নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অজস্র স্বপ্নের লুটোপুটি

আমি আমার আকাশে উড়ি সারাবেলা

জুম্মি আদুরী

আমার আকাশে আমি উড়ি সারাবেলা

জুম্মি আদুরী › বিস্তারিত পোস্টঃ

গল্প-মশা নিয়ে সাতকাহন

২২ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৯

পড়ার টেবিলে ধূপের গুড়ার ছড়াছড়ি।অংক খাতা বাংলা বইয়ের উপর পরত পরে আছে।রুনু চেচায়-বাবা এসব কি?আমার পড়ার টেবিলে কেন রেখেছ।ঘরে কি আর কোন জায়গা নেই।

-চেচেঁস নাতো খুকি আমার সাথে কাজে লেগে পর,যা যা জানালার পর্দাগুলো গুটিয়ে ফেল।আমি পর্দা টেনে বল্লাম-এতো ধোয়া কেন?বাড়িতে কি ঘটছে?

বাবা তারাতারি আমার হাত থেকে পর্দা সরিয়ে নিয়ে বল্ল-তোকে দিয়ে কিছসু হবেনা একটা পর্দাও গুটাতে পারিস না।কইতরজান কে ডাকতো।ও আমার সাথে হাত লাগাক।আমি টিভি ছেড়ে বসলাম।

বাবা ধোয়া উঠা ধূপের পাত্র হাতে নিয়ে এঘর ওঘর ছুটাছুটি করছে।আর কইতরজান কাগজের টুকরো ফেলছে ফুঁ দিয়ে আগুন উসঁকে দিচ্ছে।বাবা সারা ঘরে ধোয়া ছড়াচ্ছে ।উপুর হয়ে খাটের তলে।টেবিলের তলে।দরজার পাশে।চলছে বাবার মশা নিধন কার্যক্রম.........



প্রতিদিন যেন মশা উপদ্রব বেড়েই চলছিল।মা প্রতিদিন সন্ধ্যার আগে দরজা জানালা বন্ধ করে দেন।রুমে রুমে এতো এতো স্প্রেরে ছিটান।স্প্রের বিকট গন্ধে বমি লাগে।আমার ধারনা মশা গন্ধ পছন্দ করেনা।কারন যতোখন গন্ধ থাকে ততোখন মশা কামড়ায়না।লোডশোডিং এ জানালা খোলা নিষেধ।গরমে ঘামে ভিজে গোসল।সেই সাথে মশার ফোড়ন তো আছেই।দিনের বেলা মশা কামড়ায় রাতে তো আছেই।ঘুমানোর সমায় হাস্না রোজ একই কথা বলে-আচ্ছা আপু মশার কি দাঁত আছে।মশাড়ির ভিতর ঢুকে কি করে?হাস্নার মতো আমার ও তা মনে হয়।ধমকে বলি-তোকে না বলেছি বাতরুমে গেলে মশাড়ি গুজে ্যাবি।





অবশেষে বাবার ধুপের ধোয়ার কার্যক্রম।কারন মশা নাকি ধোয়া ভিষন ভয় পায়।সারা বাড়ি ধোয়ায় ভরে আছে।বাবা ড্রয়িং রুম চেচিয়ে বল্লেন-সব জানালা আটকে দাও।পর্দাগুলো ফেলে দাও।আর মশা নাই।বাবার চোখে খুশির ঝিলিক।জয়ের আনন্দে আমার মাথায় হাত রাখলেন।মুখ ঘামে ভেজা।চোখ লাল।রুনু ,হাস্নামনি তোদের আর মশায় কামড়াবেনা।মন দিয়ে পড়তে পারবি।পাশের রুম থেকে হাস্না চেচায়-বাবা মশা!!দিশেহারা বাবা দৌড়ে যায়-কই কই দেখি দেখি।ধুপের জলন্ত ছাই য়ে বাবার হাত পুড়ে যায়।আমি দৌড়ে বরফ আনি।মা টুতপেস্ট আনে।বাবার মুখ ঘামে ভেজা।চোখ তখনও ধুপের ধোয়ায় লাল.........।।







































(সমাজে মশা নিধোন কি করে করা যায় তা কি কেঊ জানেন????????????????????????????????????)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:১৯

ৈজয় বলেছেন: আমাদের বাসায়ও ধূপের ব্যবহার আছে। ভাল লাগল

২২ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২৩

জুম্মি আদুরী বলেছেন: ভাই এটা রুপক গল্পো।পড়ার জন্য অনেক ধন্যবাদ।ভালো থাকবেন।

২| ২২ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৩৪

খুশবু বলেছেন: বাসায় মশা নাই ,কিন্তু মাঝে মাঝে দেখি বাইরে সন্ধ্যার সময়টায় মশা দল বেধে মাথার উপর ঘুরে ,আজিব

৩| ২২ শে জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৪২

জুম্মি আদুরী বলেছেন: সত্যি আজব......মশা দল বেধে ঘুরতে পছন্দ করে কিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.