নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইটি ইমুর ব্লগ

আইটি ইমু

আইটি ইমু › বিস্তারিত পোস্টঃ

[এক্সক্লুসিভ]ফুল হ্যান্ডস-অন রিভিউঃ Walton Primo C2

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

[এক্সক্লুসিভ]ফুল হ্যান্ডস-অন রিভিউঃ Walton Primo C2





দেশের বাজারে ধারাবাহিকভাবে Primo সিরিজের ডিভাইসগুলো এনে এরই মাঝে বেশ আলোচিত হচ্ছে দেশীয় ব্র্যান্ড ওয়াল্টন। এবং প্রতি বাড়ই তাদের রিলিজ হওয়া নতুন মডেল গুলোতে থাকছে গ্রাহকদের জন্য নতুন কিছু চমক. তারই ধারাবাহিকতা বজায় রেখে এবার ওয়ালটন এনেছে সল্প মুল্যের জেলীবিন আপডেট ভার্সন সম্রিধ এন্ডয়েড মোবাইল ফোন মাত্র 3990 টাকায় !!!





চলুন এবার এক দেখে নেয়া যাক কী আছে Walton Primo C2 এই ডিভাইসে।



এক নজরে Walton Primo C2



Network: 2G (GSM/GPRS/EDGE 900/1800MHZ)

সিপিইউ: ১ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর( ARMv7 processor.VFPv4.NEON)

জিপিইউ: Mali-400mp

ডিসপ্লে: ৩.৫ ইঞ্চি WVGA ক্যাপাসিটিভ টাচস্ক্রিন

রেজলুশন: HVGA (৩২০X৪৮০), ১৬৫ পিপিআই পিক্সেল ডেনসিটি

র্যাম: 256 মেগাবাইট (227 এমবি ইউজার অ্যাভেইল্যাবল)

স্টোরেজ: ইন্টারনাল রম 512 এমবি (130 এমবি ইউজার অ্যাভেইল্যাবল), ৩২ গিগাবাইট পর্যন্ত

মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা

ক্যামেরা: 1.3 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা,ও VGA ফ্রন্ট ক্যামেরা(0.3)

ব্যাটারী: 1500 mAh (লিথিয়াম)

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 4.2.2 (জেলীবিন)

Service: Wi-Fi 802.11 b/g/n, WLAN, Hotspot, MMS

Application:Facebook, Kingsoft Office, Adobe Reader,

Skype

Bluetooth: Bluetooth V3

Micro USB V2



কোয়ালিটি ও ডিজাইন



Walton Primo C2 ফোনটির বডি কোয়ালিটি দেখতে তেমন লোভোনীয় না হলেও কম মুল্য ভালো মানের হার্ডওয়্যার সম্রিধ এন্ডয়েড মোবাইল পেতে হলে আপনাকে Primo C2 ই বেছে নিতে হবে.

সম্পূর্ণ বডি প্লাস্টিকের তৈরি, কালো রঙের ফ্রন্ট পার্ট ও ব্যক পার্ট .ডিসপ্লের উপরের দিকে রয়েছে ইস্পিকার ও ইস্পিকার ডান পাশে রয়েছে ফ্রন্ট ক্যামেরা.উপরে রয়েছে পাওয়ার/লক বাটন, মাইক্রো ইউএসবি পোর্ট এবং ৩.৫ মিনি অডিও জ্যাক। বামপাশে রয়েছে ভলিউম রকার এবং ডানপাশটা খালি.

পিছনে উপরের দিকে রয়েছে 1.3 মেগাপিক্সেল ক্যামেরা এবং লাউডস্পিকার গ্রিল। Primo C1 এর মতই এই ফোনটিও ব্যবহার করে প্লাস্টিকি ফিল পাওয়া যাবে, এছাড়া পিচ্ছিল ব্যাক কভার হওয়ায় আপনাকে ব্যবহারে খানিকটা সাবধানতা অবলম্বন করতে হতে পারে। তবে পিচ্ছিল ভাবটা থাকাতে এর একটি সুধিজনক দিক হচ্ছে আপনি খুব সহজেই এটাকে আপনার পকেটে রাখতে ও বেড় করতে পারবেন.



ফোনটির দৈর্ঘ্য ও প্রস্থ 118x63x63 মিলিমিটার,

এবং পুরুত্ব 12 .35 মিলিমিটার।

ওজন: 107.32g (ব্যাটারি সহ)



ডিসপ্লে ও টাচ রেসপন্স



Walton Primo C2 ফোনটিতে দেয়া হয়েছে ৩.৫ ইঞ্চি প্রশস্ত WVGA রেজলুশনের TFT ক্যাপাসিটিভ টাচের ডিসপ্লে। এর ডিসপ্লে ব্রাইটনেস বেশ ভালই .আর আপনি টুকটাক এইচডি গেমস ও ভিডিও চালানোর স্বাদ তো এতে পাবেনই। এছাড়া সেটটিতে যেহেতু ক্যাপাসিটিভ টাচ ব্যবহার করা হয়েছে তাই এর টাচ রেসপন্স যথেষ্ট ভালই। এর সবরকম ইন্টারফেসে ঘুরে বেড়ানোর সময় টাচে কোন ল্যাগ অনুভুত হয়নি। আর গেমিং এর জন্য আকার ছোট হলেও টাচ রেসপন্সের দিক দিয়ে কোন সমস্যা নেই তাই টাচ রেসপন্স ঠিকই আপনাকে খুশি করবে।



