| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"হৃদয় আঘাতী"
বুকের ভিতর শুধু যন্ত্রণা
আশা-রা করে ঘোরা ফেরা
কত আশা , কত নিরাশা
হয়েই ফিরে যায়।
হায়রে নিয়তি তুমি বুকে যেন
বাঁধা দিয়ে চলো অথই পথে।
বুকের গহিনে আশা ছিল
বাঁধাবো সুখের ভবিষ্যৎ
চলবো আমি বন্ধু হয়ে
অন্য সবারই মন কেড়ে।
জানিনি আমি ভাবিনি আমি
দেখিনি আমি সপ্নের ঘোরেও
আশারা হতে পারে হৃদয় আঘাতী।
জানিনা হৃদয় ছলনাময়ী
নাকি নিয়তি! জানি শুধু-
আশা- বিধ্বস্ত আমি।
কত কিছুই চাওয়ার ছিল
পারিনি চাইতে তাঁর মুখের পানে
দেখে নিথর পলক
আমিও নিস্তব্দ হয়ে গেছি
তবুও নির্জনে জাগে কেন?
আশারা হতে পারে হৃদয় আঘাতী।।
(জ আসাদ=[email protected]) 
©somewhere in net ltd.