| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বাকের বলছি
www.facebook.com/Iambakerbhai
বাংলাদেশে 'জামায়াত' নামটি আসলেই একটু সতর্কভাবে উচ্চারণ করা উচিৎ, তা না হলে প্রথমেই মানুষ আমায় রাজাকার, পরে বিএনপি আবার কেউ আওয়ামী-লীগ ভাবতে পারে। কিন্তু বিতর্কিত এই নামটি এলেই মানুষ আগে জিয়াকে দোষারোপ করে, যেন তিনিই এই দলটিকে দেশে রাজনীতির অধিকার দিয়ে গেছেন। হ্যা, জামায়াতকে বাংলাদেশে রাজনীতির অনুমুতি দিয়ে গেছেন জিয়া নিজে কিন্তু সেই জামায়াতকে টিকিয়ে রাখতে কাজ করেছে সারা বাংলাদেশ।
গালি দেবার আগে লেখাটি পড়ার অনুরোধ রইল।
জিয়া জামায়াতকে এই দেশের রাজনীতিতে যোগ করেছেন, কিন্তু জামায়াতের লোকদের ভোট দিয়ে জয়ী করেছে কে? জিয়া!
আজ আওয়ামী-লীগ জামায়াতকে নিষিদ্ধ করার চিন্তা করছে কিন্তু এই জামায়াতকে নিয়েই আওয়ামী-লীগ একসময় সরকার গঠন করেছে, এরশাদের আমলে আন্দোলন করেছে। জামায়াতকে সাথে নিয়েই বিএনপির সাথে জোট করেছিল এরশাদ।
বিচার হলে হতে পারে যুগ্ধাপরাধীর, কোন দলের নয়। জামায়াত নিষিদ্ধ, হবে, হচ্ছে এমন করে অনেক জামায়াত নেতাই এখন সরকার দলে রাজনীতিতে যোগ দিয়ে রাজনীতি করছে। আমাদের সরকার দলীয় লোকেরাই তাদের ফুল নিয়ে দলে স্বাগত জানিয়েছেন।
আমি যুগ্ধ দেখিনি, তবে তার মর্ম বুঝি। সেই সময়ে যারা আল-বদর বাহিনীতে ছিল, আমার দেশের লোকদের হত্যা করেছে, এদেশের মা-বোনের ইজ্জত নিয়েছে তারা সবাই অপরাধী। তাদের একমাত্র শাস্তি মৃত্যদন্ড, কোনভাবেই তা লঘু করা উচিৎ নয়। ঝুলে থাকা সকল মামলা দ্রুততার সাথে শেষ করা উচিৎ, যেন কারো মৃত্যু গোলাম আজমের মতো না হয়। কেউ যেন বিচার ছাড়া এই মাটিতে জায়গা না পায়।
কিছু মনে করবেন না, দন্ডপ্রাপ্ত সবাই শুধু জামায়াত ও বিএনপির। তবে কি সরকার জোটে কেউ কোন রাজাকার বা যুগ্ধাপরাধী নেই?
থাকলে তাদের বিচার কেন দেরীতে হবে? যে যাই বলুক, ইমরান সরকার যে কিছু হলেও সরকারের কথা বলে তা সত্য। শাহবাগে কী সরকার জোটের রাজাকারদের ফাসির দাবী তোলা হবে না? না সরকার দলীয় সবাই সাকা বা মুজাহিদ? যারা দম্ভ নিয়ে সরকারী সুবিধা নিবে।
যারা সবে যুবক তাদের কেউ জামায়াতের খারাপ দিক দেখেনি, দেখেছে হায়নার সুন্নাতি চেহেরা। ভালো কথায় যারা জামায়াতে যোগ দিয়ে সেই দলের হয়ে রাজনীতি করছে তাদের দোষ কী? দেশের বড় সব দলেই রাজাকার আছে, খুনি আছে। বড়রাতো খুনি পালনই করে।
দেশে যেদিন আসলেই দেশের জন্য কোন দল তৈরী হবে সেদিন সবাই ভূল বুঝে সেই দলে ভীড়বে, সেই লিস্টে হয়তো বিএনপি ও আওয়ামী-লীগও থাকবে।
সেই দিনটির আশায় আছি, যেদিন নিজেও রাজনীতিতে আসব। কিন্তু কোন পাপীর ছায়ায় নয়, দেশমাতার টানে, মায়ের ঋণে।
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৫
আমি বাকের বলছি বলেছেন: সকল পাপীই তার প্রাপ্য শাস্তি পাক এটাই কামনা।
২|
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১৬
ইকবাল দিগন্ত বলেছেন: জামায়াতের লোকদের ভোট দিয়ে জয়ী করেছে কে?
