| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(এক্সক্লুসিভ) হ্যান্ডস-অন রিভিউঃ Walton Primo F2![]()
দেশের বাজারে বতর্মানে এন্ডোয়েড ফোন গুলোর ব্যপক চাহিদা থাকায় ও বতর্মানে অর্থ নৈতিক অস্তিরতা কে মাথায় রেখে বিভিন্ন মোবাইল ফোন কম্পানি গুলো একের পর এক সল্প মুল্যের ভালো কনফিগারেশনের এন্ডোয়েড ফোন বাজার যাত করছে. এবং তারই ধারাবাহিকতা বজায় রেখে আমাদের দেশীয় ব্রান্ড ওয়ালটন নিয়ে এলো তাদের প্রিমো সিরিজের নতুন এন্ডোয়েড মোবাইল ফোন Walton Primo F2 মাত্র 6990 টাকায় !!!
এবং প্রতি বাড়ই তাদের রিলিজ হওয়া নতুন মডেল গুলোতে থাকছে গ্রাহকদের জন্য নতুন কিছু চমক !!!
চলুন এবার এক দেখে নেয়া যাক কী আছে Walton Primo F2 এই ডিভাইসে।
এক নজরে Walton Primo F2
Network: 2G & 3G (UMTS-900/2100MHz+GSM-850/1900MHz)(GPRS/EDGE/3G/HSDPA/HSPA)
সিপিইউ: 1.3 গিগাহার্জ ডুয়েল কোর(MTK)
প্রসেসর
ARMv7 processor.VFPv4.NEON)
জিপিইউ: Mali-400MP(ARM) ফর এক্সামপল : Click This Link
ডিসপ্লে: 4 ইঞ্চি WVGA ক্যাপাসিটিভ টাচস্ক্রিন
রেজলুশন
800X480),160 পিপিআই 240 পিক্সেল ডেনসিটি
র্যাম: 512 মেগাবাইট (470শো 124 এমবি ইউজার
অ্যাভেইল্যাবল)
স্টোরেজ: ইন্টারনাল রম 4 জিবি(1জিবি ইউজার অ্যাভেইল্যাবল+2জিবি টাটা রাখার জন্য), ৩২ গিগাবাইট পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুবিধা. ফর এক্সামপল : Click This Link
ক্যামেরা: 3.2 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা,ও VGA ফ্রন্ট ক্যামেরা(0.3)
ব্যাটারী: 1700 mAh (লিথিয়াম)
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 4.2.2 (জেলীবিন)
Service: Wi-Fi 802.11 b/g/n, WLAN, Hotspot, MMS
Application:Facebook, Kingsoft Office, Adobe Reader,
Skype.Chrome. MX player. Viber.OneClean.
Bluetooth: Bluetooth V4
Micro USB V2
কোয়ালিটি ও ডিজাইন
Walton Primo F2 ফোনটির বডি লুক দেখতে এক কথায় অসাধারণ লেগেছে.ফ্রন্ট সাইট টি গ্লেজি ও পিছন দিকটা হালকা ম্যট টাইপ হওয়াতে হাত থেকে পিছলিয়ে পরে জাবার ভয় টা থাকবেনা. সম্পূর্ণ বডি প্লাস্টিকের তৈরি, কালো রঙের ফ্রন্ট পার্ট ও ব্যক পার্ট হালকা গ্রে রংয়ের.(যদিও এটা দুটি কালারের হওয়ার কথা ছিলো কালো+সাদা কিন্তু বিষেশ কারনে সাদা কালার টি এখনো এভেলএবল হয়নি) ডিসপ্লের উপরের দিকে রয়েছে টিউনার ইস্পিকার ও ইস্পিকার. বাম পাশে রয়েছে ফ্রন্ট ক্যামেরা+প্রক্সিমিটি ও লাইট সেন্সর.উপরে রয়েছে মাইক্রো ইউএসবি পোর্ট এবং ৩.৫ মিমি অডিও জ্যাক। বামপাশে রয়েছে ভলিউম রকার ও ডান পাশে রয়েছে পাওয়ার/লক বাটন পিছনে উপরের দিকে রয়েছে 3.2 মেগাপিক্সেল ক্যামেরা এবং পাশেই LED ফ্লাস লাইট ও নিচের দিকে লাউডস্পিকার গ্রিল।
ফোনটির দৈর্ঘ্য ও প্রস্থ 126x64.4 মিলিমিটার,
এবং পুরুত্ব 11.1 মিলিমিটার।
ওজন: 138 গ্রাম (ব্যাটারি সহ)
ফর এক্সামপল : Click This Link
ডিসপ্লে ও টাচ রেসপন্স
Walton Primo F2 ফোনটিতে দেয়া হয়েছে 4 ইঞ্চি প্রশস্ত WVGA রেজলুশনের TFT ক্যাপাসিটিভ টাচের ডিসপ্লে। এর ডিসপ্লে রেজুলেশন ও ব্রাইটনেস বেশ ভালই .আর আপনি এতে ভালো মানের এইচডি গেমস ও ভিডিও চালানোর স্বাদ তো এতে পাবেনই। এছাড়া সেটটিতে যেহেতু ক্যাপাসিটিভ টাচ ব্যবহার করা হয়েছে তাই এর টাচ রেসপন্স যথেষ্ট ভালই। এর সবরকম ইন্টারফেসে ঘুরে বেড়ানোর সময় টাচে কোন ল্যাগ অনুভুত হয়নি। আর গেমিং এর জন্য আকার কিছুটা ছোট হলেও. আমার মতে মাঝারি আকারে গেমারদের জন্য এটি একটি আদর্শ ডিভাইস.
