নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরল বয়ান

ভাল লাগে ভালকে, খারাপ লাগে খারাপকে

আহসান ইমরোজ

একদম ছোট ছিলাম, মনে হতো বড় হই, এটা করব, ওটা করব, একদিন বড় হলাম, ওটা করিনা, এটা করতে মন চাইনা, ছোট হতে মন চাই ভীষণ ছোট.।।

আহসান ইমরোজ › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার যন্ত্রণা

৩০ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:১২

@@ভালবাসার যন্ত্রনা@@





আমি আর চেয়ে থাকতে পারিনা.........

ভেঙে যাওয়া জোস্নায় যখন তোমার ষোড়শী হাসি

আমাকে কেটে কুচি কুচি করতে চাই...!

অর্ধেক পৃথিবী সারাদিনের ক্লান্তি চোখে নিয়ে যখন ঘুম ঘুম

আর আমি তোমার হাসির আলোয় সারারাত জেগে জেগে....

তোমার নিষিদ্ধ স্পর্শের যন্ত্রনায় মৃত্যু কামনা করতে থাকি.........

আমি নির্বাক হয়ে রই......

প্রথম সূর্যের আলোয় তোমার ললাটের লাল আভা যখন

আমাকে পুড়িয়ে মারতে চায়....,

সারারাতের ঝরে পড়া শিশির ভেজা দুর্বাঘাস শুকাতে থাকে

আর আমি অক্লান্ত চোখে তোমার দুরন্তপনা দেখতে দেখতে

আমি কল্পনার আকশে ভাসতে থাকি।

আমি আর সইতে পারিনা......

তোমার কচি ধানপাতা ওষ্ঠ কামড়ানো খুনসুটিতে

তোমার গলার তিলটাকে আমি অজান্তে নিষ্পেষণ করতে থাকি........

ঠিক দক্ষিন জানালা দিয়ে বাতাসে তোমার ঘ্রান যখন

আমাকে ঘরে থাকতে মানা করে.....

আমি আর ঘরে থাকতে পারিনা.....

তোমার কুন্তলে যখন আমাকে আকাশ দেখতে দেয়না.....

আমি সারা পৃথিবীটাকে লাথি মেরে শুধু অন্ধকারকেই ভালবাসতে থাকি.......

.......ইমরোজ আহসান

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.