| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"কত ভালবাসা"
কি আছে ওদের বুকে? এত যে ভালবাসা?
কতনা বাঁচার আকুতি ফোটে মুখে;
নির্ধিদায় পথ চলে নেই কোন পিছুটান।
আছে! আছে সে তো শুধু বাঁচার আকুতি,
উত্তাল ঢেউয়ের মত সারা অঙ্গে যৌবন
আঁখির কোনে মায়াবী প্রতারণা
অধরের মাঝে খেলা করে দুষ্টামি
ঘন কালো কেশ রুক্ষ- যেন করিবে গ্রাস।
স্বপ্নিল জীবন, স্বপ্নমাখা পথ
কিছুই আটকায় না তাদের ভালোবাসায়।
এতটুকু দেহ; কতটুকু আর বয়স-
আঠার ! বিশ? একুশ নাহ--
শুধুইতো গঠনের শুরু, সবে টিনএইজ।
তারপরও কত ভালোবাসা, কত মায়া।
হয়তবা বিয়ে করেছিলো আবেগে
তাই বলে ভিক্ষা ! ওরেব্বাপস----!!
ভাবতেও অবাক লাগে, কত জোর ---
আসলে ভালোবাসা - ভালোলাগা সবই মন।
মনের টানেই জীবনের ঝুকি নিয়ে
সঙ্গীকে ঘরে রেখে চলছে উপার্জনে।
কোন সংশয় নেই, নেই কোণ লজ্জা
আছে শুধু তাগিদ - যে বাঁচার।
এতটুকু বয়স তবুও মনে হয় বৃদ্ধ
কত বিজ্ঞ, তাদের মনটাই সুন্দর।
(জ আসাদ)
([email protected]) 
©somewhere in net ltd.