নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো কিছু চিন্তা করো আর ভালো না লাগলে বইয়ের পাতায় নিজেকে ডুবিয়ে দাও। অনেক কষ্টে নিজেকে শান্ত রাখার পথ তুমি নিজেই খুজে নেও।

জহির আসাদ

জহির আসাদ › বিস্তারিত পোস্টঃ

"কবে হবে বোধদয়"

২২ শে মার্চ, ২০১৮ সকাল ১১:১৩



বোধদয়- এই কথাটা আমদের কাছে যত পরিচিত ঠিক বিপরিত এটার ব্যাবহার। কত নিয়ম হয়, কত আইন হয়, কত জরিমানা হয়, কত রকমের রোগের সৃষ্টি হয় তবুও আমাদের বোধদয় হয় না। প্রকৃতি আমাদের কত কিছুইনা দিয়েছে কিন্তু আমরা পারিনি তাকে ব্যাবহার করতে, পারিনি প্রকৃতির সাথে সমজোতা করতে। নদী ও সবুজে ঘেরা এই সুন্দর দেশটাকে করে তুলেছি বাসের অযোগ্য। নদী মাতা আজ আমাদের বিরুদ্ধে, প্রকৃতির বিরুপতায় আজ আমরা পাচ্ছি খরা, অতিবৃষ্টি, বন্যা, জলোচ্ছাস ইত্যাদি। তবুও আমদের বোধদয় হয়না। ৪৭ এর দুর্বিক্ষের পর এদেশের মানুষ সমস্ত বাঁধা-বিপত্তি কাটিয়ে উঠেছিল, ৭১ এর স্বাধীনতা যুদ্ধের পরও এদেশের মানুষ থেমে থাকেনি। ৮৮ এর বন্যায় মানুষ ভেসে গিয়েও আবার মাথা তুলে দারিয়েছে, ২০০৭ সালের সিডর, আইলার পরও কেউ থেমে থাকেনি। কিন্তু আমাদের এত এত সাহস থাকা সত্তেও আমরা কেন পারিনা সুন্দর, স্বাচ্ছন্দ জাতি হিসেবে মাথা তুলে দাড়াতে? ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক রিলিফ বিতরণেরব পর বলেছিলেন 'সব দেশ পায় সোনার খনি, রুপার খনি আর আমি পেয়েছি চোরের খনি' কথাটা তিনি হয়তো মজা করে বলেছিলেন; কিন্তু আসলে কি আমরা সেই খনি থেকে মোটেও বের হতে পেরেছি? জাতীয় বাজেটে আমরা দেখতে পাই কত হাজার কোটি টাকা বাজেট পাশ করা হয়। বাজেট অনুসারে বরাদ্ধও হয়। একটা বাজেট করতে কতটুকু মাথা খাটাতে হয় আমরা কি কখনো তা ভেবে দেখেছি? দেশের মানুষ এখন অধিকাংশই অক্ষরজ্ঞান সম্পন্ন, অনেক বেশিকিছু না জানলেও কিছু ধারনা সাধারণ এক রিক্সাওয়ালাও জানে। যখন রাস্তায় কোন রিক্সায় উঠি প্রায়ই তাদের মুখে আমাদের নেতাদেরকে/জনপ্রতিনিধিদের গালি দিতে শুনি। যদি ঐ রিক্সাওয়ালা কিছু অনুমান নাই করতে পারে তাহলে হিসাব সহ গালি দিতনা। একটা রাস্তা তৈরিতে যদি এক কোটি টাকা বরাদ্ধ দেয়া হয় তো ব্যয় করা হয় ত্রিশ লাখ টাকা, এটা আমার কথা নয় এটা ঐ রিক্সাওয়ালার কথা। নদী নাব্যতা হারাচ্ছে কেন? রিক্সাওয়ালাকে প্রশ্ন করলে আমার মনে হয় ৪০ ভাগ রিক্সাওয়ালাই এর জবাব দিতে পারবে। রাস্তা পলেস্তরা তিনদিন পর কেন উঠে যায়, এর উত্তর হয়ত ৯০ ভাগ রিক্সাওয়ালা দিতে পারে বিশ্লেষণ করে। এখন চৈত্র মাস কিন্তু আজকের সকালের কথা, কাফরুল পুলিশ ফাঁড়ির সামনে দেখলাম রিক্সার আরোহী যেখানে পা রাখে তাই পানিতে ডুবে যায়। একটু সামনে দেওয়ানপারা যাওয়ার রাস্তায় মিলল আরও চমক এখানে তো আরোহীরা তাদের পাদুটো বসার জায়গায়ই উঠিয়ে রাখছে, আমিও তাই করেছি। কিন্তু কয়েকমাস আগেই দেখেছি এখানে ড্রেন এর পাইপ বসিয়েছে। নদীমাতৃক এই দেশ হলেও আজ প্রায়ই দেখা যায় ফাল্গুন-চৈত্র মাসে অনেক নদীতে পানি থাকেনা। যেমন- (ছবি সংযুক্ত)
আমরা বাঙ্গালী আমাদের নীতিকথা অনেক বেশি এটা হয়তো আমাদের জাতিগত বৈশিষ্ট। উন্নত দেশে যেখানে নিজেদের দেশকে উন্নত করতে, নিজের দেশের মাথা উজ্জ্বল করতে দেশের বিশিষ্টজনেরা অর্থ লগ্নি করে সেখানে আমাদের দেশের অর্থশালীরা বিদেশে টাকা জমায়, সেকেন্ড হোম তৈরি করে আর নিজ জন্মভূমিকে দারিদ্রের আমানিশায় টেনে নেয়। তাই দ্বির্ঘশ্বাসের সাথে বলি কবে হবে আমাদের বোধদয়!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.