সম্ভাব্য উত্তরঃ- রাজাকার মজাহীদ জীবন দশায় ৩১ বার নির্বাচনে অংশ নিয়েছেন আর জয় লাভ করেছেন মাত্র একবার। উনি এমপি না হয়েও মন্ত্রী হয়েছেন, খালেদা জিয়ার বিশেষ ক্ষমতা বলে। :-D
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৭
আমি বাকের বলছি বলেছেন: ভাই দেখি জামায়াত মানে শুধু মুজাহিদকেই ধরে রেখেছেন। আমি নিজেও জানি না, জামায়াতের কে কবে জয়ী হয়েছে, তবে তাদের রাজনীতি করার মৌন অধিকার তো আমরাই দিয়ে রেখেছি।
খালেদা একন কাজ অনেক করেছে যা করা উচিৎ ছিল না।
৩|
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩
উচ্ছল বলেছেন: সকল মানবতা বিরোধীর শাস্তি হোক।
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৭
আমি বাকের বলছি বলেছেন: একমত
৪|
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৩৫
শুক তারা বলেছেন: আবাল ![]()
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৮
আমি বাকের বলছি বলেছেন: আবালেরা বাচিয়া আছে বলেই আপনি সময়ের মুল্য বুঝেন।
ধন্যবাদ।
৫|
২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:১৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: জামায়াতকে অটোমেটিক কলংক মুক্ত করছে সরকার। নিষিদ্ধ হলে নতুন নামে আসবে। জামায়াতের নতুন প্রজন্মের বিরাট অংশ জামায়াতের পুরোনো নেতাদের কলংক, ৭১-এ ভূমিকার জন্য পছন্দ করে না। এই নেতারা চলে যাওয়ার পর বা মৃত্যু হওয়ার পর আওয়ামী লীগ আর রাজাকার, যুদ্ধাপরাধী বলে কাউকে গালি দিতে পারবে না। অথচ এদের বাঁচিয়ে রাখলে আরো অনেকদিন রাজনৈতিক ফায়দা নেয়া যেত, বি এন পি-কে গালমন্দ করতে পারতো জামায়াত সখ্যতার জন্য।
৬|
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৫০
বাংলার ফেসবুক বলেছেন: একমত
৭|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১০
কবর পথের যাত্রি বলেছেন: ভাই আমাকে কি কেও এমন এক বইয়ের নাম বলে দিতে পারবেন যে বইয়ে সঠিক ইতিহাস পাওয়া যাবে এবং সবাই সেই বইয়ের লেখার সাথে একমত থাকবে।কিংবা এমন এক ব্যক্তির নাম যে সঠিক ইতিহাসের কথা আমাকে বলবে..। আমি জানি কেও বলতে পারবেন না কারন বাংলাদেশে এমন কোন ৭১ এর ইতিহাসের বই লেখা হয়নি যে বইয়ের সাথে সব মতাদর্শের লোক একমত থাকবে।এমন কোন ব্যক্তি নেই যে সঠিক ইতিহাস বলবে কারন সে যে দল পছন্দ করেন তার পক্ষেই কথা বলবেন সেটা স্বাভাবিক আর যদি হয় নিরপেক্ষ তাহলে ভয়ে কথাই বলবেন না। সুতরাং আমি বিস্বাস করিনা জামায়াত নেতারা রাজাকার,জিয়া স্বাধিনতার ঘোষক এবং একজন ভাল নেতা আর মুজিব স্বাধিনতার ডাক দিয়েছেন এবং নিস্বার্থবাদি একজন নেতা ছিলেন। যদি তাদের পক্ষে কোন যুক্তি থাকে তাহলে জামাত নেতাদের পক্ষেও অনেক যুক্তি আছে।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৩
কিরিটি রায় বলেছেন: আজ আওয়ামী-লীগ জামায়াতকে নিষিদ্ধ করার চিন্তা করছে কিন্তু এই জামায়াতকে নিয়েই আওয়ামী-লীগ একসময় সরকার গঠন করেছে, এরশাদের আমলে আন্দোলন করেছে।
বিচার হলে হতে পারে যুগ্ধাপরাধীর, কোন দলের নয়। জামায়াত নিষিদ্ধ, হবে, হচ্ছে এমন করে অনেক জামায়াত নেতাই এখন সরকার দলে রাজনীতিতে যোগ দিয়ে রাজনীতি করছে। আমাদের সরকার দলীয় লোকেরাই তাদের ফুল নিয়ে দলে স্বাগত জানিয়েছেন।
কিছু মনে করবেন না, দন্ডপ্রাপ্ত সবাই শুধু জামায়াত ও বিএনপির। তবে কি সরকার জোটে কেউ কোন রাজাকার বা যুগ্ধাপরাধী নেই?
থাকলে তাদের বিচার কেন দেরীতে হবে?
তারা চোখ বন্ধ করে কাকের মতো ভাবে আমাকে কেু্ দেখেনি!
সকল রাজাকার যুদ্ধাপরাধীর শাস্তি হোক।