নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরল বয়ান

ভাল লাগে ভালকে, খারাপ লাগে খারাপকে

আহসান ইমরোজ

একদম ছোট ছিলাম, মনে হতো বড় হই, এটা করব, ওটা করব, একদিন বড় হলাম, ওটা করিনা, এটা করতে মন চাইনা, ছোট হতে মন চাই ভীষণ ছোট.।।

আহসান ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

ধর্ষিতা হওয়ার আগে আমি একজন মেয়ে ছিলাম..........

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

ভোর হলো, দোর খোলো ছড়া শিখতে শিখতে,

ভোর হওয়ার আগেই ছুটেছি ভেজা পথে,

আধারেই ওপাড়ার শিউলিতলার সাদা সাদা শিউলি ফুল

আমি ছোট্ট মেয়ে কুড়াতে কখোনো করেনি ভুল,

স্কুল টিফিনে আমি রোদেলা মাঠে তোমাদের দলে,

অজানা সুখে ছুটেছি আমি সবকিছু ভুলে,

আমি বুঝিনি তখোনো....তুমি কে, আমি কে,

কখোনো যাইনি, সত্যিই তাই, ভিন্ন দিকে,

....."তারপর বড় হতে থাকলাম,

......আমি মেয়ে হলাম,

.......তোমরা হতে থাকলে পুরুষ,

.......আমি তখনো আছি মেয়ে,

.......তোমরা হলে আলাদা পুরুষ আর পশু"

আমি আবারো চলতে চাইলাম তোমাদের পাশাপাশি,

কখোনো কাদি তোমাদের কান্নায়, আনন্দে হাসি,

কি করেছি আমি তোমরা দিলে থমকে,

আমার পথ তোমরা আজ দিলে আধারে ঢেকে,

আমি আজ মেয়ে নই, নই নারী,

ধর্ষিতা আমি হয়তো দিবো ওপারে পাড়ি।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.