নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আইটি ইমুর ব্লগ

আইটি ইমু

আইটি ইমু › বিস্তারিত পোস্টঃ

” স্মার্ট যুগে ওয়ালটনের পথচলা “

১৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১২

একটি সময় ছিলো যখন আমরা বড় বড় বাটনওয়ালা ফোন ইউজ করতাম. ;) যা দারা আমরা শুধু কল করা ও খুব সাধারন মানের গেমস খেলার ফিচার উপভোগ করতে পেরেছি. কিন্তু আজ আমাদের প্রজুক্তির কোনো সিমাবদ্ধতা নেই.আমরা হাতের মুঠোয় বিশ্বকে নিয়ে ঘুড়ছি. এবং এটা সম্ভব হয়েছে স্মার্টফোনের কল্যাণে.আর স্মার্টফোনের জগতে যে ব্রান্ডের নামটি সবার আগেই উল্লেখ হবে.তা হচ্ছে বিশ্ব খ্যাত স্মার্টফোন নির্মাতা প্রতিস্ঠান Apple.আমরা যানি Apple তাদের iPhone নির্মাণ এর মধ্য দিয়ে স্মার্টফোন এর শুভ সুচনা করে.এবং তারই রাস্তা ধরে আস্তে আস্তে বেড় হল Samsung. Blackberry. HTC.Nokia.এর মত নামি দামি ব্রান্ড.



এবং আস্তে আস্তে সব প্রতিস্ঠান গুলোই নানান টেকনলজী বা উন্নত মানের ফিচার দিয়ে তাদের অবস্থান দৃঢ় করতে সক্ষম হয়.এবার আসাযাক আমাদের বাংলাদেশের কথায়. যদিও আমরা প্রজুক্তির দিক দিয়ে বহির্বিশ্বের চেয়ে কিছুটা পিছিয়ে. তারপরও উন্নত বিশ্বের ধারাকে অব্যাহত রাখতে. আজ থেকে বছর দুয়েক আগে আমাদের দেশীয় ব্রান্ড ওয়ালটন তাদের স্মার্টফোন জগতের ফাস্ট এন্ডোয়েড স্মার্টফোন Walton Primo মডেলটি রিলিজ করে.এবং 2nd ধাপে তাদের আরও স্মার্ট ফিচার সম্বলিত ফোন Walton Primo -R1.G1.G2.F2.রিলিজ করা হয়.এবং দেশীও কম্পানি হিসেবে. দেশের মানুষের চাহিদা ও ভালোবাসায় তারা তাদের স্মার্টফোন জগতে অপ্রত্যাশিত সাফল্য অর্জন করে.দেশের মানুষের চাহিদা থাকায় পরবর্তীতে আরও উন্নত ফিচার সম্বলিত ফোন. Primo-H1.H2.N1.X1.ও চলতি বছরে C2.D2.F2.F3.G3.R2.NX.X2.X2mini.Walpad 7.Walpad 8 রিলিজ করা হয়.এবং ওয়ালটন কতৃপক্ষের কাছ থেকে যানা যায় সামনে তাদের আপকামিং এ আরও কিছু মডেল রয়েছে.



” রাইটিং বিডি “

এর এক সাক্ষাৎকারে .ওয়ালটন প্লাজা বসুন্ধরা সিটি শোরুম এর দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার জনাব আকরামুজ্জামান অপু সাহেবের কাছ থেকে কিছু তথ্য আমরা জেনেছি.



সাক্ষাৎকার :



রাইটিং বিডি : আমরা যানি যে ওয়ালটন আমাদের দেশীও একটি কম্পানি. তো একটি দেশিও কম্পানি হিসেবে এত দ্রুত নিজেদের অবস্থান কে এত ভালো পর্জায়ে নিয়ে যাওয়ার রহস্য কি ?



ম্যানেজার : প্রথময়েই আমি আমাদের দেশের সকল মানুষদের ধন্যবাদ যানাচ্ছি. কারণ তাদের ভালবাসা না থাকলে আমরা আজ এতদূর আসতে পারতাম না.এখন প্রসঙ্গে আসাযাক. এখানে আসলে রহস্যের কিছুই নেই.আপনারা সবাই যানেন ওয়ালটন আমাদের সম্পুর্ন একটি দেশিও ব্রান্ড. তো দেশের মানুষের নিজের দেশের কম্পানির প্রতি ভালোবাসা আছে বা থাকবে এটাই সাভাবিক.তাই দেশের মানুষের ভালবাসাকে প্রাধান্য দিয়ে সল্প মুল্য অধিক ফিচার সম্বলিত স্মার্টফোন বাজারযাত করছি ও ভালো মানের সেবা দেয়ার চেস্টা করছি.তাই আজ আমারা খুবই অল্প সময়ে দেশের স্মার্টফোন বাজারে নিজেদের অবস্থান 2nd পর্জায়ে আনতে সক্ষম হয়েছি.



