নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অলিখিত

গাজী ফাতিহুন নূর

নিজের সম্বন্ধে কিছু বলা যায় নাকি ? :পি

গাজী ফাতিহুন নূর › বিস্তারিত পোস্টঃ

পথযাত্রা

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৬

বিপ্লবীরা খুঁজে শান্তি

আর শান্তরা মুখ বুজে

নিয়ে আসে অশান্তি ।



মানুষের ক্ষুধার্ত মুখ শান্তদের উদ্বেলিত করে না,

তাদের ঘুম ভাঙ্গায় না ।

বিপ্লবীরাই ক্ষুধার্তদের জন্যে নির্ঘুম রাত কাটায়।

তাদের শান্তির জন্যে ই গুড়ে দিতে চায় সমাজ টা কে

শান্ত রা ই তাদের দড়ি দিতে চায়

তাদের চীত্কার কে মনে করে জান্তব হিংস্রতা ।

তাদের গলায় ফাসঁ দিয়ে রুদ্ধ করতে চায়

ভীত রা ই পুরনো চক্রে অবগাহন করে ।

প্রগতিশীলতা তাদের কাছে দুর্বোধ্যতায় ভয়ঙ্কর।



বিপ্লবীরাই এগিয়ে যায়

নির্ঘুম রাত কাটায়

ধংশ করে নিয়ম কে

একটি নতুন নিয়ম এর জন্যে

অশান্ত করে পৃথিবী শান্ত করার জন্যে ।



ওদিকে শান্ত রা চোখ বুজে থাকে

পত্রিকায় কলাম দেয়

গরীবের জন্যে কান্নাকাটি করে

কিন্তু তাদের কাধে কখনো হাত রাখে না

বলে না, আমি তোমাদের দলে ।

তারা ক্ষুধার্তদের কস্ট. বুঝে

কিন্তু তাদের খিদে অনুভব করে না ।

কলাম লিখেই একটা ঘুম দেয়।

সকালে উঠে পৃথিবী টা তাদের স্বর্গ মনে হয়।

ব্যাস্ত হয়ে যায় সন্তানের স্বরলিপি নিয়ে।



বিপ্লবীদের ঘুম নেই,

সকাল তাদের কাছে একটা সময় মাত্র।

সত্যিকারের সকালের অপেক্ষায় তারা রাত জাগে।

বুকে প্রত্যাশা থাকে ভবিষ্যত হবে স্বর্গের মত সকাল

পৃথিবীর সন্তান স্বরলিপি নিয়ে বসবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.