আমি এতে এই গেমস গুলো চালিয়ে দেখেছি:
Iron man3
AE-3D-Motor
Angry Bird (All)
Highway Rider
Temple Run Oz(+ALL)
Hungry Shark Evolution
Fruit Ninja
Fast Racing-2
Subway Surf
Cut The Rope HD
Riptide-GP
Turbo Fly 3D
Turbo Racing
Banglar games Mostofa
ও টাচ রেসপন্সের দিক দিয়ে কোন সমস্যা নেই তাই টাচ রেসপন্স ঠিকই আপনাকে খুশি করবে।
ইউজার ইন্টারফেস
Walton Primo F2 তে ইউজার ইন্টারফেস হিসেবে জেলীবিন এর Stock ইন্টারফেস ব্যাবহারিত হয়েছে. ফোন প্রথমবার অন করার পর হোমস্ক্রিনের উপরে পাবেন একটি স্টিকি সার্চ উইজেট আর ডকবারে 2 টি অ্যাপ শর্টকাট। ডিফল্ট লঞ্চারটিতে আপনি 5 টি হোমপেজ ব্যবহার করতে পারবেন। অ্যাপ ড্রয়ারে অ্যাপ্লিকেশনগুলো 4x5 গ্রিডে সজ্জিত.এবং সঙ্গে Widgets এর মজা তো নিতে পারবেনই.
ফর এক্সামপল :
Click This Link
ক্যামেরা
Walton Primo F2 এর মূল বা রিয়ার ক্যামেরা হিসেবে দেয়া রয়েছে জুম সমৃদ্ধ 3.2 মেগাপিক্সেল ক্যামেরা,কিন্তু সফটওয়্যারলি এতে 5 MP এর খমতা দেয়া আছে. যা দড়া আপনি HD(1280X720)ভিডিও রেকর্ডিং(অন্দকারে LED ফোকাস সহ)এর সুবিধা পাচ্ছেন. এবং সঙ্গে এক্সটা সুবিধা হিসেবে এতে পাবেন Touch Short.Smile Short ও Panorama ক্যপচারিং এর সুবিধা. ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 0.3 VGA যা দারা আপনি ডিরেক্ট ভিডিও কলিং (3G-3G)ও থার্ড পারটি ভিডিও কলিং(Skype/Fring/Yahoo) এর সুবিধা পাচ্ছেন.
ফর এক্সামপল : Click This Link
Click This Link
অডিও-ভিডিও
সংগীত প্রেমি দের জন্য কম মুল্যের বাজেটের মধ্য Walton Primo F2 একটি অসাধারণ মিউজিক ডিভাইস.এর সাউন্ড কোয়ালিটি আসলেই মুগ্ধ করার মত যদিও ফোন টির সঙ্গে ফ্রি থাকা হেডফোন টি তেমন শক্তিশালি নয় তবে সে খেত্রে আপনি বাইরে থেকে অন্য কোনো ব্রান্ডের উন্নত মানের হেডফোন ইউজ করতে পারেন. এবং এটার আউট ইসপিকার এর সাউন্ড কোয়ালিটি মোটামুটি বেশ জোরালো.
অডিও চালানোর জন্য থাকছে Stock Audio Player ও HD(1080x720) ভিডিও প্লে করতে MX ভিডিও প্লেয়ার এর সুবিধা তো থাকছেই
এবং আমার কাছে একটি বিষয় অবাক করার মত লাগল সেটা হচ্ছে. কনফিগারেশন অনুযায়ী এতে বলা আছে HD ভিডিও প্লে ব্যক.কিন্তু আমি এতে Full HD মিউজিক ভিডিও চালিয়েছি কোনো রকম সাউন্ড ও ভিডিও ল্যগিং ছাড়াই.এবং এর পিকচার রেজুলেশন ও চোখে পরার মত. এক কথায় এর অডিও ও ভিডিও সিস্টেম আমার কাছে অসাধারণ লেগেছে.