রাইটিং বিডি : এ পর্জন্ত আপনাদের কয়কটি মডেলের স্মার্টফোন বাজারজাত করা হয়েছে ?



ম্যানেজার : এ পর্জন্ত আমাদের সর্বমোট বিশটি স্মার্টফোন ও দুইটি ট্যাবলেট বাজারজাত করা হয়েছে.



রাইটিং বিডি : আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি ?



ম্যানেজার : ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমাদের একটাই লক্ষ তা হল দেশের মানুষের হাতে হাতে আমরা আমাদের দেশের পন্য ছরিয়ে দিতে চাই.তবে এটা সম্ভব হবে দেশের মানুষের ভালবাসা যদি আমাদের সঙ্গে থাকে.



রাইটিং বিডি : এই উন্নয়ন এর ধারাকে অব্যাহত রাখতে আপানদের বতর্মান ও ভবিষ্যৎ পদক্ষেপ সম্পরকে যদি কিছু বলতেন. ?



ম্যানেজার : আসলে সব কম্পানিরই ইচ্ছে থাকে তারা যেনো ভবিষ্যতে আরও ডেভেলপ করতে পারে.তো সেই ধারাবাহিকতায় আমরাও চাই আমাদের এই ডিপার্টমেন্টকে আরও শক্তিশালি করতে.আর একটি কথা হল কোনো কম্পানিই কিন্তু শুরু থেকে বড় হয়ে যায়নি. সবাইকেই সাফল্যের সিরি বেয়েই উপরে উঠতে হয়.তাই আমরা এখন চেস্টা করছি আমাদের দেশের চাহিদা মেটাতে.এজন্য আমাদের দেশের প্রতিটি জেলায় আমাদের কম্পানির প্রদত্ত প্লাজা গুলোতে আমাদের স্মার্টফোন এর মডেল গুলো এভেইলেবল রাখার চেস্টা করছি.এবং গ্রাহক চাহিদা থাকায় আমরা প্লাজা এর সঙ্গে সঙ্গে ওয়ালটন স্মার্টজোন করার সিধান্ত নিয়েছে. এবং অলরেডি ঢাকায় আমাদের বেশ কয়েকটি স্মার্টজোন চালু করা হয়েছে. আশাকরি আমরা একটা সময় বাংলাদেশর সর্বত্র আমাদের স্মার্টফোন ও গ্রহক সেবা সম্পুর্ন ভাবে পৌছে দিতে সক্ষম হবো.



রাইটিং বিডি : বিক্রি পরবর্তী সেবার খেত্রে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন. ?



ম্যানেজার : আসলে আমরা মনে করি একটি মোবাইল বিক্রি পর্জন্তই আমাদের দায়িত্ব শেষ নয়.তাই আমরা চেস্টা করছি কাস্টমারদের যতটুকু ভালো সাপোর্ট দেয়া সম্ভব হয়. এজন্য সারা বাংলাদেশে আমাদের অসংখ্য সার্ভিস সেন্টার রয়েছে এবং ঢাকা ও ঢাকার আশেপাশে বেশ কয়েকটি সার্ভিস সেন্টার রয়েছে যেমনঃচিটাগং রোড. খিলগাঁও. উওরা. মিরপুর .গাজীপুর. সাভার .এবং কাস্টমারদের সুবিধার্থে খুব শীঘ্রই আমাদের বসুন্ধরা সিটি শপিংমল এ আমাদের সার্ভিস সেন্টারের একটি শাখা উদ্বোধন করা হচ্ছে.

এবং ডেভেলপার সাপোর্ট এর দিক দিয়েও আমরা এগিয়ে আছি যেমন আমাদের রিলিজ কৃত প্রাই সব মডেলেরই আপডেট আমরা রিলিজ করেছি.



রাইটিং বিডি : সর্বশেষ ওয়ালটনের পক্ষথেকে কাস্টমার দের উদেশ্যে আপনার কিছু বলার আছে কি ?



ম্যানেজার : সর্বশেষ আমি আমাদের সন্মানিত কাস্টমার দের উদ্দেশে বলতে চাই. আপনারা দেশকে ভালোবাসুন .দেশীয় কম্পানিকে ভালোবাসুন.আমরা আপনাদের সঙ্গে আছি ও ভবিষ্যতেও থাকবো.



খোদা হাফেজ.ধন্যবাদ.



রাইটিং বিডি

প্রতিবেদক : ইমরান ইমু

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.