| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সেও তো তুমি"
আবেগ ছিল যত সে তো তুমি
প্রেম ছিল যত সেও তো তুমি।
তোমার তঁরে ভালোবাসা ছিল আমারি
তবু তুমি ব্যাথা দাও
নিরবে শুধুই।
চলে গেছো ফিরে এসেছি- হারিয়েছি পথ
তোমারই মাঝে তাই যাই বারবার।
দোষ দিয়েছো আমাকে শোনোনি কোনো কথা
তবুও কেনো এই ফিরে দেখা;
জানি তুমি আসবেনা আর কখনো
তবু কেনো করো খেলা ছলনার ছলে।
বোঝো না কি? কতটুকু ব্যাথা আমার এই বুকে
যন্ত্রণা শুধু যন্ত্রণা - তবু তুমি বোঝনা।
ভালবেসে শুধু তোমাকে রয়েছি আজও একাকী
পেয়েছো তুমি বলার মত কাউকে
নিরব রজনী ঘুমিয়ে কাটে অন্যজনের বুকে।
আমি আর পারিনা সইতে ব্যাথা তোমার
যা জানি দিতে চাও তুমি আমাকে
তবু আমি না করিনা কখনো তোমাকে।
বিষ যদি দিবে তবে দিও পুর্নভাবে
মরণের পরে যেন পারি রাখতে আগলে।
ছোবলের যন্ত্রণা বুঝি আজ একাকী
আছো তুমি সুখে ধারনা আমারী।
প্রথম দেখার মত করো এখনো তামাশা
জানো নাকি সে সময় গেছে হারিয়ে
মরে গেছে মন
আছি শুধু আমি
দেখি শুধু মানুষ কত আগ্রাসী।
তবু বন্ধু-
আবেগ ছিলো যত সেও তো তুমি
প্রেম ছিলো যত সেও তো তুমি।
ব্যাথা সয়ে জীব তবু মানুষের তরে
থাকে নির্বাক- তকমা পায় উপকারী।
মানুষ কি পারে না হতে সমব্যাথী?
তাই বন্ধু পাবো না জেনেও দিয়েছি পুর্ন আধিকার।
স্বপ্ন বুনি আজও আমি তোমার তঁরে
জানি তুমি হাসবে কথা শুনে
তবু বন্ধু জানিও তোমার দুঃখে কাঁদে
আমার অন্তর তোমার তরে।
জানিনা ভুল কিংবা সঠিক কাকে বলে
শুধু ভালোবাসি এখনো তোমারে।
তবু বন্ধু-
আবেগ যত ছিলো সে তো তুমি
প্রেম যত ছিলো সেও তো তুমি।।
(জ আসাদ)
([email protected])
©somewhere in net ltd.