেশায় মাতাল হয়ে পড়ে আছে। অথবা ইয়াবা/মাদক কেনার অর্থের জন্য মরিয়া হয়ে অবৈধ, গোপন, অনৈতিক -অন্ধকার পথের দিকে পা বাড়াচ্ছে।
যে ছেলে -মেয়ের ঘরে বসে স্কুল কলেজের হোম ওয়ার্ক করার কথা- সে এখন,কোনো নাইট ক্লাবের গোপন ঘরে কোনো মদ,শরাব আর - হুক্কা সংস্কৃতির ধোঁয়ায় বিভোর হয়ে আছে।
যে গডফাদার নামক মেশিনগুলো আজ সমাজে অসংখ্য ঐশী তৈরী করছে-সেই মেশিনগুলোই আগে ধ্বংস করা হোক।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:২৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ৫) আধুনিকতা আর প্রগতির নামে যারা অশ্লীলতাকে একেবার শিল্পের পর্যায়ে নিয়ে গিয়ে- কোমলমতি কিশোর কিশোরীদের জীবনকে যারা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে -তাদের বিচার কে করবে?
নির্বোধ জাতি..............আগায় পানি ঢেলে অভ্যস্ত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.