| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথে-প্রান্তরে
সাদাসিধে একজন । যা কিছু ভালো লাগে তাই নিয়ে থাকি । ভাবতে ভালোবাসি। স্বপ্ন দেখি । মেঘের প্রবল বর্ষনে সে স্বপ্ন একসময় ভেসে যায় । তারপর আবারো স্বপ্ন দেখা। এইতো জীবন ! এইতো বেঁচে থাকা ! twitter.com/Jahedkhan
" হৃদয় আছে যার সেই তো ভালোবাসে। সব মানুষেরই জীবনে প্রেম আসে ।"
প্রেম আমারো এসেছিলো দুয়ারে । অতি নিরবে । বসন্তের সবটুকু শুভ্রতা আর জানা অজানা ফুলের সুবাস নিয়ে । তপ্ত মরুভমির অসহ্য উত্তাপের তৃষিত হৃদয়ে সে এসেছিল একফোটো জল হয়ে। বসন্তের নির্মল হাওয়ায় আমার হৃদয় ভেসেছিলো ভালোবাসার প্লাবনে । একরাশ প্রশান্তির আবেশ ছড়িয়ে পড়েছিল দেহ মনে ।। রবীন্দ্রনাথের গানের মতো -
"হৃদয় আজি কেমনে গেল খুলি,
জগৎ আসি সেথা করেছে কোলাকুলি ।"
পাখির কলকাকলীর মতো সেই মধুর দিনগুলো ছিল স্বর্গীয় ভালোবাসায় ভরপুর । সেই প্রথম শুনেছিলাম পৃথিবীর সবচেয়ে আকাংখিত , প্রচন্ড ভালো লাগার শব্দটি। " ভালোবাসি" ।
বলেছিলাম - আমিও যে তোমায় ভালোবাসি ।
-কতটুকু ?
-যতটুকু হলে তোমাকে পাওয়া যায় ।
- তাহলে বলোনি কেন এতদিন ? কেন রেখেছিলে লুকিয়ে ?
- যদি তুমি প্রত্যাখ্যান করো সেই ভয়ে ।
- বোকা ছেলে । এতদিন একসাথে পড়ি। তুমি কি কখনোই বুঝতে পারোনি আমার মনের কথা !
- তুমিও তো আমার হৃদয়ের কথা বুঝতে পারোনি । শুধু তোমার হাসিমুখ দেখব বলে, শুধু তোমার সেই নিষ্পাপ চাহনি দেখার জন্য ছুটে আসি তা কি তুমি বুঝনি?
- শুধু আজকের দিনটির জন্য কতদিন অপেক্ষায় রয়েছিলাম। বারবার যে আমি শুধু তোমাকেই চেয়েছি ।
চুপ করে ছিলাম । গভীর ভালো লাগা আর ভালোবাসায় ছিলাম আচ্ছন্ন । সে আমার চোখে চোখ রাখল । এ এক অন্য রকম চাহনী । যে চাহনীতে সবকিছুই বদলে যায় । আমিও ওর কাজল কালো মায়াবী আঁখিতে মুগ্ধ বিস্বয় নিয়ে চেয়ে রইলাম । কত কথাই যেন সে চোখে জমে রয়েছে । কত কিছুই না ও দুটি চোখ বলতে চায় । মনে হচ্ছিল আমি সারাটি জীবন সেই মায়া ভরা চোখের দিকে চেয়ে কাটিয়ে দিতে পারব । সেই থেকেই ভেসেছিলাম ভালোবাসার স্বপ্ন সুখের ভেলায় । হৃদয়ের কত আকুলতা , না বলা কথা , কিছু জমানো ব্যথা বিনিময় আর ভালোবাসার রঙ্গীন সব জাল বোনা । সেই ভালোবাসার জাল অনেকদুর বিস্তৃত হয়েছিলো ।
