| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

আমার ছোট্ট ঘরের কোণে নির্জন রাতে অন্ধকারের বুক ভেঙ্গে রুপালী চাঁদের এক চিলতে আলো এসে পরেছে আমার ঠিক মাথার দক্ষিণ পাশে। মনের মধ্যে তবু কেন জানি আজ আবার সেই পুরণো দিনের কোন এক বিকেলের প্রজাপতিদের উড়ে যাওয়ার দৃশ্য। যে দৃশ্য টা শুধু মনক রাঙিয়ে দেয় না হৃদয়ের গভিরে যেন কোন এক সুতার টান অনুভুত হয়। আকাশটা দেখতে বড় বেশী ইচ্ছে করে কিন্তু আমি আজ বড়ই অসহায়। যেই ঘরটা আজ আমার শুয়ে থাকার একমাত্র অবলম্বন সেটা দিয়ে বাইরের বিশাল আকাশটা দেখার কোন সুযোগ নাই। অনেকে বলে মনের আকাশ খোলা থাকলে দুুনিয়ার সব কিছু দেখা যায়। আসলে এই কথাটা কতটুকু সত্য তা আমার মানতে একটু না অনেকটাই দ্বিধা আছে। আমি একটা স্বপ্ন দেখেছি জেগে নাকি ঘুমিয়ে মনে করতে পারছি না আসলে আজকাল কেমন যেন আমার সমস্ত চিন্তাধারা গুলোই ওলোটপালট হয়ে যাচ্ছে। কখন যে ঘুমাই আর কখন যে জেগে থাকি তাই ভুলে যাই। আসলে মোদ্দা কথা জীবনটাই না নিজেকে ধোঁকা দিচ্ছে মনে হয়। কোথায় ছিলাাম আর কোথায় এসে থেমেছি তার দিক যেন হাড়িয়ে ফেলেছি । ও! যা বলছিলাম আজ একটা স্বপ্ন দেখেছি যার বিষয়ে বেশ খানিকটা সময় ধরে ভেবেছি। কোন এক বিকেলে আমি আমার সখিকে নিয়ে কোন এক গ্রামের মেঠো পথে হেটে যাচ্ছি কিন্তু আজ যেন কেন আমার লজ্জা লাগতেছে বা ভয় লাগতেছে। যেই কথা সেই সামনে পরলাম আমার রাগত রক্তবর্ণ শ্বশড়ের যাকে আমি অনেকের চেয়ে বেশী ভয় পাই তাই বলে আমার সখিকে নয় তাকে আবার ঠিক আবার আমাকে ভয় পাইয়ে দিই। সেই আগ্রাসী মানুৃষ আজ আমি ভয়ে কাপতে থাকি।
আকাশটা আবার মেঘে ঢেকে গেলো নাকি রাত হয়েছে? বোঝার উপায় নেইেোকথায় আজ ফেঁসে গেছি। নিজের জন্য আজ আবার ধিঁক্কার মনে হচ্ছে নিজের জীবনকেই। জীবনটা বড়ই সুন্দর ছিলো। ছোট্ট জীবন ছোট্ট সংসার গ্রামের এই পরিবেশটা বড়ই সুন্দর বড়ই মনোরম সে দৃশ্য। কাঁদা মাটির সেই গন্ধ কত দিন যে নেই নাই তার কোন হিসেব আজ মনে পড়ছেনা। মাঝে মাঝে মনে পড়ে দুরন্ত সেই বিকেলে সবার মাঝে হেটে যাওয়া, চোখ বেধে গোল্লাছুট খেলা। কিন্তু জীবনের একটা ছোট্ট ভুলের জন্য আজ অন্ধকার আর আলোর কোন ভেদাভেদ করতে পারছিনা। তবে চিলেকোঠার এই ছোট্ট ঘরের ছোট ঐ ফুটোটা যে চিকন আলোটুকু আসে তা দিয়ে অনুমান করি হয়ত এখন রাত বা দিন কারন আলোটা কখনও মিষ্টি আবার কখনও উত্তপ্ত মনে হয়।
©somewhere in net ltd.
১|
৩০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩০
সনেট কবি বলেছেন: কিছুটা পড়লাম।