নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভালো কিছু চিন্তা করো আর ভালো না লাগলে বইয়ের পাতায় নিজেকে ডুবিয়ে দাও। অনেক কষ্টে নিজেকে শান্ত রাখার পথ তুমি নিজেই খুজে নেও।

জহির আসাদ

জহির আসাদ › বিস্তারিত পোস্টঃ

"বোকা খোকা"

২৩ শে মার্চ, ২০১৮ বিকাল ৩:২০

'বোকা খোকা'
নাদুস নুদুস ছিল এক ছেলে
বাবার আদরের মায়ের স্নেহের
বোকা ছিল বড়, সবার বড়
লম্বায় সে বাবা মায়ের অধিক
ইঞ্চি পাচেক বেশি- তবু!
তবুও খোকা মায়ের কোলে রাখতো মাথা
অবাধে টেনে খেত ছোটদের খাওয়া।
মুখের লালা গালে তাঁর
বয়সে বড় হল আজ আঠার।
তবু খোকার নাকি কান্না থামবে-
না বুঝি- চোখের জল নাকের জলে
খোকা বাবু আজও কাঁদে।
লেখা পড়াও করে খোকা - তবে
আজও ক্লাস টু'য়ে
মনের সুখে হাসে খোকা - কাঁদেও
তো মাঝে মাঝে, পান্তা খোকার
প্রিয় খাবার, গরম দিলে!
ফুঁ দিতেও ভয়- কান্না জুরে দেয়।
প্রতিবেশী আছে যত তামাশা সবাই করে
মায়ের বুকে মুখ লুকায় - খোকা
কান্দে ভ্যা ভ্যা করে।
বাজারে যায় খোকা বাবার সাথে
চকলেট না দিলে গাল ফোলায় কেদে।
কুকুর দেখে লাফিয়ে উঠে কোলে
কান্না দেয় জুরে।
নামটি খোকার কালু
ডাকে সবাই আলু ।।
(জ আসাদ)
([email protected])

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৮ সকাল ১০:১৩

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: আহা!! আপনাকে কেউ অভিনন্দন জানায় নি?

ব্লগে স্বাগতম। ☺☺☺

২| ২৪ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

জহির আসাদ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.