| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইমুর প্রেমা
পর্ব তিন .........
এমন সময় গলির মোড়টার দিকে চোখ গেলো. দেখলাম মিশুক ভাই আসছে. তার সাথে একটি মেয়ে !!! হটাৎ করেই কেনো যেনো তার দিকে চোখটা আটকে গেলো.মেয়ে তো নয় যেনো লাল টুকটুকে একটা পরী. লাল থ্রী-পিছ পরা ওড়না টা মাথায় দেয়া যেনো রাঙা বউয়ের মত লাগছিলো.চোখে হালকা কাজলের ছোয়া. যেনো এক অপূর্ব প্রতিমা.!!! নিরব চোখে তার দিকে তাকিয়ে আছি.শত ইচ্ছে করেও যেনো আমার চোখ দুটো তার মুখ থেকে সরাতে পারলাম না.মনে হচ্ছে আমার মনের ঘোলাটে রংধনূ টা আবার সাত রঙের ছোয়ায় রঙিন হয়ে উঠেছে. রংচটা গীটারটা আবার বুকের ভিতর সুরের ঝংকার তুলছে. মনে মনে ভাবছি আমি এতদিন যার অপেক্ষায় ছিলাম এই কি আমার সেই সপ্নের রাজকুমারী. যার সপ্ন দেখে আমার হাজারো রাত্রি কেটেছে. যার কথা ভেবে আমার হাজারো দিনের সূর্য উদয় হয়েছে. এই কি আমার সেই প্রাণের প্রেয়সী.
চলবে................
©somewhere in net ltd.