| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যখন ক্লাস ফোর এ পড়ি তখন থেকেই এই দোয়াটা করি।এর প্রতিটা লাইন অজস্র বার আমার কানে বাজে।আমি চাই আজ সবাই তা শুনুক........................................................................''প্রভু আমাকে জ্ঞান দাও,শক্তি দাও,স্বাস্থ্য দাও,যৌবন দাও,রূপ দাও,ঐশ্বর্য দাও যেন তোমার পথে যুদ্ব করার যোগ্য হই।আমাকে সিংহের বিক্রম দাও যেন তোমার শত্রু যারা তাদের হৃদয়ের রক্ত পান করতে পারি।আমাকে ঘৃনা দাও যেন অধর্মচারী দুর্বৃত্তকে আন্তরিক ঘৃনা করতে পারি।আমায় লজ্জা দাও যেন পাপের পথে হাটতে লজ্জাবোধ করি।আমাকে আত্নমর্যাদা জ্ঞান দাও যেন কোনরূপ জীবনের অগৌরব না করি।আমায় সংযম দাও,যেন পাপের পথে না হাটি। মিথ্যা সেবার জন্য কোমরে সোনা ও রূপা ধারন করে অপেক্ষায় দাড়াবো না।স্বাধীন কৃষক হয়ে বৈধ অন্ন খাব,পর্ন কুটিরে বাস করবো,নিজ হাতে বয়ণ করবো তথাপি চাকচাক্যিময় পাপে ভরা জীবনে মিথ্যা পদলেহন করবো না।আমার ও আমার মুসলিম ভাইয়ের মনে প্রেম দাও যেন বিপদে আপদে একে অন্যের সাহায্য সহযোগিতা করতে পারি।'
*** আমি এই লাইন কয়টি কোথায় পেয়েছিলাম এখন আর মনে করতে পারি না।যদি কারো মনে থাকে জানাবেন।
©somewhere in net ltd.