"তোমাকেই যেন ভালোবেসেছি শত রূপে শতবার,
জনমে জনমে যুগে যুগে অনিবার।"
সবে মাত্র কলেজে পা দিয়েছিলাম । স্কুলের স্যারদের কড়া নিয়ম কানুন আর মা বাবার কঠো শাসন থেকে মুক্তি পেয়ে আনন্দ উচ্ছাস ছিল বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো ! নিজের অজান্তেই পিঠে দু`টো পাখা গজিয়েছে । সেই পাখা নিয়ে একা একা উড়ে বেড়াই আর খুঁজে ফিরি মনের মানুষকে ।
শীতের পাতা ঝড়া মুগ্ধ বিকেল। চারিদিকে হিম হিম মৃদু পরিবেশ । এমনই এক বিকেলে ওর সাথে প্রাইভেটে ভালোবাসার সম্পর্ক । দুজন দুজনকে কাছে পাওয়া! কিছু সুখ, কিছু আনন্দ ভাগাভাগি করে নেওয়া । তারপর কতদিন, কতটা সময় একসাথে ঘুরে বেড়িয়েছি। কখনো হাতে হাত রেখে ফয়স লেকের নির্মল ঠান্ডা জলের পাড় ধরে হেঁটে যাওয়া । আবার কখনো লেকের শান্ত জলে নৌকায় চড়ে ভেসে বেড়ানো । কখনো বা সবুজ পাহাড়ের চূড়ায় বসে আদিগন্ত মাঠ ঘাট পেরিয়ে যতদূর দৃষ্টি যায় ততদুরে হারিয়ে যাওয়া । আবার নয়ত পতেঙ্গা সৈকতের ভেজা বালিতে পা ভিজিয়ে সমুদ্রের বিশালতার মতো নিজেদের প্রেম কে পরিপূর্ণ দানের প্রচেষ্টা । বৃষ্টি ভেজা নগরীতে পাশাপাশি রিকশায় বসে স্নিগ্ধ প্রকৃতি উপভোগ করা এবং আরো কত কি ! জীবনের কঠিনতম বোধ গুলোর মাঝে বারবার এসে ছুঁয়ে দিচ্ছিলো এক অনুভুতি । রবীন্দ্রণাথের ভাষায় -
"সমাজ সংসার মিছে সব
মিছে এই জীবনের কলরব
কেবল আঁখি দিয়ে ,আঁখির সুধা পিয়ে
হৃদয় দিয়ে হৃদি অনুভব
আঁধারে মিশে গেছে আর সব ।"
তারপর আজ কতদিন পেরিয়ে গেছে । আজো মনে পড়ে সেউ উথাল পাথাল করা প্রেমের সময় গুলো । মস্তিষ্কের প্রতিটি নিউরণে গেঁথে রয়েছে সবকিছু। । প্রথম প্রেমের স্মৃতি কি কখনো ভোলা যায় ? যদিও এর পরের ইতিহাসটুকু বড় করুণ । কঠিন নির্মমতা আর গাড় বিষাদের গল্প । প্রতারনা বঞ্চনা আর অভিমানে বুক ভেঙ্গে যাওয়া । অন্য পোষ্টে না হয় এই বিষয়ে বলব ।
১২ ই আগস্ট, ২০০৯ রাত ১:০২
পথে-প্রান্তরে বলেছেন: হমমমমম ।
২|
১১ ই আগস্ট, ২০০৯ রাত ১০:৫৬
সাইফ ইমাম বলেছেন: শেষটা সবসময় সবার কেন একই রকম হয়?
