নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো কিছু চিন্তা করো আর ভালো না লাগলে বইয়ের পাতায় নিজেকে ডুবিয়ে দাও। অনেক কষ্টে নিজেকে শান্ত রাখার পথ তুমি নিজেই খুজে নেও।

জহির আসাদ

জহির আসাদ › বিস্তারিত পোস্টঃ

"নির্যাতিত"

২২ শে মার্চ, ২০১৮ রাত ১১:২৫

"নির্যাতিত"
সমাজে আজ ওরা হীনজাতি
ভূবনে নেই তাদের কোন খ্যাতি,
আছে শুধু ধনাঢ্য যারা মহলের
বঞ্ছণা- লাঞ্ছণা- ধিক্কার আর প্রহার।
কিন্তু মন? মন ওদের অপার আকাশ
ধন নেই অবহেলিত ওরা, নির্যাতিত!
একটু পাওয়া আশাতেই ওরা উচ্ছ্বাস।
দিনের প্রথম প্রহরে ছুটে যায় মাঠে
ঘাম দিয়ে গোসল করে ---
বিশ্রাম নেই ঘটে, আছে শুধু আফসোস;
পড়ন্ত বেলায়ও ওদের নেই ক্লান্তি
পেট যায় শুকিয়ে দানা নেই পানি নেই
তবু অবহেলিত তবু ওরা নির্যাতিত।
'নজরুল' এর- বিদ্রোহী, সাম্যের গান
জানতে পারে না ওরা অশিক্ষন
উচু অট্টালিকায় বসে মুখস্ত করে
শেখায়-- শেখে তারা সম্পদশালী
তারা কি পারে না? তারা কি অন্ধ?
না! তারাই আজও নিমিষে কারে
'ওদের' জীবন - 'ওদের' আহার।
ওরা জানে জাতির কর্ণধারের কথা
ওরা জানে ভিত তৈরিতে কাদের দরকার
তবু ওরা নিপিরন করে দুর্বলের।
তারা মনুষ্য নামের দস্যু ----
ওরা পিশাচ যা ভয় ধরায় বুকে
ওরা জানে কেয়ামত - ওরা জানে শ্বশ্মান
ওরা চেনে দূর্ভিক্ষ - ওরা নির্নয়ী সাইক্লোনের।
ওরাই বুক চিতিয়ে থাবা চালায়
ঐ পাষাণের হৃদয় না বিচলায়
তারাই সমাজের সিংহাসনে সোচ্চার।

** ** **
পতিতালয়ের ঘৃণা করি পতিতাকে
জানতে চাইনা তার অতীতকে
জানি শুধু মানি ওরা প্রতারিত।
সমাজ জাতির অকুতভয় দর্শন
হিংস্র পশু নরবলিতে পারোদর্শী
আর্থিক যৌলসে ভরা তাদের
আগ্রাসনের স্বীকার।
যৌবনের উত্তাপ সইতে না পেরে
লোভে, লালসাতে, দৈনে বা প্রেমে
হয়ত ওরা ভালবেসেছিল কোন জনকে।
সে তো অর্থের বরাদ্দে কিনে নিয়েছে
আনন্দ করেছে ভোগ করেছে
ছেড়ে গেছে, হয়ত অন্য কাউকে নিয়েছে--
কিন্তু ঐ প্রভাবিত ভোগের স্বীকার?
সেতো হারিয়ে গেছে জগতের অতলস্পর্শে
যে আর ফিরবেনা।
মুক্ত হতে চায় ওরা পেতে চায় আনন্দ
অবহেলিত ঘৃণিত--- থাকবে নাহি---
পণ করে মনে ঔদত্ত্য চিত্তে।
আশারা গুরেবালি হতাশায় নিরানন্দ
নিজ দেহটা বিলাতে আছে দ্বিধা
সম্ভ্রম হারাতে চায় কে বা
নারী ওরা নয় অবহেলিত-- বিকৃত
রাখো ওদের -- ওঠাও ওদের -- ভিড়াও তরী।

** ** **
পুজীবাদি ধনী ওরা আছে হিংসা
সন্ত্রাস আর চাঁদাবাজে নেই কুণ্ঠা,
দলিত ওদের পায়ে জীর্ন যারা
শীর্ণ শরীরে হাড় শুধু কতক
হাত দুটো বহন করতেও নারাজ
তবু তারা পূজীবাদিদের পাটিপেই চলে।
দিন বদলায় তবু মন বদলায়না
পৃথিবী আগায় উন্নত হয় সভ্যতা
নরপিশাচ বলিদানে আজও উৎসাহিত।
কালীমাতা চায়না তো রক্ত কারো!
চায় শুধু সাম্যতা নিবেদিত প্রাণ
শিব - রাম - হনুমান আবার যদি
আসে ফিরে এই ভবমাঝে--
হয়তবা খান্ত হত জজ্ঞ যত।
হনুর লেজের আগুনের ভয়ে
শিবের চক্ষুশিখায় অন্যায় বিরোধ
রামের বিধ্বংসী বাণী মূর্তি
পাওনা হয়েছে আজ পৃথ্বীর -- যদি
যদি আসত ধ্বংস করত ওদের - যাদের আছে অহংকার।।
(জ আসাদ)
([email protected])

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.