ফর এক্সামপল : Click This Link
Click This Link
Click This Link
বেঞ্চমার্ক ও নিনা মার্ক
একটি ডিভাইসের প্রকৃত ক্ষমতা যাচাই করতেই মূলত বেঞ্চমার্ক করা হয়ে থাকে। Walton Primo F2 এর সিপিউ ও জিপিইউ এর ক্ষমতা অনুযায়ী এটি মোটামুটি ভালো মানের বেঞ্চমার্ক স্কোর করতে পেরেছে।
নোট: আপনি যদি ক্লাস টেন মেমোরি কার্ড সহ বেঞ্চমার্ক টেস্ট দিন তাহলে স্কোর আরও বাড়বে.
বেঞ্চমার্ক স্কোর:8117
NenaMark Report : নিনা মার্ক রিপোর্টে Primo F2 এর অবস্থান রয়েছে ASUS Eee Pad এর নিচে.
স্কোর:32.7fps
ফর এক্সামপল : Click This Link
Click This Link
ব্যাটারি ব্যাকআপ
এবার আশাযাক এন্ডোয়েড এর মুল সমস্যায় .মুল সমস্যা বলার কারণ হল আপনি যেকোন ব্রান্ডের মোবাইল ই কেনেন না কেনো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবেই .কারণ এন্ডেয়েড এর জন্য এখোনো এমন কোনো শক্তিশালি ব্যাটারি তৈরি হয়নি যা দারা আপনি নরমাল ফিচার ফোন গুলোর মত পাচ ছয় দিন একটানা মোবাইল ইউজ করতে পারবেন. তাই বরাবরের মতোই এই ফোন টিতে আপনি নরমাল ইউজে দুই আর রাফ ইউজে একদিন ব্যকাপ পাবেন. এবং আমার রিসার্চ মতে Walton Primo F2 ইউজার রা এখোনো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো কম্পলিন করেনি.
Walton Primo F2 ফোনটিতে ব্যাটারি হিসেবে দেয়া হয়েছে 1700 mAh
ক্যাপাসিটি যুক্ত শক্তিশালী লিথিয়াম ব্যাটারি।
কানেক্টিভিটি, সেন্সর ও অন্যান্য
Walton Primo F2 ফোনটিতে বাজারের অন্যান্য ফোন গুলোর
মত কানেক্টিভিটি সুবিধা বিদ্যমান। এতে 2G,3G.ওয়াইফাই,ব্লুটুথ ভার্সন ফোর ও
রয়েছে ইউএসবি কানেক্টিভিটির জন্য
রয়েছে মাইক্রোইউএসবি ২.০ পোর্টও। হেডফোন কানেক্ট করার জন্য এতে রয়েছে প্রচলিত ৩.৫ মি.মি হেডফোন জ্যাক।
এছাড়া অ্যান্ড্রয়েডের জরুরী কিছু সেন্সর,যেমন:Accelerometer 3D, Motion,Orientation. Light .Proximity. Magnetic Field (Compass) .GPS module. Rotation Vector, Sound , সেন্সর এই ফোনটিতে বিদ্যমান।
ফর এক্সামপল : Click This Link
Click This Link
Click This Link
ওয়ারেন্টি ও সেবা
Walton Primo F2 এই মোবাইলে রয়েছে এক বছরের বিনামূল্যে সার্ভিস ও পার্স ওয়ারেন্টি. সুধু মাত্র আপনার নিজের তৈরি ফিজিক্যাল ড্যমেজ ছারা সব ধরনের সমস্যায় এক বছর পর্জন্ত আপনি ফ্রি সেবা পাবেন. এবং সারা বাংলাদেশ জুরে রয়েছে ওয়ালটনের অসংখ্য সার্ভিস সেন্টার.
সর্বশেষ
দেশের স্মার্টফোন বাজারে 4-8 হাজার টাকার বাজেটের ক্রেতার সংখ্যাই অনেক বেশি।আর তাদের কথা চিন্তা করেই আমাদের দেশীয় ফোন কোম্পানী ওয়ালটন এই রেঞ্জের হ্যান্ডসেটের দিকে এখন নজর দিচ্ছে।
ডিভাইসের দাম কম হলেও আপনি যে অন্তত এই দামের সমপরিমাণ কোয়ালিটি পাবেন সেটি অনেকটা নিশ্চিত। তাই আপনার বাজেট কম হলে আপনি দেশীয় ব্র্যান্ডএর ফোনগুলো চাইলে কিনতে পারেন।
Admin-IMU
©somewhere in net ltd.