১২ ই আগস্ট, ২০০৯ রাত ১:০১
পথে-প্রান্তরে বলেছেন: ![]()
![]()
৩|
১১ ই আগস্ট, ২০০৯ রাত ১১:২৯
নির্ভয় নির্ঝর বলেছেন: ভালো লাগল।
@ সাইফ ইমাম - শেষটা সবসময় সবার একই হওয়ার কারণ হল, প্রেমিক কিংবা প্রেমিকা হিসেবে মানুষটি নতুন। যদি প্রেমটি উভয়েরই প্রথম প্রেম হয়ে থাকে, তবে সেই প্রেম টেকার সম্ভাবনা থাকে ৭০%। কিন্তু, একজন নতুন প্রেমিক/প্রেমিকা, কিন্তু প্রেমিকার/প্রেমিকের আগেও প্রেম করার অভিজ্ঞতা আছে, সেই ক্ষেত্রে সব পরিণতিই শেষমেষ একই হয়। একজন আবেগের কারণে ভালোবাসে, আরেকজন হয় সেই ভালোবাসা নিয়ে খেলার জন্য ঠান্ডা মাথার খেলোয়াড়।
কথাগুলি আমার বাস্তবের দেখা কিছু অভিজ্ঞতা থেকেই বললাম। ![]()
১২ ই আগস্ট, ২০০৯ রাত ১:০০
পথে-প্রান্তরে বলেছেন: আসেন কোলাকুলি করি । আপনে সত্যবাদী ।
তবে আমার ক্ষেত্রে দুজনের ই প্রথম ছিল । আসলে কার মনে কি আছে তাতো বুঝা যায়না । কেউ যদি খেলতে চায় সেটা ওরই মানসিকতার সমস্যা ।
৪|
১২ ই আগস্ট, ২০০৯ রাত ২:০৯
নির্ভয় নির্ঝর বলেছেন: ঐযে..... বললাম না ৭০%??? বাকি ৩০% এর মধ্যে কেন যে শুধু আমরাই পড়ি!! ![]()
বিস্তারিতভাবে কমেন্ট(খুব বড় হয়ে যাবে) দিনে করব। এখন খুব ঘুম পাচ্ছে। ভালো থাকবেন।
শুভরাত্রি। :-< :-< :-<
![]()
১২ ই আগস্ট, ২০০৯ রাত ২:১৫
পথে-প্রান্তরে বলেছেন: বিস্তারিত জানার অপেক্ষায় রইলাম। শুভরাত্রি । ![]()
৫|
১২ ই আগস্ট, ২০০৯ রাত ২:১০
নির্ভয় নির্ঝর বলেছেন: অফ টপিকঃ ভাইয়া, আপনি কোথায় থাকেন?? জানতে পারি কি?
১২ ই আগস্ট, ২০০৯ রাত ২:১৭
পথে-প্রান্তরে বলেছেন: চট্টগ্রামে থাকি । ভালো থাকুন ।
৬|
২২ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:২৭
মায়াবি বলেছেন: ভাল লাগলো।
২২ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪৩
পথে-প্রান্তরে বলেছেন: ভালো লাগার জন্য ধইন্যা ।
৭|
২৮ শে মার্চ, ২০১০ বিকাল ৪:১২
ভেড়া বলেছেন:
২৮ শে মার্চ, ২০১০ বিকাল ৪:৫৫
পথে-প্রান্তরে বলেছেন: ![]()
আফনারো এরম কুনো ঘটনা আছে নাকি ?
৮|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:১১
শেখ মিনহাজ হোসেন বলেছেন: নির্ভয় নির্ঝর বলেছেন: ভালো লাগল।
@ সাইফ ইমাম - শেষটা সবসময় সবার একই হওয়ার কারণ হল, প্রেমিক কিংবা প্রেমিকা হিসেবে মানুষটি নতুন। যদি প্রেমটি উভয়েরই প্রথম প্রেম হয়ে থাকে, তবে সেই প্রেম টেকার সম্ভাবনা থাকে ৭০%। কিন্তু, একজন নতুন প্রেমিক/প্রেমিকা, কিন্তু প্রেমিকার/প্রেমিকের আগেও প্রেম করার অভিজ্ঞতা আছে, সেই ক্ষেত্রে সব পরিণতিই শেষমেষ একই হয়। একজন আবেগের কারণে ভালোবাসে, আরেকজন হয় সেই ভালোবাসা নিয়ে খেলার জন্য ঠান্ডা মাথার খেলোয়াড়।
কথাগুলি আমার বাস্তবের দেখা কিছু অভিজ্ঞতা থেকেই বললাম। ![]()
আমারো বাস্তব অভিজ্ঞতা এরকমই।
০৯ ই জুন, ২০১০ সকাল ১১:৫৮
পথে-প্রান্তরে বলেছেন: হমমমম ।
©somewhere in net ltd.
১|
১১ ই আগস্ট, ২০০৯ রাত ৯:৩২
তাজা কলম বলেছেন: ভাল লাগলো।