ইউজার ইন্টারফেস



Walton Primo C2 এর ইউজার ইন্টারফেসে MIUI Stock usre ইন্টারফেস ব্যাবহারিত হয়েছে. এবং এর ফলে এই মোবাইল এর আকর্ষণীয়তা আরে বেড়েছে. ফোন প্রথমবার অন করার পর হোমস্ক্রিনের উপরে পাবেন একটি স্টিকি সার্চ উইজেট আর ডকবারে 5 টি অ্যাপ শর্টকাট। ডিফল্ট লঞ্চারটিতে আপনি 6 টি হোমপেজ ব্যবহার করতে পারবেন। অ্যাপ ড্রয়ারে অ্যাপ্লিকেশনগুলো ৪x৪ গ্রিডে সজ্জিত.



ক্যামেরা



Walton Primo C2 এর মূল বা রিয়ার ক্যামেরা হিসেবে দেয়া রয়েছে 1.3 মেগাপিক্সেল ক্যামেরা, ও ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 0.3 VGA যা দারা আপনি থার্ড পারটি ভিডিও কলিং এর সুবিধা পাচ্ছেন.



অডিও-ভিডিও



অডিও চালানোর জন্য থাকছে Stock Audio Player. ও HD ভিডিও প্লে করতে MX ভিডিও প্লেয়ার এর সুবিধা তো থাকছেই. এবং এতে রয়েছে রেডিও রেকর্ডিং এর সু-ব্যাবস্তুা



বেঞ্চমার্ক



একটি ডিভাইসের প্রকৃত ক্ষমতা যাচাই করতেই মূলত বেঞ্চমার্ক করা হয়ে থাকে।

আমি আপনাদের প্রথমএই বলেছি বডি কোয়ালিটি আপনাদের কাছে তেমন লোভনীয় না লাগলেও এত কম মুল্যের ফোনে হার্ডওয়্যার এর দিক থেকে Walton Primo C2 অসাধারণ একটি মোবাইল ফোন. Walton Primo C1 এর সিপিউ ও জিপিইউ এর ক্ষমতা অনুযায়ী এটি মোটামুটি ভালো মানের বেঞ্চমার্ক স্কোর করতে পেরেছে।



বেঞ্চমার্ক স্কোর:7075



NenaMark Report : 28.0



ব্যাটারি ব্যাকআপ



Walton Primo C2 ফোনটিতে ব্যাটারি হিসেবে দেয়া হয়েছে 1500 mAh ক্যাপাসিটি যুক্ত শক্তিশালী লিথিয়াম ব্যাটারি। ডিভাইস টি থেকে আপনি অনায়াসেই মাঝারী নেট ব্রাউজিং (2G), টুকটাক গেমিং, মিউজিকসহ মোটামুটি ১ দিন ব্যাকআপ খুব সহজেই পাবেন। তবে খুব সাধারণ ব্যবহারে আপনি ২ দিন পর্যন্ত ব্যাকআপ পেতে পারেন।



কানেক্টিভিটি, সেন্সর ও অন্যান্য



Walton Primo C2 ফোনটিতে বাজারের অন্যান্য ফোন গুলোর মত কানেক্টিভিটি সুবিধা বিদ্যমান। এতে 2G, ওয়াইফাই,ব্লুটুথ ভার্সন থ্রি ও রয়েছে ইউএসবি কানেক্টিভিটির জন্য রয়েছে মাইক্রোইউএসবি ২.০ পোর্টও। হেডফোন কানেক্ট করার জন্য এতে রয়েছে প্রচলিত ৩.৫ মি.মি হেডফোন জ্যাক।



এছাড়া অ্যান্ড্রয়েডের জরুরী কিছু সেন্সর,যেমন:Accelerometer 3D, Motion,Rotation Vector, Sound,সেন্সর এই ফোনটিতে বিদ্যমান।



ওয়ারেন্টি ও সেবা



Walton Primo C2 এই মোবাইলে রয়েছে এক বছরের বিনামূল্যে সার্ভিস ও পার্স ওয়ারেন্টি.আপনার নিজের তৈরি ফিজিক্যাল ড্যমেজ ছারা সব ধরনের সমস্যায় এক বছর পর্জন্ত আপনি ফ্রি সেবা পাবেন. এবং সারা বাংলাদেশ জুরে রয়েছে ওয়ালটনের অসংখ্য সার্ভিস সেন্টার.



সর্বশেষ



দেশের স্মার্টফোন বাজারে 4-6 হাজার টাকার বাজেটের ক্রেতার সংখ্যাই অনেক বেশি।আর তাদের কথা চিন্তা করেই আমাদের দেশীয় ফোন কোম্পানী ওয়ালটন এই রেঞ্জের হ্যান্ডসেটের দিকে এখন নজর দিচ্ছে।



ডিভাইসের দাম কম হলেও আপনি যে অন্তত এই দামের সমপরিমাণ কোয়ালিটি পাবেন সেটি অনেকটা নিশ্চিত। তাই আপনার বাজেট কম হলে আপনি দেশীয় ব্র্যান্ডএর ফোনগুলো চাইলে কিনতে পারেন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.