| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শৈশব আর কৈশরের পথ ডিঙ্গিয়ে-
পরিত্যাক্ত এই যুবক বলছি আমি শোন,
কি পেয়েছি এই সুদীর্ঘ জীবনে???
কিছু বিশ্বাস-সীমাহীন অবিশ্বাস
অগনিত অবহেলা
যা জীবনটাকে মানুষ থেকে পশুতে নিয়ে গেছে।
ভালোবাসা, হ্যা তারও জন্ম হয়েছিল।
এই বুকে চাষাবাদ হয়েছিল ভালোবাসার।
আর ফসল??
তার পরিনতি হয়েছিল বাবা-মা পরিচয়হীন
জারজ সন্তানের মত।
যত সুদর্শনই হোক তার গায়ে-
আজন্ম পাপ লেগে থাকবেই।
আজ কেবলি মনে হয়
ভালোবাসা যেন-
সরলা কৃষানীর নাকে চিকচিক করা ঘাম বিন্দু।
জমতে জমতে এক সময় মাটিতে পড়ে যাবে।
অথবা ছোট বেলার লাউয়ের ডগায়-
বসে থাকা লাল ফড়িঙের মত।
তাকে ধরাও যাবে না,ছোয়াও যাবে না
শুধু অবুঝের মত তাড়া করা যাবে।
এটাই কি মানব জ়ীবন-
তবে জীবনের এতো আয়োজন কেন-
কেন ধূসর আর বিবর্নতাকে;
ঢেকে রাখার মিথ্যা প্রচেষ্টা???
২|
২৪ শে মে, ২০১৪ রাত ১০:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন।
৩|
২৪ শে মে, ২০১৪ রাত ১০:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন।
৪|
২৪ শে মে, ২০১৪ রাত ১০:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৪ সকাল ১০:১২
শায়মা বলেছেন: এসব নিয়েই জীবন!